আমার প্রিয় পোস্ট

ছোট একটা জীবন।ভাল-মন্দ সব কিছু সহজ ভাবে নিতে পারলে,জীবনটাকে আরো সাবলীল ও সুন্দর মনে হয়।

আজরাইলের,সাথে কয়েকটা দিন

২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪

শেয়ার করুন:                   Facebook

:((গত ১৩ই আগস্ট শেষ সামহোয়ারে ব্লগিং করেছি।তারপর শুরু হলো আমার আজরাইলের সাথে সাক্ষাৎ।অফিসে মিথ্যা কথা বলে অর্থাৎ জ্বর হয়েছে বলে অফিসে ফাঁকি দিয়ে ১২ তারিখে তিন বান্ধবী মিলে সারা দিন টো টো করে ঘুরেছি।শাস্তি স্বরুপ পরের দিন আজরাইল জরুরী ভিত্তিতে আমার সাথে দেখা করতে আসলো।গত পোস্ট টা যখন অফিসে বসে লিখছি তখনি খেয়াল হলো কাঁপুনি দিয়া জ্বর(এবার সত্যিই)আসছে।কলিগকে বলে কোন মতে বাসে উঠে বাসায় আসলাম।বিকেলে দেখি ১০৩ এর উপরে জ্বর।ভালো হওয়ার পর মা বললো জ্বরের ঘোরে নাকি আমি আগের দিনের ঘুরার সব কাহিনী বয়ান করে ফেলেছি।বিকেলে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে দেখে কম্পাউন্ডার চাচা বললো -"কালকে দেখলাম দাঁত বের করে হাসছো।আজকে মরা হয়ে আছো কেন?"শুনে সম্মানে লাগলো।বড় হয়েছি এখন তো পো পো করে কাঁদতে ও পারি না।ভাইয়াকে(আমার না আপনাদের ভাইয়া) বললাম-"আমড়া খাবো"।ডাক্তারের দেরী দেখে ওখানে বসে ২টা আমড়া শেষ করলাম।যখন ডাক্তার আসলো তখন আরেক আন্টি যার সিরিয়াল আমার পরে উনি আমার আগেই চেম্বারে গিয়ে বসে আছে।কম্পাউন্ডার চাচা বললো-"আপনি তো পরে এসেছেন।ওকে আগে যেতে দেন।ওর গায়ে অনেক জ্বর"।ঐ আন্টি যা বললো শুনে তো আমার আক্কেল-গুড়ুম।"কার জ্বর।বসে বসে আমড়া যে খায় সে পরে যাক"।শান্তি-প্রিয় মানুষ তো,তাই বিবাদে গেলাম না।
:((ডাক্তার এত গুলো ঔষধ হাতে ধরিয়ে দিলো।আমি গুনে গুনে ৫দিনের ঔষধ নিয়ে চলে আসলাম।পরের দিন অন্য খাবার না খেলে ও মুড়ির মত ঔষধ খেতাম।পেটে কোন দানা-পানি না পরে যদি খালি ঔষধ পরে তাহলে কে সুস্হ্য হবে বলুন?জ্বর ভালো হওয়ার পর শুরু হলো ডায়রিয়া।৮দিন পর যখন ভালো হলাম তখন দেখি আর হাটতে পারি না কারণ পা হাঁটুর নিচ থেকে ফুলে গেছে।ধরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো।হাটতে না পারলে কি হবেএবারো ডাক্তারের দেরী দেখে আমি পালিয়ে চলে এসেছি।ঔষধকে বড্ড ভয় পাই।এই ১২ দিন বিছানায় শুয়ে শুয়ে কত বার যে আজরাইলের সাথে দোজখ থেকে ঘুরে এসেছি তার ইয়াত্বা নেই।নেটে বসে যে ব্লগিং করবো সেই শক্তিটুকু ও ছিলো না।
:((অসুস্হ্যের দিন গুলোতে টমের বদলি আজরাইল আমাকে বড্ড জ্বালাতন করেছে।আমি যাতে কম মিথ্যা কম বলি সে জন্য সারাক্ষণ এত্তো বড় লাঠি হাতে নিয়ে ভয় দেখাতো।
:((ইদানিং ভালো আছি।ভালো হবার ও চেষ্ঠা করছি।আজরাইল বলেছে বেশী মিথ্যা কথা বললে আবার জ্বর নিয়ে আসবে আমার জন্য।আমি একমাসে পর পর ৩ বার ভাইরাস জ্বরে পরেছিলাম।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এখনোমরি নাই ;

 

  • ২৯ টি মন্তব্য
  • ১৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৩
comment by: মিলটন বলেছেন: এবার আর আজরাইল ছাড়বে না।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: @মিলটন ভাই,বদ দোয়া দিছেন?এমনিতেই শনি আমার পিছ ছাড়েনা।

২. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫
comment by: ইউনুস খান বলেছেন: আমারেও ধরছিলো।

তয় ছাইড়া দিছে।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: সমবেদনা রইলো।

৩. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩২
comment by: নির্জন রহমান বলেছেন: আজরাইল রে আমার কাছে পাঠাইয়া দিয়েন, একেবারে সাইজ কইরা, সুদে আসলে সব তুইলা নিমু।

আর আজরাইল জাহান্নামই দেখাইলো জান্নাতের পাশ দিয়েও কি নিয়ে যায়নি (আপনাকে দেখতে ভাল ভাল ফল টক দই নিয়ে কেউ আসেনি?)

আপু শরীরটা এখন ভালতো? ভাল থাকবেন।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ফল নিয়ে আসছে।(পেয়ারা,জাম্বুরা,আমড়া)

৪. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: হৃদয়হীনা বলেছেন: আজরাইল যখন রাস্তা চিনে গেছে, তখন আর রক্ষা নাই।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: নামের মতন আপনার কথা ওহৃদয়হীন।

৫. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
comment by: মানবজমিন বলেছেন: আজ্রাইল দেখতে কেমন?
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: আমির খানের মতন।

৬. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২
comment by: চাচামিঞা বলেছেন: আজরাইল সাহেব দেখতে কেমন? কিভাবে যে পটালেন উনাকে, ব্লগে টেকনিকটা ছারলে আমার মত বুড়াদের কাজে আসতো।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: আজরাইল সাহেবের চেহারা সুরত ভালো না।তয় আমি মনে মনে তারে আমির খানের চেহারা দিছি।

৭. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫০
comment by: কঁাকন বলেছেন: হুমম
ভালো হয়ে যান
৮. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
comment by: জেরী বলেছেন: ভালো হইতে মন চায় না।
৯. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯
comment by: সুমাইয়া মুনিরা বলেছেন: :(:(
১০. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: চিকনমিয়া বলেছেন: আহারে
১১. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: জেরী বলেছেন: কি দুষ্ক।
১২. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০
comment by: বাবুয়া বলেছেন: আজ্রাইল নিয়া 'ইয়ার্কি' করবেননা-ঘার মটকাইয়া দিবে............
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: আজরাইল------সরি।

১৩. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: আজনবী বলেছেন:
আজরাঈলের মুবাইল লম্বরটা রাখছেন তো?
১৪. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: জেরী বলেছেন: আমারে সবাই ফোন করে।দরকার পড়লেই আজরাইল নিজেই--------.আগের ছবিই তো সুন্দর ছিলো।
১৫. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: মুহিব বলেছেন: ভাল থাকুন
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আচ্ছা।

১৬. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: আজনবী বলেছেন: এইটা আমার আম্মাজানের ছবি। ব্লগে অনেকে দেখতে চাইছিলো।
১৭. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: দুষ্টু রোমান্টিক বলেছেন: আহালে... আজ্রাইলরে পাইছিলেন এট্টু রোমান্টিকতা দেখাইয়া আয়ুডা বাড়ায় লইতে পারতেন ()
১৮. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: ললিপপ বলেছেন: একটু আকটু দুষ্টুমি করলে আজরাইলও মাঝে মাঝে খবর নেয় এই আর কি !
১৯. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৭
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: আপনি পোস্টগুলো পড়তে অনেক মজা লাগে।
২০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
comment by: একজন ব্লগার বলেছেন: মানবজমিন বলেছেন: আজ্রাইল দেখতে কেমন?
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
লেখক বলেছেন: আমির খানের মতন।

৬. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২ চাচামিঞা বলেছেন: আজরাইল সাহেব দেখতে কেমন? কিভাবে যে পটালেন উনাকে, ব্লগে টেকনিকটা ছারলে আমার মত বুড়াদের কাজে আসতো।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪
লেখক বলেছেন: আজরাইল সাহেবের চেহারা সুরত ভালো না।তয় আমি মনে মনে তারে আমির খানের চেহারা দিছি।

হাহাপগে=p~
২১. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: সরি, *আপনি = আপনার।

 



 


পরে বলবো। এখন মাথায় কিছু আসছেনা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৩৯৭৫