আমার প্রিয় পোস্ট

ছোট একটা জীবন।ভাল-মন্দ সব কিছু সহজ ভাবে নিতে পারলে,জীবনটাকে আরো সাবলীল ও সুন্দর মনে হয়।

ভালো থেকো,বন্ধুরা

০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬

শেয়ার করুন:                   Facebook

(অসুস্হ থাকাতে ৪ দিন নেটে বসতে পারিনি।বন্ধুদের কাছে প্রমিজ করেছিলাম বন্ধু-দিবসে ওদের নিয়ে কিছু লিখবো।দেরীতে হলে ও ওদের কথা রাখলাম)
বন্ধু-দিবস বছরের ১টা দিন হতে পারে কিন্তু বন্ধুদের সাথে যে আত্মীক সর্ম্পক বিরাজ করে তা বছরের ৩৬৫ দিনের প্রতিটি ক্ষণের জন্য।বন্ধুরা না থাকলে জীবনটা বোধ হয় মরুভূমি হয়ে যেতো।আমার বন্ধুর সংখ্যা হাতে গোনা কয়েক জন।বন্ধু ভালো হলে ১ জন বন্ধু নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়-এটা অবশ্য আমার নিজস্ব মতামত। যে সব বন্ধুদের অগাধ ভালোবাসায় আমি সিক্ত আজ তাদের জন্য এই লেখা।
:)ক্লাশ ফাইভে পড়ার সময় দেখি স্কুলে নতুন এক মেয়ে এসেছে,নাম জলি।ওর বাবা বয়েজ স্কুলের টিচার হওয়াতে হাব-ভাবই আলাদা।কথা বলে বেশী স্টাইল করে।দূরে বসে আরেক জনকে বলেছিলাম-"মেয়ের ঢং কতো"।সময়ের স্রোতে সেই মেয়েটিই আমার সবচেয়ে কাছের বন্ধু।জলি এখন সি এ পড়ছে।দেখা ও কথা হয় খুব কম তারপর ও যখন ফোন করে অভিমানের সাথে বলে-"তুই আমাকে একেবারে ভুলে গেছিস"? তখন মনটা ভালো লাগায় ভরে যায়।
:)যখন হোষ্টেলে ছিলাম তখন ফাতেমার সাথে বন্ধুত্ব।হোষ্টেলের নিরানন্দ জীবনে ওর বন্ধুত্ব ভালো লাগতো।এস এস সির পর ও ইন্ডিয়াতে চলে গেলো।এরপর প্রায় ২ বছর চিঠিতে যোগাযোগ ছিলো।মাঝে আমিই গাফিলতি করে চিঠির উওর দিইনি।এখন আর যোগাযোগ নেই কারণ ওর ঠিকানা,ই-মেইল এ্যাড্রেস সব হারিয়ে ফেলেছি।ওকে ভীষণ ভাবে মিস করি।
:)এইচ এস সি দিয়েছি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে।সেখানে কণা,কেয়ার সাথে পরিচয় । ক্লাশ-মেট হিসেবে দেখা হলে হাই-হ্যালো বলতাম।ইডেনে অনার্সে পড়ার সময় ৩ জন একই সাবজেক্টে ভর্তি হলাম।সেই যে বন্ধুত্বের শুরু তা আজো অটুট রয়েছে।পড়াশুনা শেষ হয়ে গেলে ও আজো হৃদয়ের টানে মাঝে মাঝে কলেজ ক্যাম্পাসে যাই আড্ডা দেওয়ার জন্য।
:)শিয়া, বিয়ানা,শামা ওদের সাথে যোগাযোগ নেই সেটা আমার ব্যর্থতা।তাই ওদের কে বলছি-"তোমাদের সাথে যোগাযোগ না থাকলেও তোমরা আমার মনের মধ্যেই আছো।তোমাদের জন্য ভালোবাসা দিন দিন বেড়েই চলছে"।
পরিশেষে বলতে চাই--"ভালো থেকো,বন্ধুরা।
বড্ড ভালোবাসি,তোমাদের"।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভালো থেকোবন্ধুরা ;

 

  • ৪৫ টি মন্তব্য
  • ২২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: সিটিজি৪বিডি বলেছেন: আমরা ভাল আছি, আপনিও ভাল থাকবেন।
২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:০০
comment by: জেরী বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন সবসময়।
৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: স্মৃতিরা এমন হয় শুধু তাড়া করে বেড়ায়

শরীর এখন ভালো ?

শুভেচ্ছা থাকলো।
৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:১২
comment by: ঘাসফুল বলেছেন: তাইতো কৈ--গতকাইল কি জানি এক্টা নাই নাই মনে হৈছে..............
ভাল থাইক্কো... [লেইট] শুভ বন্ধু/বান্ধবী দিবস :)
৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
comment by: জেরী বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: আমার জ্বর তোমরা কেউ আমার খবর নিছো? তোমরা পচা-----পচা----

৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: মাসুদ রানা* বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো।
৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১
comment by: জেরী বলেছেন: ধন্যবাদ।
৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: টম তোমার পচা বন্ধু, আমাদের খবর দেয়নি তোমার জ্বর। তোমার অন্যসব বন্ধুরা ভাল থাকুক। বন্ধু দিবসের শুভেচ্ছা।
৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: মামু বলেছেন: বন্দুদের একনো অনেক মিচ করি।
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: বেশী করে মিচ করো।

১০. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: জেরী বলেছেন: ধন্যবাদ ,কালপুরুষদা। আমার বন্ধুরা ভাল বরং আমিই পচা।
১১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:০৯
comment by: জিন্নাহ চৌধুরী বলেছেন: দেরিতে হলেও,বন্ধু দিবসের শুভেচ্ছা.
একজন মানুষ-অন্য মানুষে'র মাঝে,যে কোন স্বাথের্ বাইরে এসে আত্তার যে বন্দন তৈরী হয় তাই 'বন্ধু' /
সম্পর্ক হতে পারে প্রকৃতির সঙ্গে, নিজের গ্রাম'র সঙ্গে ,এলাকার মানুষের সঙ্গে,কিংবা নিজের মত করে নিজেকে গড়ে তুলতে স্বদেশ
কৃষ্ঠি'র সঙ্গে,

জয় হোক আপনার নব সৃজন,বন্ধুচর্চার//

১২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:১৬
comment by: জেরী বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছ।এত কঠিন ভাষা কেন?
১৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: টম কই...আপনার এ অসুখের সময় তার সাথে থাকা উচিত ছিল....শুভ কামনা থাকলো....:):)
১৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ২:২০
comment by: জেরী বলেছেন: টম খালি জ্বালায়।ওর সাথে আমার আড়ি।
১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: কঁাকন বলেছেন: কত জনের কথা মনে করায় দিলেন
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: হঠাৎ করেই ওদের কথা মনে পড়ে যায়,তাই না?

১৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: আজনবী বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা। টম তোমাকে বলেনি যে, আমার ইসকেমিক হার্ট ডিজিজ হয়েছে। টমকে আচ্ছা করে ধোলাই দিও।
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: টমের সাথে আমার আড়ি। অসুখটার নাম আগে শুনি নাই ক্যান।

১৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: চিকনমিয়া বলেছেন: সবডিরে মাইনাচ
ধুরু
লেকাডা ভালা হইচে
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: আগে কন (-)না(+) দিছেন।

১৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: চিকনমিয়া বলেছেন: আমি পেলাচ দিচি
লেকাডা ভালা, তয় পইড়া মন উদাস হইচে:(
১৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: জেরী বলেছেন: লেখতে লেখতে আমার চক্ষে পানি চইল্যা আইচে ।কেডা জানি মাইনাস দিছে।কি দুষ্ক।
২০. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: জেরী বলেছেন: চিকন মিয়া ধন্যবাদ।দেরীতে হলে ও বন্ধু-দিবসের শুভেচ্ছা রইলো।
২১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: চিকনমিয়া বলেছেন: ঠিকাচে:) শুবেচ্চা
২২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: আজনবী বলেছেন: আমার ইসকেমিক হার্ট ডিজিজ নিয়া একটা পোষ্ট দিছি, পইরো।
০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: ওক্কে।।

২৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩
comment by: ঝুমী বলেছেন:
০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: এত সুন্দর করে শুভেচ্ছা দিয়েছেন।আমি তো অভিভূত।আপনার জন্য ও শুভেচ্ছা রইল।

২৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
comment by: মৈথুনানন্দ বলেছেন: ঘন ঘন জ্বর হয় কেন?

বেশি বেশি করে গাজর খাবে - আর হবে না।

এখন শরীর কেমন?

০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: আমার আশে-পাশে কারো জ্বর হলে আমারো হয় ।
অফিসের এ সিটা বড্ড কষ্ট দেয়।
কয়েক দিন ব্লগে কম দেখেছি,কি ব্যাপার?

২৫. ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭
comment by: অরুনাভ বলেছেন: জেরীর শরীর কেমন এখন?

সবাই কেমন কেমন করে যেন হারায় যায়......:(:( .... না আমিই হারায় গেছি সবার মাঝ থেকে কে জানে??:(:(
২৬. ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪
comment by: জেরী বলেছেন: ভালো।সবাই হারায় বলেই নতুন দের পাই।
২৭. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: আহমেদ চঞ্চল বলেছেন: জেরী, খুব মারাত্বক লিখেছেন। খুব বেশী ভালো লাগলো।আমার ই-মেইল আইডি দিয়ে বন্ধুত্বের হাত বাড়ালাম।



messenger-এ দেখা হবে ইনশাল্রাহ।
২৮. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: চিকনমিয়া বলেছেন: আহমেদ চঞ্চল , খেক খেক খেক:)

জেরী , ভালানি?
০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: চিকনমিয়া খেক খেক খেক করে হাসেন ক্যান---------ফ্রেশজেল দিয়া মুখ ব্রাশ করলে হো:,হো: হাসি আসবে।

২৯. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: আনোয়ার সাদী বলেছেন: বন্ধুত্ব নিয়ে আরো লিখুন । সুস্থ্য থাকুন।
০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো........
ইডেনের কত স্মৃতি যে আছে।ইডেন পুরাতন হোষ্টেল!
প্রিয় বন্ধুরা সব যে যার জীবন যাপনে ব্যস্ত।যে যেখানে আছে ভালো থাক এই দোয়া।
শুভেচ্ছা।
৩১. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৩
comment by: জেরী বলেছেন: @সাজি আপু আপনি ইডেনের জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন।
৩২. ০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: আইরিন সুলতানা বলেছেন:
হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ, চমকে দিয়ে বলে, বন্ধু , কি খবর বল ???...............


:) :)

০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: ঠিক বলেছেন,আপু।

৩৩. ০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: সাইফুর বলেছেন: জেরীতো ভালোই লিখে...ভালো ভালো
৩৪. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২২
comment by: জেরী বলেছেন: আমি খুশী,খুশী।

 



 


পরে বলবো। এখন মাথায় কিছু আসছেনা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৩৯৭৭