somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"লুমিক্স ক্লিক টু ফেইম"-এর প্রতিযোগিতায় শর্ত প্রযোজ্যর খেইল (রিপোস্ট)

১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"লুমিক্স ক্লিক টু ফেইম" প্রতিযোগিতায় অনেকের মতই আমিও লেখা জমা দিয়েছিলাম ব্লগে ফটোগ্রাফির উপর অভিজ্ঞতা নিয়ে। এবং একদিন অভিনন্দনসহ জানতে পারলাম আমি এবং আরও ৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি, তবে চূড়ান্ত বিজয়ী নির্বাচনের জন্য আমাদের "লুমিক্স ক্লিক টু ফেইম" আয়োজনকারী কর্তৃপক্ষের অফিসে যেতে হবে Click This Link যেদিন নোটিসটা পেলাম (১লা এপ্রিল), বলা হলো ঐ দিনই দেখা করতে হবে। পরিমরি করে ছুটে গেলাম তাদের অফিসে, অফিস বাদ দিয়ে, গুলশান থেকে ধানমন্ডি। ওখানে গিয়ে তাদের একজনের সাথে কথা হলো অনেকক্ষন। আসল বিষয় হলো তারা তাদের এই প্রতিযোগইতার প্রচারের জন্য একজন মানুষ খুঁজছে যার কাজ হবে ফেসবুক, ব্লগ বা এই টাইপের জায়গাগুলোতে তাদের প্রচার প্রচারনা চালাবে। সপ্তাহে ৩ দিন তাদের অফিসে যেতে হবে, এছাড়াও তাদের প্রয়োজনে ডাকেল সে ডাকে সাড়া দিতে হবে, তারা আসলে কাজ কামহীন একজন বেকার বা ছাত্র খুঁজছে। স্বাভাবিকভাবেই একজন চাকরীজীবির পক্ষে এই কাজগুলো করা অসম্ভব, এবং এই কাজের জন্য তারা একজন ব্লগার খুঁজছে এটা জানলে অবশ্যই আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণই করতাম না। কিন্তু আমাদের সামুও যখন এ প্রযতিযোগিতায় লেখা আহ্বান করেছিলো তখনও সেখানে একথা জানায়নি। কিন্তু পরে খেয়াল করে দেখলাম নিচে ছোট্ট করে লেখা ছিলো শর্ত প্রযোজ্য। কোন প্রতিযোগিতায় এ ধরনের শর্ত প্রযোজ্যর বিষয়টাই একধরনের প্রতারণা। সামুও শেষ পর্যন্ত অনেকের মত শর্ত প্রযোজ্যর প্রতারনায় নাম লেখালো, বিষয়টা আসলেই দুঃখজনক!!!!!!! তারা চাইলেই বিষয়টা খোলাখুলিভাবে জানাতে পারতো, এবং যাদের পক্ষে এ শর্তগুলা মেনে নিয়ে কাজ করতে পারবে তারাই অংশগ্রহন করতো। প্রাথমিকভাবে নির্বাচিত হবার পর আমি যখন আয়োজক কতৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করলাম তখনও আমাকে এসব শর্তের কিছু জানানো হয়নি। ঝামেলা করে তাদের অফিসে যাবার পরই আমি আসলে বিষয়টা জানতে পারলাম। কিন্তু শুধু শুধু এ প্রতারনা করে একজন ব্লগার কে এভাবে ডেকে নিয়ে ঝামেলা বাড়ানোর কোন মানে হয় না।

এ তো গেল ব্লগার নির্বাচন বিষয়ে। তারপর আবার ফটোগ্রাফি প্রতিযোগিতায়ও অংশগ্রহন করলাম ছবি জমা দিয়ে। ব্লগার নির্বাচন নিয়ে ওদের উপর বিরক্ত থাকলেও ভেবেছিলাম অন্তত ফটোগ্রাফ নির্বাচনে তারা এমন কাজ করবে না। কিন্তু অবাক হয়ে দেখলাম মাত্র ৪ দিনে তারা ৬,৫০০ ছবির মধ্য দিয়ে সবচেয়ে ভালো ১০০ ছবি বাছাই করে ফেলেছে, যেটা কখনোই সম্ভব না। একমাত্র তখনই সম্ভব যদি ছবিগুলা আগে থেকেই ঠিক করা থাকে। একটা সাধারণ হিসাব দেই। ছবি জমা দেয়ার শেষ দিন ছিলো ৫ তারিখ। আর তারা সেরা ১০০ ছবির প্রদর্শনীটা করলো ১২ তারিখ। মাঝখানে ৬ দিন। ছবিগুলা প্রিন্ট নেয়া, বাঁধানো ও প্রদর্শনীতে সাজানোর জন্য অন্তত ২ দিন সময় লাগার কথা। তাহলে বাকি ৪ দিনে এত ছবি বাছাই করে তার মধ্য থেকে সেরা ছবি বাছাই করা কখনোই সম্ভব না এটা যে কেউ বুঝবেন। তবে কি আগে থেকে ঠিক করা ছবিগুলোই নির্বাচিত করা হয়েছে?

আমি যে খুব ভালো ছবি তুলি তা না। কিন্তু লুমিক্স-এর এ কম্পিটিশনের ওয়েবে গিয়ে সেই সেরা ১০০ ছবি দেখলাম। হ্যাঁ, বেশ ভালো কিছু ছবি তারা নির্বাচিত করেছে, কিন্তু বেশ কিছু ছবি আছে যেগুলা অন্তত সেরা ১০০ -এর মধ্য আসার কোন প্রশ্নই আসে না। ব্লগার টি_মৃদুল এসব ছবির কয়েকটা পোস্ট করেছিলেন তার একটি পোস্টে, দেখতে পারেন একবার চোখ বুলিয়ে Click This Link । এ ছবিগুলা দেখে আসলেই যদি আপনাদের মনেহয় নির্বাচন সঠিক হয়েছে তাহলে আমার বলার আর কিছুই নেই। তবে হ্যাঁ, এ প্রতিযোগিতায় সামু থাকে নির্বাচিত ব্লগারের কাছ থেকে জানতে পারলাম তারা নাকি ফটোগ্রাফারদেরও ইন্টারভিউ নিয়েছে। আল্লাই জানে, সেখানেও শর্ত প্রযোজ্যর কোন খেইল ছিলো কি না!!!!!

শেষে একটাই কথা বলবো, লুমিক্স নেমেছে মার্কেটে নাম ফাটাতে, তারা না হয় তাদের মতই চেষ্টা করবে, ফেয়ার বা আনফেয়ার যেভাবে পারে। কিন্তু সামওয়ার ইন ব্লগ কেন এই নোংরা খেলায় নাম লেখালো সেটাই বুঝলাম না।

গত লেখার মন্তব্য:

যানা আমার জান বলেছেন: হেলো

বেনামী বলেছেন: ধিক্কার আয়োজকদের জন্য!!!

আহমেদ রাকিব বলেছেন: লোনলি কাউ হইতেছে ইদানিং এর সবচেয়ে আলোচিত ফটোগ্রাফ। যীশুদা, এসবই হইল কর্পোরেট বানিজ্য। সামুতো এইসবের সাথে আজকে না, মেলা আগে থেইকাই আছে। এইটা ফটোগ্রাফী বানিজ্য ছাড়া আর কিছু না। ছবি তোলা নিয়া ইদানিং মানুষজনের মধ্যে বেশ ভালো একতা হুজুগ পইড়া গেছে। ডি,এস,এল, আর এর ছড়াছড়ির সুযোগটা তারা তদের মতন কইরা নির্লজ্জ্ব ভাবেই নিল। কিছু কওয়ার নাই।

যীশূ বলেছেন: আমি সত্যি বিষয়টা সহজভাবে নিতে পারি নাই। আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহন করলাম, আর সেখানে নির্লজ্জের মত হাস্যকর কিছু ছবি নির্বাচন করা হলো, তারমানে কি আমার ছবি এর চেয়েও খারাপ!!!!!!

হুনার মন্দ বলেছেন: আগে আজিজের অলিতে গলিতে চারুকলার সামনে..যেই কোন ইন্টালেক্চুয়াল এরিয়ায় আছিল ফিল্ম মেইকারের ছড়াছড়ি...এখন হৈল ফটুগ্রাফারের হট্টগোল....কি কমু...আমারো যে মঞ্চায় ফটুগ্রাফি কর্তাম....

বেনামী বলেছেন: @ হুনার মন্দ , কোন কিছু বেশি হওয়া খারাপ না যদি সেটা মানসম্মত হয়।

যীশূ বলেছেন: সহমত @ বেনামী।

হুনার মন্দ বলেছেন: বেনামী...পুরাই একমত...এইখানকার কাউরে ইঙ্গিত কইরা কই নাই....মানসম্মত হলে বেশি বেশিতেও ক্ষতি নাই...আপত্তি শুধু কাউয়ার ভিড়ে কোকিল হারাইয়া গেলে

যীশূ বলেছেন: এই ব্লগে একজন ব্লগার শামসীর, যিনি এই প্রতিযোগিতার অনলাইন মুখপাত্র হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি আমার এই পোস্টে তার মন্তব্য আসা করছি।

যীশূ বলেছেন: আসা=আশা

স্বপ্নকথক বলেছেন: ভাই, আমিও বুঝিনাই আমার ছবি কেন নির্বাচন করেছিলো!! ৬৫০০ ছবির মধ্যে কি আমারটা ১০০তে আসার যোগ্য? চরম চরম সব ফটোগ্রাফারের মাঝে এক মোবাইল ফটোগ্রাফার হিসেবে খুব, খুব লজ্জা লাগছিলো!

যীশূ বলেছেন: @স্বপ্নকথক, আপনার তো লজ্ঝা পাওয়ার কিছু নাই। তারা আপনার ছবি সেলেক্ট করেছে, আপনি বিজয়ী। কিন্তু তারা কোন হিসাবে করেছে সে প্রশ্ন তো তাদের কাছে।

আপনার ছবি কোনটা?

_______________________________________________
(গতকাল লেখাটা "লুমিক্স ক্লিক টু ফেইম" গ্রুপে পোস্ট করেছিলাম Click This Link কিন্তু গ্রুপে পোস্ট করার কারনেই হয়তো অনেকেই লেখাটা দেখেননি। তাই গতলেখাটার মন্তব্যসহ লেখাটা আবার পোস্ট করলাম)

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৭
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×