somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা ও ইফতার এর ভূল নিয়ত এবং সমাধান!!!

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- নিয়ত ছাড়া ইবাদত হয়না ওযু ও হয়না। যেমন আপনি অজু করতে হলে ঠিক করতে হবে যে কেন ওজু করবেন? নামাজ নাকি কুরআন পড়তে? আন্দাজ মত বা উদ্দেশ্য ছাড়া অজু তে নামাজ হবেনা।


- আধুনিক বাংলাদেশে ক্যালেন্ডার গুলোতে রোজা ও ইফতারের নিয়ত লেখা থাকে বাংলা , আরবি ও উচ্চারণ, অর্থসহ। . অনেকে এটা নিয়ে ভোগান্তি তে পড়েন। আরবী কম জানার ফলে কস্ট করে দেখে পড়েন, কেউ মুখস্ত করেন। কিন্তু এই নাওয়াইতু আন নিয়ত কি জরুরী??

- জানতে হবে যে নিয়ত পড়া নয়, নিয়ত করা হবে। নিয়ত করা এর বাংলা আসে - সিদ্ধান্ত গ্রহন করা, ইচ্ছা পোষণ করা। এখন বলুন, সিদ্ধান্ত গ্রহন পড়া হয়? না ইচ্ছা পোষণ পড়া হয়?



- আসলে, রাতে সাহারী খেয়ে, রোজা থাকবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়াই নিয়ত। হতে পারে আপনি অসুস্থ, তাই সাহারী করা মানেই আবার নিয়ত হয়ে যাবেনা, ঠিক করতে হবে যে - রোজা থাকবেন, কি না?..হা প্রতিদিন রোজা রাখছেন আজও রাখবেন, এর ভেতর কিছু ঘটেনি যাতে রাখা না রাখার প্রশ্ন আসতে পারতো। এমন হইলে আলাদা।

- তাছাড়া আরবি যে নাওয়াইতু আন নিয়ত পাওয়া যায় তা সহীহ হাদীসে নেই। তাই ওই আরবি আর তার অর্থগুলো মুখে পড়তে হবেই এমন জরুরি নয়।

- হা, যারা আরবী ভাষা জানেন ও বোঝেন বাংলার মত, তারা পড়লে এক কথা, যারা পারেন না তারা মুখস্ত করেন কেন? এর চেয়ে কুরআন কে সময় দিন, কুরআন মুখস্ত করা এর চেয়ে সহজ, এবং তা কাজেও লাগবে।


- আরবি নিয়ত শুধু রোজা কেন? নামাজ, ওজু, হজ যাকাত সব ক্ষেত্রেই মুল্যহীন। মুল্যবান মনে করা পাপ, যাকে বলে বিদাত।. এরকম আরবী নিয়ত নাওয়াইতু আন নিয়ত রাসুল সাল্লল্লাহু আলাইহিসালাম এর যুগ বা সাহাবী তাবেয়ি দের যুগে ছিলোনা। এমনকি বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া অন্য কোন মুসলিম দেশে এমন নাই।।

-- সংক্ষেপে আরেকটু বলি তা হলো: যাকাতের নিয়ত কি? যেমন: টাকা আন্দাজে দিয়ে টাকা নাই এখন বলা যাবেনা ওইটা যাকাত হয়ে গেছে। সিদ্ধান্ত আগেই থাকতে হবে এটাই নিয়ত। হজ্জ আগেই হজ্জের জন্যই যেতে হবে। ঘুরতে গিয়ে হজ্জ করলে হবেনা বা খেজুর, কম্বল, যাইতুন খাওয়া যাবে এজন্য গেলেও খাওয়া হবে হজ্জ হবেনা। হেহে# বলা বাহুল্য এসব তুচ্ছ। যদিও অনেকে এসব ই করে। অনেক কে সাথে নিয়ে যায়, কুরবানি না দিয়ে বলে "দিয়েছি" টাকা ফাঁকি মেরে দেয়.... ইত্যাদি।

-------- নোট: যারা সহীহ হাদীস জানেন, মাসায়েল জানেন, ইসলাম বোঝেন, নিয়ত বোঝেন তারা আবার এটা নিয়ে যারা পড়ে, যারা জরুরি বলে তাদের সাথে তর্কে জড়াতে যাবেন না। তর্ক হারাম।

জাঝাকুমুল্লাহুল খাইর লি দিরাসা ওয়াল ফাহাম।

আরও ক্লিক করে দেখুন - সাহু সেজদা সম্পর্কিত ১৫ টি ভুল ও সমাধান

-------- মো: খালিদ সাইফুল্লাহ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×