আমার প্রিয় পোস্ট

ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে

২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

শেয়ারঃ
0 14 0

মেয়েটা চায়ে চুমুক দিয়েই বলে, ঠান্ডা হয়ে গেছে। আবার বানিয়ে দাও। সত্যিই ঠান্ডা। আমি চুপচাপ আরেক কাপ নিয়ে আসি। বলতে ইচ্ছে করে, চা সামনে রেখে একঘন্টা বসে থাকলে এমনি তো হবে।

মেয়েটাকে আমি অপছন্দ করি খুব। এতো কথা বলে। বিরক্ত করে সারাক্ষন। কিংবা আমিই বিরক্ত হয়ে যাই খুব তাড়াতাড়ি। মাঝে মাঝে চেষ্টা করি। বিরক্তি কমে না।

পোস্টার দেখেই তার বিকরিত হাসি টা দিল। আমিও কি মেলায় যাবো? তাকে নিয়ে যেতে হবে আমাকেই। বিরক্তি যথাসম্ভব কমিয়ে বললাম, যাবে। খুশিতেই বোধহয় পায়ে জোর এসে গেলো তার। পা টাকে টেনে টেনে গেলো আরেকজনের কাছে। ঘরের ভেতর হুইল চেয়ার ছাড়াও হাটতে পারে সে। কাকে যেন বলছে, ভাই বলেছে আমাকে কাল মেলায় নিয়ে যাবে। আমি কখনো মেলায় যাইনি। কেউ নিতে চায়না।

পরের দিন আমার মেজাজ খারাপ খুব। ছুটিতে যাবার আগে শেষ দিন। কত কাজ রয়ে গেছে জমা। ঘুম থেকে উঠেই তার দাবি, চুল বেধে দাও। ঠান্ডা চোখে একবার তাকাতেই চলে গেলো চুপচাপ। একটু পরে আবার এসে বললো তুমি মেলায় যাবে না? হাসি পেয়ে গেলো এবার। বেচারী ভয়ে জিগ্গেস করতে পারছেনা সে নিজে সত্যি মেলায় যাচ্ছে কি না।

দুপুর থেকে ব্রিষ্টি ভীষন। আমার ভালোই লাগছে। গরম কমে গেছে অনেক। আজেবাজে মেলায় যেতে হবেনা।

সে আবার এলো আমার কাছে। তুমি মেলায় যাবেনা? আমি বললাম, দেখি। তাকে কেউ বলেনি কখন যাওয়া হবে। তবু বাইরে যাবার কাপড় পরা। কে যেন লিপস্টিক ও লাগিয়ে দিয়েছে একটু। সে বসলো একটু দুরে। আমি যথারীতি বিরক্ত। কাজের সময় অহেতুক কথা একদম পছন্দ করি না আমি

হঠাত খেয়াল করি যেখানে যাই, সে আসছে সাথে সাথে। এক ফাকে বোনকেও ফোন করে একবার;আমি না মেলায় যাচ্ছি। এমনকি অফিস রুমেও। তুমুল বিরক্ত নিয়ে বলি, কিছু চাই তোমার? সে বলে আবারো, তুমি মেলায় যাবে না? আমি একটু চিন্তায় পড়ে যাই। ব্রিষ্টি কমে যায় যদি। সে আমার সামনে একটা সোফায় বসে থাকে। চোখের আড়াল করে না। যদি তাকে ফেলে মেলায় চলে যাই।

সে বসে বসে ঝিমায়। আমি নিশ্চিত হই। ব্রিষ্টি কমেছে। তবু এ অবস্থায় মেলায় যাওয়া সম্ভব না। মাঝে মাঝে শুধু সে চোখ খুলে দেখে, আমি আছি কি না। একা একা মেলায় চলে গেছি কি না।

বিকেলে হই চই করে আসে সবাই। তাদের কারো হুইল চেয়ার নেই। অনেক ভালো হাটে তারা। কোন বাধা নেই তাই মেলায় যেতে। সবাই কে নিষেধ করে দেই তাকে কিছু না বলতে। চলে যায় সবাই। সে হয়তো বোঝে কিছুএকটা। আস্তে আস্তে এসে বলে, তুমি মেলায় যাবেনা? আমি আবার বলি, দেখি। পা টেনে টেনে চলে যায়। ঘুমিয়েই পড়ে ঝিমাতে ঝিমাতে। লালা গড়িয়ে পড়ে তার হা করা মুখ দিয়ে ।


প্রিয় ভ্যালেরি, এটা গল্প নয়। সত্যি। আমি এমন করেছিলাম। আমি সত্যি এমনি করি। আচ্ছা, আপনি হলে কী করতেন?

আপনি তো অনেক পেশাদার ভ্যালেরি। এরকম ব্রিষ্টি ভেজা কাদা মাখা রাস্তায় হুইল চেয়ার টানা যে কি পরিমান কষ্ট, কি পরিমান বিপদজনক, জানেন আপনি।
তবু কী আপনি করতেন না কিছু?

আপনি হয়তো একটা গাড়ী জোগাড় করতেন। ঘুরিয়ে আনতেন তাকে মেলার আশেপাশে অথবা অন্য কোথাও। অথবা টুকটাক গল্প করতেন তার সাথে। সে হেসে ফেলতো আপনার কোন একটা কথায়। ভুলে যেতো মেলায় যেতে না পারার দুঃখ। অথবা কোন কিছু করতে না পারলে আপনি তাকে বুঝিয়ে বলতেন সমস্যাটা। বোকা তো না সে। ঠিক বুঝতো। আমিও পারতাম। করিনি। আপনি করতেন।

আচ্ছা ভ্যালেরি, এতোদিনের একটা কাজ থেকে আপনাকে সরিয়ে দিতে চাইছে কেন ওরা? আপনি কি প্রতিষ্ঠানের অনেক টাকা নিজের একাউন্টে ভরে নিয়েছেন? কী করেছেন এত টাকা দিয়ে? বিদেশে, নিজের দেশে কোন সম্পদ নেই কেন আপনার? হ্য়তো আছে। আমরা জানিনা। আমি আপনার জায়গায় হলে কবেই ফিরে যেতাম দেশে। বসে বসে খেতাম। কেন পরে থাকতাম এই কাদা মাখা দেশে কতগুলো খোড়া মানুষের মাঝে?

আপনাকে দুর থেকে দেখেছিলাম একবার। চিনতাম না তখন আপনি কে। শুধু ফরসা রমনী দেখবো বলে দেখেছিলাম। মাইক হাতে নিয়ে বলেছিলেন, আমি খুব দুঃখীত; এতোদিন বাংলাদেশে থেকেও বাংলা শিখতে পারিনি।
এটা আপনার বড় অপরাধ হতে পারে। ওরা একবার বললে আমিই আপনাকে বের করার ব্যবস্থা করতাম।

আচ্ছা চ্যারিটি তো অনেক আছে। আপনার সাংগঠনিক ক্ষমতা ভালো। পশুর মতো খাটতে পারেন। চাইলে কি একটা ভালো কাজ আপনি পেতেন না? ভালো পদবী, ভালো বেতন। ভাগ্য ভালো হলে একটা নোবেল প্রাইজ।
কী লাভ হলো কিছু গরীব চাষাভুষোর সেবা করে?

একটা ব্যক্তিগত প্রশ্ন করি ভ্যালেরি। আপনি কি বিয়ে করেছেন?
কে পাগল আছে এমন বিয়ে করবে আপনাকে?
দেখতে তেমন সুন্দর নন। যখন ছিলেন তখন তো বোকার মতো চলে এসেছিলেন এই দেশে। ভেতর - বাইরের সমস্ত সুন্দর ছড়িয়ে দিয়েছেন কিছু হাত পা ছেড়া মানুষর জন্য।
শুন্য থেকে বিশাল কিছু শুরু করার বোকাটে মেয়ে তেমন ছেলে পাবেই কোথায় একটা? তবু যদি বিয়ে করেই থাকেন আপনি। ঐ লোকের জন্য আমার রীতিমতো কষ্ট হ্য়। কতটুকু সময় আপনি রাখেন নিজের অথবা পরিবারের জন্য?

আচ্ছা ভ্যালেরি,সি আর পি ছাড়লে কোথায় যাবেন আপনি? বয়স হয়ে গেছে,তবু কোথাও ভালো একটা চাকরী নিশ্চয়ই পাবেন (আমাদের এখানে জয়েন করবেন? আমরা লোক খুজছি) কিন্তু পারবেন কি করতে?
আরে ২৫ বছর থাকলে কয়েদিরও জেলখানার প্রতি মায়া জন্মে যায়। আর আপনি গেলে যাবেন তো সারা জীবনের সন্চয় ছেড়ে। আপনার সন্তানদের ছেড়ে। কী করে থাকবেন আপনি?

বংলাদেশ বা অন্য কোথাও কটা লোক যেচেপড়ে সাহায্যকরেছে আপনাকে? আপনিই তো ভিখারির মতো নতজানু হয়ে ভিক্ষা চেয়েছেন কিছু ভিখারির জন্য।

তবু আপনার ভাগ্য ভালো ভ্যালেরি। আপনার গায়ের রং সাদা। আমাদের মতো বাদামী হলে এতোদিনে আপনার রিমান্ড হয়ে যেতো। কিংবা আপনি হতেন আরেকজন চলেশ রিশিল।

ভ্যালেরি, আমি আমার সরকার, সরকারের প্রতিটা লোক এবং প্রতিটা বাঙালিকে প্রচন্ড বিশ্বাস করি। তারা যদি বলে ২৮ বছর পর আপনি কোন পদের যোগ্য নন। আপনি নন।
তারা যদি বলে আপনি যাবেন। আপনি যাবেন।
তারা যদি বলে আপনি খারাপ। আপনি খারাপ।

ভ্যালেরি টেইলর, আপনার চলে যাওয়াই উচিত।



 

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৭ রাত ৯:২৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এরকম কান্না পাওয়া একটা লেখায় কোন কমেন্ট নেই ।
হায় হায় রে !

-------
আরিফ জেবতিক এর লেখায় পড়েছিলাম ভ্যালেরির ব্যাপারটা ।
দেশটা যে কোনদিকে যাচ্ছে ?

অকৃতজ্ঞের জাত আমরা !
২. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৩৪
শ্যাজা বলেছেন: সত্যিই তো।
অনুভূতি বলল বলেই এই পোষ্টটা চোখে পড়ল।
৩. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৪৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: প্রিয় লেখায় যোগ করলাম ।
আজকাল যে কী হয়েছে ব্লগটার, ভালো লেখাগুলো কেউ পড়ে না ।

আবারো কৃতজ্ঞতা এরকম মন-কাঁদানো একটা ব্যাপার তুলে আনার জন্যে ।

আমরা ভ্যলেরি টেইলর কে যেতে দেবো না ।
৫. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৫৪
আরিফ জেবতিক বলেছেন: প্রিয় পোস্টে এড করে রাখলাম।
আপনার লেখা নিয়মিত আশা করছি।
৬. ২১ শে মে, ২০০৭ রাত ১০:০৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমি লজ্জিত আগে চোখে পড়েনি বলে ...

জেবতিক ভাইয়ের নাম দেখে ঢুকলাম ...

প্রচন্ড ভাল লেখা ... প্রিয় পোস্টে অ্যাডিত হইল ...
৮. ২১ শে মে, ২০০৭ রাত ১০:৩৬
জ্বিনের বাদশা বলেছেন: কন্ঠ যোগ করলাম ...
আমি আসলে বিষয়টা নিয়ে চিন্তা করলেই হতাশ বোধ করি
৯. ২১ শে মে, ২০০৭ রাত ১০:৫৬
তাসনিম নুসরাত বলেছেন: জেবতিকদার কমেন্ট থেকে জেনেছি কিছু মানুষ এই অপকর্মটির বিরুদ্ধে নেমেছেন। আমি আশাবাদী।

অসম্ভব সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ
১০. ২১ শে মে, ২০০৭ রাত ১১:১১
শাওন বলেছেন: কঠিন লেখা । অসম্ভব ভালো লাগলো । বড়ই কঠিন লেখা ।
১১. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৫৩
চামেলী হাতে নিম্নমানের মানুষ বলেছেন: অসম্ভব খারাপ লাগলো..আপনার অসাধারণ লেখার জন্য ধন্যবাদ!
১২. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৫৬
হোসেইন বলেছেন: ভ্রাত:আসলে আপনে কে?

পোস্ট নিয়া কথা নাই।খালি ৫!
১৫. ২২ শে মে, ২০০৭ রাত ১২:২৬
দৃশা বলেছেন: না চোখে পানি আসলো না.........
আসলেই পাথর হয়ে যাচ্ছি আমরা(কিংবা আমি)......
মূল্যবোধ নামক শব্দটা তলানিতে গিয়ে ঠেকেছে......
এমন ভাল একটা মানুষকে আমরা আমাদের পাশে আসলেই ডিজার্ভ করি না...........................
আমরা মুখে বড় বড় কথা বলা ছাড়া আর কিছুই পারি না......অকৃতজ্ঞের জাত না শুধু আমরা মাথা মোটা জাতও।
১৭. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:৫৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আজেবাজে পোস্ট এর ভিরে হারিয়েযাচ্ছে ভালো পোষ্ট... অনুভূতির পোষ্ট না দ্যাখলে জানাই হতো না...

অনুভূতির জন্য ২ ... জানালাকে ৩ (হাতে বেশী মার্কস না থাকাতে দেয়া গেলনা)
১৮. ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৩২
তেলাপোকা বলেছেন: ৫ না দিলে অবিচার হবে। জানালা খুলে লিখুক।
২২. ২৩ শে মে, ২০০৭ দুপুর ১:৩৬
দ্রোহী বলেছেন: খুব হৃদয়গ্রাহী পোষ্ট।
২৩. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:২২
মানানামানা বলেছেন: ৫
আসেন সবাই এইটারে ১ এ নিয়া যাই!!
পিটিশনঅনলাইনে লিখতে হইব আর যা করার দ্রুত করতে হইব না হইলে ওরা ঠিকই খাইয়া ফেলাইব।
২৪. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
জানালা বলেছেন: মুগ্ধ, ভাবিনি এতো সাড়া আসবে। লজ্জিত, ১০০ বছরের পুরনো কম্পিউটার দুদিন ব্লগে ঢুকতে দেয়নি বলে। জানিনা, কতটুকু ধন্যবাদ দিলে পুরো দেয়া হবে
২৫. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
জানালা বলেছেন: অনুভুতি শুন্য কেউ একজন - কতটুকু ভালো লাগা দিয়েছেন, জানেন না
২৬. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০০
জানালা বলেছেন: আরিফ জেবতিক - আপনাকে একটা দুঃখ প্রকাশের আছে। ভ্যলেরির এখনকার ঘটনা টা জেনেছিলাম আপনার লেখা পড়ে। চেয়েছিলাম ক্রিতগ্গতা হিসেবা আপনার লেখার লিংক দিতে। একেত লিংক দিতে পারিনা তার ওপর এই বিভস বানানে 'ক্রিতগ্গতা' লিখতে গিয়ে পুরো লেখাটাই অসুন্দর হয়ে গিয়েছিল। অসংখ্য ভালোলাগা আরিফ জেবতিক। আপনি না হলে এ লেখা হয়তো অরধেক লোকও পড়তোনা
২৭. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
জানালা বলেছেন: কিংককরতব্যবিমূঢ, লিপু, তাসনীম, শ্যাজা, শাওন - কঠিন ধন্যবাদ
২৮. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
আরিফ জেবতিক বলেছেন: নিজের আনন্দের জন্য লিখুন,নিজের কাছে পরিষ্কার থাকুন।পড়লে পড়বে,না পড়লে না।আমার লেখাগুলোতেও খুব বেশি কমেন্ট পড়ে না,সেটা নিয়ে আমি কখনোই চিন্তাও করি না।২০০ ফালতু লোকের হুট করে ফালতু কমেন্ট করার চেয়ে ১০জন ভালো পাঠককে ছুয়েঁ দিতে পারাতেই বেশি স্বার্থকতা।




আপনার কাছ থেকে নিয়মিত লেখা পেলেই খুশি হবো,একটা লেখা দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলে নয়।
২৯. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
আরিফ জেবতিক বলেছেন: আচ্ছা ,একটা অফটপিক অনধিকার প্রশ্ন করি।
দেশে থাকেন না বিদেশে ?
৩০. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
আরিফ জেবতিক বলেছেন: *জবাব না দিলে অসুবিধা নেই।
৩১. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
জানালা বলেছেন: ধুসর ছায়া, হযবরল,মিয়া মোহাম্মদ, আলভী, প্রত্যুতপন্নমতিত্ব, দ্রোহী, তেলাপোকা, দৃশা - ধন্য এবং ধন্যবাদ
৩২. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
জানালা বলেছেন: হোসেইন - আমি আমিই। জানালা
৩৩. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
জানালা বলেছেন: Arjun sir - Thanks for the waiting. I will try my best
৩৪. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
জানালা বলেছেন: মানানামানা - খুব ধন্যবাদ। একটা লেখা কে ৫ দেয়ার পাশাপাশি সবাই যদি এ ব্যাপারে লেখে তবে বোধহয় আরো ভালো হবে
৩৫. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২০
জানালা বলেছেন: আরিফ জেবতিক - এ প্রশ্নের উত্তর দিতে চাইছিনা। আশা করি বুঝবেন। আমি চেষ্টা করবো আপনার ভালো লেখার শুভকামনা ধরে রাখতে
৩৬. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২১
আরিফ জেবতিক বলেছেন: বুঝছি।নো প্রবস।
তবে অর্জুনের কমেন্ট দেখে হোসেইনের মতোই একটু...
৩৭. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
হাসান মোরশেদ বলেছেন: চেনা আলো , চেনা অন্ধকার ।
৩৮. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
আরিফ জেবতিক বলেছেন: হুম@হাসান মোরশেদ।আসলেই সব চেনা আলো,দূরবর্তী আলো..খারাপ কী?
৩৯. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩১
হাসান মোরশেদ বলেছেন: খারাপ ভালো, এলোমেলো @আরিফ ।
৪০. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
জানালা বলেছেন: জেবতিক, হোসেইন- অরজুন বোধহয় আমার ব্লগে আসাই ছেড়ে দেবেন আপনাদের যনত্রনায়
৪১. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
আরিফ জেবতিক বলেছেন: আরে না,আপনি বুঝেন নি।
অর্জুন আমাদের খুব বন্ধু মানুষ।তো সে কোনদিন আমার পোস্টে কমেন্ট করেছে বলে মনে পড়ে না,আরো অনেক বন্ধু বান্ধবের পোস্টেও ভালো খারাপ কিছু বলতে দেখিনি,হঠাত আপনার পোস্ট খুজেঁ কমেন্ট করা য় ভাবলাম,আপনিও আমাদের কোন বন্ধু হতে পারেন।

ভুইলা যান,এবং লিইখ্যা যান।
অর্জুনের লগে কোন হ্যাপা থাকলে আমি সামলামু,আপনে এফেক্টেড হবেন না।
৪৩. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
হাসান মোরশেদ বলেছেন: কবি আমার কোন এক পোষ্টে মন্তব্য করেছিলেন । তবে সেটা বিমুর্ত হয়ে গেছে তার কবিতার মতোই, খালি তার নামই দেখা যায়, মন্তব্য দেখা যায়না । হায়! @ আরিফ ।

জানালা @আপনে নিরাপদই থাকবেন । নিশ্চিন্তে লিখে যান ।
৪৪. ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: লজ্জ্বা দেবেন না ।
এরকম একটা অসাধারণ লেখা হারিয়ে যাবে - ভাবতেই খারাপ লাগছিল ।
তাই, একটা চেষ্টা করেছিলাম - সবাইকে হাজির করতে -
সাড়া দেখে আমিও অবাক হয়েছি ।

ভালো থাকুন, লিখে যান ।
আপনি আমার প্রিয় লিস্টে থাকবেন সবসময়ই ।
৪৫. ২৩ শে মে, ২০০৭ রাত ৮:৩১
আরিফ জেবতিক বলেছেন: ভার্চুয়াল দুনিয়া,কে যে কে,সেইটা নিয়া টেনশন কইরা লাভ নাই।আর.এম হইলেই কি আর এইচ.এম হইলেই কি।যে যেই হোক,ভালো লেখা পাইলেই খুশি,তাই না @হাসান মোরশেদ।
৪৬. ২৩ শে মে, ২০০৭ রাত ৮:৩৫
আড্ডাবাজ বলেছেন: ভাল লাগল+ কস্ট লাগল। ঠেলা দিলাম একটা ৫ দিয়ে।
৪৮. ২৩ শে মে, ২০০৭ রাত ৯:৩১
নাদান বলেছেন: চুপচাপ ৫ দিয়া গেলাম...

৪৯. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৯
হিমু বলেছেন: আমার অনুরোধ, আপনি আরো ঘন ঘন লিখুন।

এই লেখাটার জন্য ধন্যবাদ জানবেন। নিজেকে নিয়ে, নিজেদের নিয়ে একটা তৃপ্তি মাঝে মাঝে মিহি ধূলোর মত বসে যায় মনের মধ্যে, এরকম কিছু লেখা তাই বড় প্রয়োজন।
৫০. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৪০
জানালা বলেছেন: চামেলী হাতে নিম্নমানের মানুষ - আপনাকে লিখতে গিয়েই আমার উচ্চমানের কম্প ঝুলে গিয়েছিল। আপনার লিখা পড়েছি কত মুগ্ধতায়। আর আপনিই কিনা... অসংখ্য ধন্যবাদ আপনাকে
৫১. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৪২
জানালা বলেছেন: অনুভুতি শুন্য কেউ একজন - আপনাকে বারবার ধন্যবাদ জানাই। তারপরও ভালো লাগে
৫২. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৪৩
জানালা বলেছেন: আড্ডাবাজ, অরুনাভ, নাদান - ধন্যবাদ আপনাদের
৫৩. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৪৫
জানালা বলেছেন: হিমু - আমি তো খুব বেশী লিখতে পারিনা। মাথা খেলেনা। অনেক ধন্যবাদ
৫৪. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৪৮
মাহবুব সুমন বলেছেন: লেখাটা ৩য় বারের মতো পড়লাম। স্পর্শ করেছিলো প্রথম বারই। তবে কমেন্ট করিনি, এর জন্য স্যরি। রেটিং ও দিচ্ছি না। কিছু কিছু লেখাকে রেটিং দিলে লেখার অবমূল্যায়ন হয়।
নিয়মিত লিখবেন ।
৫৫. ২৪ শে মে, ২০০৭ ভোর ৫:৫৪
জানালা বলেছেন: মাহবুব সুমন - আপনার ভালো লেগেছে তাতেই ভালো লাগছে
৫৬. ২৪ শে মে, ২০০৭ ভোর ৬:৪৫
তারেক রহিম বলেছেন: ভালবাসার পোস্ট। কিছু বলার বাকি রইল না।
৫৯. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:০৪
আরিফ জেবতিক বলেছেন: জানালা,ভেলরি টেইলরকে অলরেডি তারা খেয়ে ফেলছে।
এ বিষয়ে সাধ্যমতো জনমত গঠন করা দরকার।
আমি আপনার এই লেখাটি কোন পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করছি।
আপনার নাম প্রকাশে কি খুব বেশি অসুবিধা?সেক্ষেত্রে আপনার পরিচিত কোন মানুষের নামে কি দেয়া যায়?
আমি চাচ্ছি এই লেখাটি আরো বেশি মানুষকে ছুঁয়ে যাক।

প্রকাশের ব্যাপারে যদি আপনার কোন আপত্তি না থাকে তাহলে কষ্ট করে আমাকে একটা মেইল দিলে খুশি হবো।আমি তখন যে কোন পত্রিকায় এটি পাঠিয়ে দেবার ব্যবস্থা করবো।ধন্যবাদ।
................
আপনার পোস্টের একটা তথ্য হিসেবে জানাই।ভেলরি বিয়ে করেননি,তবে তার কিছু দত্তক কন্যা সন্তান আছে। (স্বাভাবিক ভাবেই তারা বাংলাদেশী)

৬০. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:১৪
মানানামানা বলেছেন: ওহনো!!
আরিফ ভাই বিস্তারিত জানান।
সবাই প্রতিবাদের জন্য রেডি হন।
৬১. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:১৫
অর্জুন মান্না বলেছেন: @Arif, we may go for direct movement; if we can. what you think?
৬২. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৫:১৫
নজমুল আলবাব বলেছেন: এই লেখাটা যেদিন লিখলেন সেদিনই আমার প্রিয় পোস্টে আর পছন্দের লিংকে জানালাকে এড করে নিয়েছি। মন্তব্য করা হয়নি নিজের ব্যস্ততায়। লগঅন করাও হয়নি কয়েকদিন।
মুগ্ধতায় পাঠ করলাম আর অক্ষমের মত শুধু ঘৃনাই জানালাম। এছাড়া ইদানিং আর কিছু করার ক্ষমতা নেই আমার মত বামুন মানুষদের। আপনার মঙ্গল কামনা করছি।
৬৩. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
অর্জুন মান্না বলেছেন: দুঃখিত জানালা, এতদিন ইংরেজীতে মন্তব্য করার জন্য। আমার এক্সপ্লোরার ঝামেলায় ফেলে দিয়েছিল। আপনার লেখা পড়া-না-পড়াতে কারো কোন মন্তব্যের প্রভাব নেই আমার মাঝে। ভাল যতদিন লাগবে ততদিন অবশ্যই পড়ব। আর আরিফের কথাটা ভেবে দেখবেন।
৬৪. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:০৬
আরিফ জেবতিক বলেছেন: অর্জুন,আমরা তো বোকাই ছিলাম,সুতরাং এই বোকা মানুষটার জন্য না হয় আরেকবার কিছু করলাম।

কিছু একটা করব,করবই।
কী করব এখনও ঠিক করিনি পুরোদমে।
তবে শুওরের বাচ্চার আড়াই লাখ টাকা বেতনে আমি অবশ্যই থু থু দিয়ে আসব।
৬৬. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:২৮
আরিফ জেবতিক বলেছেন: দেখি মাহবুব সুমন কী করা যায়।জানাবো আপনাকে।
৬৮. ২৫ শে মে, ২০০৭ সকাল ৭:৫৪
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: দারুন একটা পোস্ট । কিভাবে যেন চোখ এড়িয়ে গিয়েছিল।
৭০. ২৫ শে মে, ২০০৭ সকাল ১১:২৫
কনফুসিয়াস বলেছেন: পড়েছি আগেই। সব পোষ্টে কমেন্ট করার সামর্থ্য হয় নি এখনো।
কি যে করি... বুঝছি না।
৭২. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৪:৪২
অমিত আহমেদ বলেছেন: কি বলবো বলুন... অসাধারন!
৫ এবং প্রিয় পোস্ট
৭৩. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৫:০৭
জানালা বলেছেন: জেবতিক আরিফ - আপনাকে মেইল করছি

নজমুল আলবাব - ভালোবাসা এবং কৃতগ্গতা

কনফুসিয়াস, তামিম এবং অমিত - অসংখ্য ধন্যবাদ
৭৪. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৬
জানালা বলেছেন: জেবতিক আরিফ - 'জানালা' নাম দিলে কী পতরিকায় ছাপাবেনা? না ছাপালে জানাবেন। ভ্যালেরি থেকে আমার সত্যিকার নাম বেশী জরুরী না
৭৫. ২৫ শে মে, ২০০৭ রাত ৯:১৫
ইরতেজা বলেছেন: জানালা ভাই কি করলেন একটা মাঝ বয়সি লোকের চোখে জল এনে দিলেন

৫ দিলাম/ প্রিয় পোষ্ট
৭৬. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৫৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হায় ! এই পোষ্টটা কতো পরে দেখলাম ! বড়ই অধম !

চোখ মুদে সর্ব্বোচ্চ রেটিং .....
৭৭. ২৭ শে মে, ২০০৭ রাত ৩:৪৫
জানালা বলেছেন: ইরতেজা, শিপন - ধন্যবাদ। ভালো থাকুন আপনারা
৭৮. ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:২৫
আরিফ জেবতিক বলেছেন: জানালা,আপনার মেইল পাই নি।
এনিওয়ে,ধন্যবাদ।
৭৯. ২৯ শে মে, ২০০৭ রাত ১০:০৪
মৃন্ময় আহমেদ বলেছেন: কোনো কথাই খুঁজে পাচ্ছি না, যা পোস্টের জন্য সঠিক হবে। শুধু বলবো কিন্তু কী বলবো। ভাষাহীন, বোধহীন আমি। আর কিছুদূর তারপর হারাবো অজানায়। এই বাস্তবতার অসভ্যতা আমার আর ভালো লাগেনা। বাস্তবতার ছোবল, দংশন সব আমায় দাও। ভালো ভালো মানুষগুলোকে কেনো এতো কষ্ট দেয় বিধাতা?
৮১. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:২৮
শাহেনশাহ বলেছেন: অসাধারন পোস্ট!!! মুগ্ধ হলাম, আর থুথু ছিটালাম ঐ কয়েকজনের মুখে।
৮২. ০৬ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০১
আরিফ জেবতিক বলেছেন: মাগার জানালা কই?জানালা কি বন্ধ হয়ে গেল?
৮৩. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৫:৫৫
জানালা বলেছেন: জেবতিক - বন্ধ না।
তবে খুলতেও পারছিনা
৮৪. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:২২
নজমুল আলবাব বলেছেন: দুই তিন ঘা লাগাইলে সব ঠিক হয়ে যাবে! তখন আপনা আপনি লেখা বাইরইব...
৮৬. ১২ ই জুন, ২০০৭ বিকাল ৩:৪৪
ফারজানা মিলি বলেছেন: আপনার লেখা উচিত। একটা লেখঅতেই কতো মানুষ জাগল... লিখুন জানালা।
৮৭. ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৯
অনাহুত আগন্তুক বলেছেন: আহা.. কি লেখা.. আমি এই লেখা পড়ে সিআরপির সাইট ঘাটছি, ভেবেছিলাম ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে যে কয়মাস ছুটি পাব, বিশ্বসাহিত্যকেন্দ্রের জাতীয় উৎকর্ষ কার্যক্রমে ভলান্টিয়ারি করব.. এখন সিআরপি তে উকি মারছি.. যদি ওদের লাগে..
৮৮. ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৫:৫১
অনাহুত আগন্তুক বলেছেন: কিন্তু আমার খুব ভয় হয়.. মাঝে মাঝে আমাকে অলসতা জাকিয়ে বসে! :(
৯১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৬
রাজিব মোস্তাফিজ বলেছেন: ব্লগের দুনিয়ায় একদমই নতুন বলে লেখাটা এইমাত্র চোখে পড়ল। পড়ে অফিসে বসেও না কেঁদে পারলাম না।আপনাদের এতসব প্রচেষ্টার কারণেই এখনও ভ্যালেরি টেইলর আমাদের সাথে আছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
৯২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
টংকেশ্বরী বলেছেন: প্রিয় লেখায় যোগ করলাম ।
৯৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
তপন চৌধুরি বলেছেন: এইসব দুর্নিতীবাজরা ভ্যালেরিকে ব্যাবহার করে কোটি কোটি টাকা অনুদান চুরি করতে চায়৷ কিন্তু উনি বেকে বসাতে মানুষ তো খেপবেই ৷ আরা মানুষ নামের অযোগ্য৷

 

মোট সময় লেগেছে ১.১০১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ