ঠিক ২ বছর ১ মাসের বড় বয়সী ভাইটা আমার যতটা রগচটা স্বভাবের , ততটাই মায়াদারী আর পাগলাটে টাইপের ও।কয়েকদিন আগে রাতে বাসায় এসে সান্তাক্লজটা দিয়ে বললো......"তুই এত পুতুল পছন্দ করিস,অথচ তোকে কখনো পুতুল কিনে দেইনি......আজ স্টুডেন্ট এটা গিফট করার সাথে সাথেই তোর কথা মনে পড়লো"। অনেক সিরিয়াস ব্যাপারে মন খারাপ হয়না অথচ ভাইয়ার কথাটা শুনে মন ভালো,খারাপ দুটোই হলো


মানুষের মন বড়ই আজব......মাঝে মাঝে উল্টা প্রতিক্রিয়া হয়।ওকে কেউ কোন কিছু গিফট করলে বেশীর ভাগ সময় তা আমাকে দিয়ে দেয়। নিজে কখনো এমন করিনা বলে ওর এই স্বভাবটা বড্ড ভালো লাগে। এখন সান্তাক্লজটা ঘরে সাজিয়ে রাখার বদলে লুকিয়ে রাখি আর মন চাইলে বের করে দেখি কারণ বাচ্চারা বাসায় এসে এটা চাইলে না দিলে যতটা মেজাজ খারাপ হবে,দিলে ঢের বেশী রাগ লাগবে।
ভাইয়ার সাথে খুব যে গলায় গলায় ভাব ছিলো তা না, কিন্তু আদর যে অনেক করতো সেটা বুঝা যেত.....সবসময় চুপচাপ আর সবার থেকে দূরে দূরে থাকতো.....। ছোটবেলা থেকেই খালি দৌড়ের উপর রাখতো। আমি মারপিট শুরু করলে ও আমার ২ বেণী করা চুল ধরে এমন ভাবে টানাটানি করতো যার প্রতিক্রিয়াস্বরুপ এখন মাথার সব চুল উঠে ন্যাড়ামুন্ডি হয়ে যাচ্ছি


কলেজে পড়ার সময় যখন জোর করে ম্যাথ নেওয়ালো তখন থেকেই জানি দুশমনের লিস্টিতে সবার আগে ওর নাম রেখেছি


। ম্যাথের জ্বালায় তখন জীবন আমার তামা তামা,তা দেখে সে কি হাসি!!!! এমনিতে অনেক ভালো। জীবনে ভালো,মন্দ যত সিদ্ধান্ত নিয়েছি ও সবসময় সাথে ছিলো আর বলতো......"বয়সটাই এমন,এখন হাজার বুঝালেও লাভ হবেনা,সময় হলে নিজেই বুঝবে কোনটা ভালো আর কোনটা মন্দ......কারো শাসন করার দরকার নেই" ।আহারে.....আজ ভেবে দেখলাম ভাইটা আমার এত লক্ষী আর আমি কিনা হবুভাবীর কাছে ওর নামে এত্তো......এত্তো অভিযোগ করি। ভাইটা সব সময় কপাল এমন করে কুঁচকে রাখে ,ওকে দেখে যে কারো মনে হবে ও দুনিয়া দেখে একটু ও খুশী না। তাই হবুভাবীকে কুবুদ্ধি দিয়ে বলেছি........"তুমি বিয়ের পর ডেইলি ৩বার আয়রন দিয়া ওর কপালে ডলা দিবা.....না হলে বাইরে ঘুরতে গেলে লোকজন ভাববো এই ছেলেটা এমন গুমড়ামুখো কেন"!!!খিক........

অনেকের কাছে নিছকই ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু আমার কাছে এর মূল্য অনেক বেশী...........। গুছিয়ে অনেক কিছুই লিখতে চেয়েছিলাম কিন্তু পারলাম না


নিজের কাছে ভালা লাগার পরিমাণটা অনেক বেশী বলেই বোধহয় লেখাটার যথার্থ কোন শিরোনাম দিতে পারলাম না.............!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩