*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

ডাবল জিরো 

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
কৈশোরের অনেক স্মৃতি ঘেটে-ঘুটে সবচেয়ে দুঃখের স্মৃতি মনে পড়ে গেল। তাই দুঃখের পোষ্ট হিসেবে এটা দিলাম![]()
। যখন ক্লাশ ফাইভে পড়ি তখন জ্বর থাকার কারণে ২য় সাময়িকের অংক পরীক্ষা দেওয়া হলো না নির্দিষ্ট সময়ের মধ্যে। কয়েকদিন পর ভালো হলে স্কুল থেকে বলা হলো আরো যারা অংক পরীক্ষা দেয়নি আমি যেন তাদের সাথে পরীক্ষাটা দিই। ফাঁকি দিতে চেয়েছিলাম কিন্তু অংক টিচারের বদৌলতে তা আর হলোনা। সরকারি বয়েজ আর গার্লস স্কুলের প্রশ্ন পত্র একই রকম হয় বলে পরিচিত এক ক্লাশ-মেট ছেলের অংক প্রশ্ন এনে শুধু ঐ ১০/১২টা অংক করেই বিপুল উৎসাহে স্কুলে গেলাম। ভাবলাম আমাদের সেকশনের যেহেতু একাই সেহেতু আলাদা করে কি আর প্রশ্ন পত্র দিবে???এইবার আমার লেটার-মার্ক পাওয়া ঠেকায় কে???এমন মনোভাব নিয়ে পরীক্ষা দিতে বসলাম। কিন্তু প্রশ্ন পাওয়ার পর চেহারা বাংলা পাঁচের মতন হয়ে গেলো![]()
।মাত্র ২ টা অংক আর ১টা জ্যামিতি কমন পড়লো। বেশী টেনশনে জ্যামিতির আবার প্রথম অংশটুকুই ভুলে গেলাম। ৩০মিনিটে যা পারি তা দিলাম বাকি সময় কি করবো??? এর পর করলাম জীবনের সবচেয়ে জ্ঞানের কাজ। যে ১০/১২টা অংক মাথায় কপি করেছি তা উত্তর পত্রে পেস্ট করে দিয়ে আসলাম। রেজাল্ট দেওয়ার আগে মাকে নিয়ে আসতে বললো টিচার। কেমন ঝড় যে আসবে সেটা বুঝতে পেরে চুপ-চাপ আছি। টিচার যে কত বকা দিলো তা আর না--ই বললাম। এরপর যা করলো তাতে করে আমার ছোট হৃদ্য়টা ভেঙ্গে খান খান(ব্লগার ইউনুস খান না কিন্তু) হয়ে গেলো। অংকে যা-ও ২৪ পেয়েছিলাম টিচার আমার কপি-পেস্টের ব্যাপারটা বুঝতে পেরে উত্তর পত্রের প্রথম পাতায় এ---ত্তো বড় অনেকটা ডিমের চাইতে বড় আকারের ডাবল জিরো দিলো। সারা জীবন দেখলাম উত্তর পত্রের উপরের বাম দিকে নম্বর দেয় আর আমাকে দিলো উত্তর পত্রের মাঝখানে![]()
।
সেইসময়ের বেদনাদায়ক স্মৃতির কথা মনে করে এই সময়ে এসে অনেক হাসি![]()
। কারণ,সেই টিচারের সাথে এখন পারিবারিক ভাবে আত্মীয়তা হয়ে গেছে।আগের কথা বললে উনি যতটা বিব্রত বোধ করেন তা দেখে এরচেয়ে বেশী মজা পাই ।পরে এটা অনেকেই বলেছে উনি দরকারের চেয়ে বেশী বাজে ব্যবহার করেছেন। আর এটাই উনার বিব্রত বোধের কারণ। একেই কি বলে মধুর প্রতিশোধ ???![]()
![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ০০, ০০, ০০, ০০, ০০, ০০, ০০ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সুরভিছায়া বলেছেন:
ডিম মাঝে না রাখলে পড়ে ভেঙে যাবার ভয় থাকে ,জানোনা ?
লেখক বলেছেন: সেই থেকে ডিম আমার অপ্রিয়। ডিমের দাম বাড়াতে মজা পেয়েছিলাম![]()
।ভেবেছি আমার উত্তর পত্রের এ---ত্তো বড় ডিমের দাম না জানি কত হবে...........।
লেখক বলেছেন: টিচার এখন মুরব্বী হয়ে গেছেন। যতবার দেখা হয় ততবারই পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। জানেন না, মুরব্বীদের নিয়ে বাজে কথা বলতে নেই![]()
(এটি একটি সরল অংকের সমাধান...)
মিলটন বলেছেন:
আহা এমন ভাগ্য কয়জনের জোটে?
লেখক বলেছেন: মিলটন ভাই,কোন ভাগ্যের কথা বলছেন আপনি....ডাবল জিরো নাকি টিচার কাম বর্তমান আত্মীয়???![]()
![]()
লেখক বলেছেন: যে হুমম....হুমম....করবে তার জন্য এ---ত্তো গুলো ০০, ০০, ০০, ০০, ০০, ০০, ০০ ![]()
![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত বুদ্ধি জেরীর মাথায় হবে না তো টমের মাথায় হবে?খুব মজার স্মৃতি.........।
ভালো থেকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: সাজি'পু,অনেক ধন্যবাদ.....।
আপনি ভালো আছেন তো??????
যীশূ বলেছেন:
অনন্ত দিগন্ত বলেছেন: টিচারের সাথের আত্মীয়তার সমীকরনটা জাতী জানতে চায় ... ( এটি একটি সরল অংক ...) লেখক বলেছেন: টিচার এখন মুরব্বী হয়ে গেছেন। যতবার দেখা হয় ততবারই পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। জানেন না, মুরব্বীদের নিয়ে বাজে কথা বলতে নেই![]()
(এটি একটি সরল অংকের সমাধান...)
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সুরভিছায়া বলেছেন: ডিম মাঝে না রাখলে পড়ে ভেঙে যাবার ভয় থাকে ,জানোনা ?দারুন মন্তব্য!! পড়ে মজা পেলাম জিরো পাওয়ার কাহিনী!
লেখক বলেছেন:
..................
...............![]()
সপ্ন বলেছেন:
টিচারের সাথের আত্মীয়তার সমীকরনটা জাতী জানতে চায় ... ( এটি একটি সরল অংক ...) আমিও কপি পেষ্ট হা হা হা হা । হাপগে। আমারো এরকম একটা স্মৃতি আছে পরে এক সময় লিখব
লেখক বলেছেন: কপি-পেষ্ট এখনো ও করি কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশী..![]()
![]()
লেখক বলেছেন: সরল অংকের সমাধান দিয়েছি। ![]()
বাবুয়া বলেছেন:
যাক, আপনি অমন করেই অংকে পাশ করেছেন! আমার কপালে বরাবরই মুখস্ত করা ছারা উপায় ছিলোনা-অংকের বেলায়! আমিতো মনে করি অংক নাজানলে বাস্তব জীবনে কোনই ক্ষতি নেই!
লেখক বলেছেন: বাবুয়া ভাই, পরবর্তিতে আমি ও সাফল্যের সাথে অংক মুখস্হ করার বিদ্যা অর্জন করেছি.....।
আপনি ভালো আছেন তো???
মুহিব বলেছেন:
স্যারে যা কইছে আচ্ছা........
লেখক বলেছেন: স্যারে তো খালি কইলেই ভালো ছিলো কিন্তু বকা দিছে,ডাবল জিরো দিছে,আবার বেত দিয়া পিটনা ও দিছে![]()
![]()
মেহেদী ইকবাল রমি বলেছেন:
আহারে।
লেখক বলেছেন: তখনকার জন্য....আহারে...![]()
![]()
এখনকার জন্য....কি মজার রে...![]()
![]()
লেখক বলেছেন:
..............
............![]()
লেখক বলেছেন: আমার ও মনে করলেই ভালো লাগে![]()
আপনার পরীক্ষা কেমন হচ্ছে????
লেখক বলেছেন: ধন্যবাদ..........
...................![]()
লেখক বলেছেন: /
এটা কি মুখ বাংলার পাঁচ করে রাখার ইমোটিকন?????![]()
![]()
লেখক বলেছেন: সারের লগে সম্পর্ক কি----- সারের পরিবারের কি কোন সদস্যের লগে সম্পর্ক থাকতে পারে না??????![]()
বিবেক সত্যি বলেছেন:
আফসোসজনক ব্যাপার ... ;-))
লেখক বলেছেন: হুমমমমমমমমমম.।
আকাশনীল বলেছেন:
টীচার হইতে পারে এখন আপনার খালু কিংবা আলু জনগনের এতে অ্যাতো উতসাহো ক্যান বুজলাম না
যাক গল্প কিন্তু ভালো হইসে, দিলাম প্লাস
লেখক বলেছেন: আপনি আমার মন মতো জবাব দিয়েছেন। ধন্যবাদ.....।![]()
লেখক বলেছেন: কোন মানে নাই.........
লেখক বলেছেন: আমি ও আপোসুইন ![]()
![]()
নাজনীন খলিল বলেছেন:
ভাল লাগল। জেরীর বাড়িতে বেড়াতে এসে ডবল আনন্দনিয়ে যাচ্ছি। একেতো জেরীর বাড়ি বলে কথা............।দ্বিতীয়ত খুব ভাল লাগা একটি লেখা।
অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: আমি পেলাম ডাবল জিরো ০০,০০,
আপনি পেলেন ডাবল আনন্দ![]()
![]()
কি মজা.........![]()
বিবর্তনবাদী বলেছেন:
হি হি হি পড়লাম। মজাও পাইলাম। আমি অংক নিয়া একটা পুস্ট দিছিলাম, দেখছেন?
লেখক বলেছেন: এখন মজা পাই,কিন্তু তখন কত দুঃখ পেয়েছি ভেবে দেখেন?
(
(
লেখক বলেছেন: ঠিক,ঠিক![]()
![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
পাওয়ার কথা ২৪, অথচ ডিম কেন?আমি পিচ্চিকালে বাংলায় ফেল করতাম আর সবাই বলতো নিজের মাতৃভাষায় ফেল করি কেমনে! এখন ভাবি আসলেই কেমনে ফেল করতাম!
লেখক বলেছেন: কপি-পেস্টের ব্যাপারটা বুঝতে পেরে টিচার বেশী রাগ করে ডিম দিলেন![]()
![]()
আমার এক ক্লাশ-মেট ধর্মে ফেল করতো। যা-ও লিখতো তা জানার আর পাঠ্যপুস্তকের বাইরে। সম্পূর্ণ নিজের ভাষায় বানিয়ে ....। টিচার ওকে ঝাড়ি দিতো আর আমাদের নন-স্টপ হাসি শুরু হয়ে যেতো![]()
![]()
কঁাকন বলেছেন:
জেরী আন্টি কেমন আছেন?
লেখক বলেছেন: কঁাকন আংকেল, ভালো নাই। মনে বড় দুস্ক![]()
![]()
![]()
লেখক বলেছেন: কোন মিতিই(পরিমিতি,ত্রিকোণমিতি) পারিনা আমি । খালি পরিসংখ্যান ভালো পারি........।আপনি না পারলে যোগাযোগ করেন![]()
![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: জ্বী,জ্বী,জ্বী,জ্বী,জ্বী,জ্বী, আপা ![]()
![]()
লেখক বলেছেন: আগে ২ হাত তুলে সালাম দেন........এরপর কুশলাদি জানা যাবে,,![]()
লেখক বলেছেন: খালু কে???
লেখক বলেছেন:
ডাবল জিরো.......হা হা
সে টিচারের সাথে আত্মীয়?? খোলাসা করে বলেন।
লেখক বলেছেন: ঠিক,ঠিক
লেখক বলেছেন: ছি! ছিছি!!ছিহহহহহহহহহহ![]()
![]()
সাইফুর বলেছেন:
ছোট একটা জীবন।ভাল-মন্দ সব কিছু সহজ ভাবে নিতে পারলে,জীবনটাকে আরো সাবলীল ও সুন্দর মনে হয়।ঠিকতো...
লেখক বলেছেন: জ্ঞানের কথা অন্যকে বলতে ভালোই লাগে, কিন্তু নিজের বেলায় কয়জন মানে???![]()
![]()
লেখক বলেছেন: হিঁহিঁহিঁ..............হিঁহিঁহিঁহিঁ
লেখক বলেছেন: ধন্যবাদ......।
অপ্সরা বলেছেন:
সারা জীবন দেখলাম উত্তর পত্রের উপরের বাম দিকে নম্বর দেয় আর আমাকে দিলো উত্তর পত্রের মাঝখানে হাহাহাহা। আমিও অংক যমের মত ভয় পেতাম!
লেখক বলেছেন: আপনি আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন উত্তর পত্রের মাঝখানে ডাবল জিরো ডিম সাইজের দেওয়াতে ডিম আমার দুই চক্ষের বিষ![]()
নিবিড় বলেছেন:
অংক ভয় পাই।অংকরে মাইনাস .
লেখক বলেছেন: ১ টা করেই মাইনাস দ্যান। ২ টা দিলে প্লাস হয়ে গেলে ...সমস্যা![]()
রাস্তার ছেলে বলেছেন:
তাহলে আমাদের কিভাবে অনুভূতি প্রকাশ করা উচিৎ? 'আহহারে!' বলব, না 'হে! হে! হে!' বলব?জানাবেন সিসটার! আপাতত:
আহা! খিক! আহা! খিক! আহা! খিক!
[[খিক! খিক! খিক! খিক! খিক! খিক! খিক! (এইডা আসল!)
লেখক বলেছেন: [[খিক! খিক! খিক! খিক! খিক! খিক! খিক! (এইডা আসল!)
]]--ব্রাদার
রাশেদ বলেছেন:
হা হা!
লেখক বলেছেন: হা হা! ![]()
![]()
অচেনা সৈকত বলেছেন:
ভগিনী, বড়ই আনন্দ লাভ করিলাম।
লেখক বলেছেন: হিঁহিঁহিঁ..............হিঁহিঁহিঁহিঁ
লেখক বলেছেন: পুলাপাইন বললে"ক" কেন যে "ঙ" বুঝে ,জানিনা....।
খান সাহেব এখন নিজেই খান,খান(টুকরো,টুকরো) হয়ে গেছেন সাধারণ হবার পর থেকে![]()
কৌশিক_বিশ্বাস বলেছেন:
আমি অঙ্ক পরীক্ষায় সব ঠিকঠাক করেছিলাম, নিয়ম ছিল সব অঙ্কের rough work করে দেখাতে হবে ডানদিকে মার্জিন টেনে, সেইখানে সব রেডী, শুধু বিপুল উৎসাহে উত্তরগুলো বাঁদিকে মূল অঙ্কের জায়গায় এনে বসাইনি। টিচার দ্বিধায় পড়ে গিয়েছিলেন এই স্টুডেন্টকে কিকরে ফেইল করাবেন, কারন ডানদিকে সব নির্ভুল উত্তর, মূল স্থানেই সেটা কপি করিনি। লেখক বলেছেন: আমি তখন দুঃখ পেয়েছিলাম,কিন্তু এখন হাসি অনেক![]()
![]()
![]()
প্রলয় হাসান বলেছেন:
তাইলে দেন কেন>
লেখক বলেছেন: সামুতে এখন কোন নিকে আছেন
লেখক বলেছেন: ![]()
চানাচুর বলেছেন:
আমি ডাবল জিরো পায়নি কখনো তবে কতবার যে ডাব্বা মারছি!!!
আমি ডাব্বা মারতাম আর আম্মুসহ সবাই কচন দিতো। আর আব্বু বলতো, আরে আমি তো ভেবেছিলাম তুমি এর চেয়েও খারাপ করবা!
আর টেনেটুনে পাশ করলে আব্বু বলতো.....আম্মু পাশ করেছো! এটাই বড় কথা!
জীবনে প্রথম কঠিন ঝাড়ি খেয়েছি আব্বুর কাছে কলেজে ওঠার পর। সেইবার অ্যাকাউন্টিং-এ পেয়েছিলাম ২৮
লেখক বলেছেন: আমি ঐ একবারই ফেলটুশ মেরেছিলাম![]()
লেখক বলেছেন: *কচন মানে কি?
মুকুট বলেছেন:
ক্লাস সেভেনে অংকে ২৩ পাইছিলাম অবশ্য ২৩ এর নিচে নামি নাই
লেখক বলেছেন: কম-বেশী সবারই তাইলে এমন কাহিনী আছে![]()
লেখক বলেছেন: খিক
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
































