"ভালো লাগে না" একটা সাময়িক আর ছোঁয়াচে ব্যামো। আশে-পাশে কেউ যদি বলে তার মন ভালো নেই,একটু পরে সেই ব্যামো নিজের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ইদানিং পিচকা,পিচকা বাবুরাও দেখি বলতে শিখেছে "ভাল্লাগে না"।কয়েকদিন ব্যাপক গবেষণা চালিয়ে বুঝে গেলাম কুকুর-বেড়াল ও মন খারাপ থাকে....ভালো লাগে না। ঐ ব্যামোতে আক্রান্তকালে মনে ব্যাপক ভাবের কথা আসে। একবার ভাবি নিজে ছাড়া সবাই ভষ্ম হয়ে যাক,আবার ভাবি সবাই থাকুক নিজেই মঙ্গলে নয়তো আমাজানে চলে যাই......আর ভালো লাগে না.........।
.
..
...
....
....................................................................
রচনা লিখতে বসলাম..."ভালো লাগে না" ব্যামোতে আবারো আক্রান্ত হয়ে সারাংশ হয়ে গেল। আফসোস ছাত্রীকালে যতবারই পরীক্ষাতে সারাংশ লিখতে যেতাম তা ভাব-সম্প্রসারণ হয়ে যেত। বুড়িকালে এসে তা পারলাম
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


