আমার প্রিয় পোস্ট

এটা আমার একান্ত পৃথিবী... আমার চিন্তার জগত... আমার স্বপ্ন রাজ্য... আমার মনের জানালা...জানালাটা খুলে দি

আমার হৃদয় কবিতা লিখে না

০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬

শেয়ারঃ
0 0 0

কবিতা লিখতে ক্রোধ নয়
প্রয়োজন ক্রোধের বহিঃপ্রকাশ;
বুকের ভিতর একটুকরো আগুন
সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে।
কষ্ট কাকে বলে ...
তা কেন একা আমি জানবো?
তাতে কি নেই তোমার অধিকার?

কবিতা লিখতে ভালোবাসা নয়
চাই ভালোবাসার বহিঃপ্রকাশ;
বুকের ভিতর গোলাপের সুরভি,
চোখের তারায় সুরভি মাতম
সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে;
সুখ কাকে বলে ...
তা কেন একা আমি জানবো?
তাতে কি নেই তোমার অধিকার?

কবিতা লিখতে সৃষ্টি লাগে,
ধ্বংস লাগে।
ক্রিয়া-প্রতিক্রিয়া লাগে।
নশ্বর লাগে।
অবিনশ্বর লাগে।
দেহ লাগে।
আত্মা লাগে।
পৃথিবীর সবকিছুই লাগে।

এসব আজ দুজনার।
তোমার এবং আমার,
কাবিক্য এবং কাব্যের;
লেখক ও লেখিকার,
পাঠক এবং পাঠিকার।

তবু কষ্ট বুকের ভিতরেই থাকে,
ভালোবাসা থাকে সঙ্গোপনে।
থাকে কেবলই আমার আমিত্বে।
আমার কবিতা কাঁদে না, শুধুই জ্বলে।
আমার হৃদয় কবিতা লিখে না, শুধুই ভালোবাসে।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
চতুরভূজ বলেছেন: ৫
মোহনীয়!! দারুণ!! চমত্কার!!
খুব ভালো লেগেছে।
২. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
চতুরভূজ বলেছেন: প্রিয় পোষ্টে আ্যড।
৩. ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
আরিফুল হোসেন তুহিন বলেছেন: কবিতারা এভাবেই দিনে দিনে,
ভালোবাসার কোচকানো আচল ছেড়ে,
ফেটে যাওয়া উত্তরীয় মাটির চোয়াল ছেড়া হাঁ তে,
উদভ্রান্ত দহন!পুড়ে পুড়ে কয়লা কালো ।
তারপরও হলকা অস্বীকার নয়,ভালোবাসাকেও নয়,
কবিতারা পুড়ে ভালোবাসা হয়!!!
৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
নীলকণ্ঠ বলেছেন: চতুরভূজ-->> উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
আরিফুল হোসেন তুহিন-->>তারপরও হলকা অস্বীকার নয়,ভালোবাসাকেও নয়... একি অস্বীকার করা যায়?? যায় না... কবিতার উত্তরে আরেকটি কবিতা... ভালো লাগলো। মাঝে মাঝে মানুষের ভাষা বদলে যায়। মানুষকে হাসায়, কাঁদায়, ভাবায়। আমি এই ভাষাটা পছন্দ করি।
৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
কালপুরুষ বলেছেন: লেখাটা আগে পড়িনি বলে দু:খ হচ্ছে। এমন সুন্দর লেখা চোখ এড়িয়ে গেলে নিজেকেই অপরাধী মনে হয়। আপনার দুটো লেখাই পড়লাম। লেখায় যথেষ্ট মুন্সীয়ানা আছে। আপনি লিখতে থাকুন পাঠকের অভাব হবে না।
৫+
৬. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
জিহাদ বলেছেন: আপনার সব লেখাতেই একটা অলস সৌন্দর্য আছে।
সেটা আমার খুব ভাল লাগে।আরো লিখতে থাকুন।পরীক্ষার জন্য শুভকামনা।
৭. ১১ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
_ মিঠু বলেছেন: শাতিল, জটিল ! আরো লেখা চাই...
৫৫
৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২৭
নীলাঞ্জনা বলেছেন: অ...সাধারণ...!!!!

প্রিয় পোস্টে যোগ করলাম।

৫+++++++++++++++


আপনি তো চমৎকার লেখেন...!!

অনেক শুভকামনা রইল আপনার জন্য।
৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
নীলাঞ্জনা বলেছেন: আরেকবার পড়লাম কবিতাটি
আরেকবার ভালো লাগলো...
১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
দেবদারু বলেছেন: অনন্য একটি লেখা উপহার দেয়ার জন্য দেবদারু-র পক্ষ থেকে আপনাকে অভিনন্দন....... "নীল" শব্দটির প্রতি আমার একটু বিশেষ দূর্বলতা আছে.... এই ব্লগে আমি প্রথম "নীলাভ" নামেই লেখা শুরু করি- পরবর্তীতে ঐ নামে আরেকজন আছে জানতে পেরে জটিলতা এড়াতে "দেবদারু" নামেই লিখছি এখন........সুতরাং নামের মিলটাও বেশ টানছে; তবে তারচেয়ে বেশি আকর্ষণ করলো যে বিষয়টা তা হলো, আপনার লেখায় কেন যেন আমার লেখার একটা ভাব খুঁজে পেলাম...........তাই খুব আপন-আপন লাগলো লেখাটা...........৫++++++++
১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
দেবদারু বলেছেন: আপনার আরো কবিতার প্রত্যাশায় রইলাম.........
১২. ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫২
ফয়সল নোই বলেছেন: আমার হৃদয় কবিতা লিখে না... লাইনটা সুন্দর

 

মোট সময় লেগেছে ০.৯৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি শাতিল। পড়ি বুয়েটে, যন্ত্রকৌশল বিভাগের এক অযান্ত্রিক ছাত্রী... বই পড়ার নেশা আমার সকাল বিকাল গ্রাস করে নেয়। সারাদিন কি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ