ব্লগে এসে অনেক কিছু পড়ছি,দেখছি,জানছি....তারমানে আমার জ্ঞানের ভান্ডার দিন দিন বাড়ছে। অনেকে আছে বাস্তবজীবনে ভাইয়া হলেও ব্লগে এসে মেয়েদের নিক নিয়ে আফা হয়ে যায়.......কয়েকদিন পরে সেটা অনেকেই বুঝে ফেলে কমেন্টের ধরণ দেখে। মানুষের মন বড় আজব তাই জেন্ডার বদলানোর এমন ইচ্ছা হতেই পারে......আমার ও হয়। রাস্তায় চলাচলের সময় যখন রিক্সাওয়ালারা প্রায়ই ক্যাঁচাল করে।তখন মন চাইলেও থাপড়াতে না পেরে মনে মনে কদ্দিন ভেবেছি ছেলে ঠিকই পিটনা দিতাম। আবার কলেজের শেষের দিকে বাবা-মা যখন নিরাপত্তার কথা ভেবে কক্সবাজারে পিকনিকে যেতে দেয়নি,রাগকরে বলেছি"ভাইদের তো ঠিকই যেতে দাও"। যাইহোক,যারা ভাই- আফার দ্বৈত জীবন পছন্দ করে ব্লগ ও তার বাইরে,তাদের খুশী মনে সমর্থন করে নতুন নামে ডাকবো
"ভাফা"(ভাইয়া+আফা)
আবার অনেক প্রোফাইলে মেয়েদের ছবি দিলে নয়া ব্লগার থেকে হিট ব্লগার হয়ে যায়....অনেক দেখি কমেন্টস ও করে যে প্রোফাইলে মেয়েদের ছবির জন্যই নাকি পোস্টে কমেন্টস বন্যা বয়ে যায়....কথা সত্য ও

....এসব দেখে অতিউৎসাহী হয়ে নিজের প্রোফাইলে ও অন্য ছবি দিতে মন চাইলো তবে নিজের বা সুন্দর কোন মেয়ের ছবি না,অতি প্রিয় নায়কের ছবি

(অট:মাইনাস খাওয়ার ভয়ে আমিরের ছবিটা সবার শেষে দিতে চেয়েছিলাম কিন্তু আমির ফিল্ম জগতের বাইরে ও সামু ব্লগে পাবলিসিটি চায়......তাই তো ছবিটা ২ বার আসছে

...)
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৯