প্রেমের গল্প
০৭ ই মার্চ, ২০১০ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ একজন কোথাও লুকিয়ে আছে। আমি আতিপাতি খুঁজি। এঘর ওঘরে খুঁজে বেড়াই। অধিকাংশ ঘরের দরজাই বন্ধ। আমি কড়া নাড়ি দড়জায় দড়জায়। আমি অপেক্ষায় থাকি। কোন দরজা খোলে, কোন দরজা খোলে না। আমি অপেক্ষায় থাকি। কোন দরজায় উঁকি দেয় কোন মুখ। আমি সংকোচে বলে উঠি, দুঃখিত। কোন দরজায় নিতান্ত সাহস করেই জীজ্ঞেস করে বসি, আপনাকে কি আমি খুজছি? আপনি কি লুকিয়ে আছেন দরজার ওপাশে? মানুষটা অবাক হয়ে তাকায়, হয়ত বিরক্ত হয় বেশ, কেউবা আমার মতই সন্দেহে কাটায় খানিকক্ষণ, হয়ত কয়েক বছর, তারপর চায়ের কাপে ঠোট ডুবানো কোন এক দিন আমার মতই বলে ওঠে, দুঃখিত। আমি সুন্দর দেখি পথে, ফুল পড়ে আছে অবহেলায়। তুলে নিলে জানি হাতেই শুকাবে । আমি খালি হাতে খোলা চোখে তাকাই আকাশ। মেঘের লুকোচুরিতে কি একজন কোথাও লুকিয়ে আছে? আমি আতিপাতি খুঁজি।
_____________________________________________
ছবি:
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন