সংসদ নির্বাচনের আগে স্হানীয় নির্বাচন: আবার নতুন খেইল
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্বাচন নিয়া আবার নতুন তর্ক শুরু হইলো। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আগেই উপজেলা আর পৌরসভার নির্বাচনগুলো করে ফেলতে চাইছে। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এর বিপক্ষে। পক্ষে যাওয়ার আসলে কোন কারনই নাই।
স্হানীয় এ সব নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কিছু শর্ত জুড়ে দিয়েছে। তার সবচেয়ে কার্যকরী শর্তটা হলো, কোন দলীয় পদে থাকা কেউএ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কোন দলের কেউ এ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাকে সে দলীয় পরিচয় ও পদ ছেড়ে আসতে হবে। এবার বুঝুন মজা।
রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কোন্দলে ঢাকার বাইরের সংগঠনগুলোর অবস্থা খানিকটা নাজুক। অধিকাংশ জায়গায় দীর্ঘদিন রাজনীতি বন্ধ থাকায় আর নেতারা জেলে বা পলাতক থাকায় সংগঠনের নেতৃত্বের একটা বড় অভাব দেখা দিয়েছে। এরমধ্যেও নিশ্চয়ই কেউ কেউ নিজেদের দলের পতাকা এখনো ধরে রেখেছে, নেতৃত্ব দেয়ার মত করে নিজেকে তৈরী করেছে। এ স্থানীয় নির্বাচনে আসলে তাদেরকেই একটা টোপ দেয়া হলো। সামনের সংসদ নির্বাচন আসলে অনেকটাই অনিশ্চিত। নতুন এ নেতারাই এখন ঐ সব রাজনৈতিক দল ছেড়ে চেষ্টা করবে স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিজেদের নির্বাচিত করতে। আর দলগুলোতে যে নতুন নেতৃত্ব তৈরী হচ্ছিলো তা হারিয়ে যাবে ব্যক্তি নেতায়।
বর্তমান সরকারের বুদ্ধিদেখে আমার আসলেই অবাক লাগে। হাঁটুর ঘিলুতেও মনে হয় চিকনা বুদ্ধি থাকে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন