somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Zzzzzzzz |-) |-) Zzzzzzzzz

২৬ শে মে, ২০১০ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে এমন মরার ঘুম পায়। এই ঘুমের কারণে কত যে সমস্যায় পড়েছি। কয়েকদিন আগে প্রায় চার সপ্তাহ বাসায় পানির সমস্যা ছিলো। এমন সমস্যা আগে কখনো হয়নি। প্রথমে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে এরপরে চার চারটা সপ্তাহ পানি টানতে টানতে কোমরের কাটা বাঁকা হয়ে যাবার দশা। সাপ্লাইয়ের পানি লাইনে আসেনা বলে বাড়ীওয়ালা দয়ামায়া করে কয়েকটা দিন রির্জাভ ট্যাংকি থেকে পানি উঠাতে দিত,এভাবে আর কতদিন দিবে। পরে সাপ্লাইয়ের লাইনের উপর টিউবওয়েল বসিয়ে দিলো। যখন কারেন্ট থাকতো তখন বাসার অন্য কাজ করতাম আর কারেন্ট চলে গেলেই বাকি এক ঘন্টা পানি উঠাতাম।পানি তোলা শেষ হলে ভাবি বলতো সে নাকি এতই কাহিল মনে হয় একটু পরে মারা যাবে। আর আমি বলতাম মারা যাবো ভালো কথা কিন্তু পানি তুলতে গিয়ে কাহিল হয়ে যে মুখের জিহ্বা বের করে বড় হা করে শ্বাস নিতাম....এখন মারা গেলে তো এই জিহ্বা বের করা অবস্হায়ই মারা যাবো। এত কষ্টের মাঝেও এসব বলে সেই জিহ্বা বের করেই অনেক হাসতাম:P:P

এত কষ্ট করে পানি উঠাতাম। ব্যবহারের সময় দেখি পানি কোনদিন ঘোলা ঘোলা আবার কোনদিন লালচে রং এর পানি। মাঝে মাঝে পানিতে হালকা পাতলা ময়লা থাকত। আমার ধারণা ছিলো ঐগুলা পোকা ছিলো।পানি তুলতে গিয়ে বিল্ডিং এর অন্য আন্টিদের বলতাম পানিতে মনে হয় কেঁচো, পোকা থাকে। তখন পানির জন্য সব্বাই এতটাই পাগল ছিলো আমার সাবধানীবাণী কানে ও তুলে না আর এমন রাগ রাগ চোখে আমারে দেখত যেন পারলে টিউবওয়েলের সামনেই ধইর‌্যা একটা আছাড় মারবে। এজন্যই লোকে বলে মানুষরে ভালো কথা বলতে নাই /:) সবাই ঐ পানি ব্যবহার করতে পারত খালি কষ্ট হত আমার। একদিন গোসলের আগে এক হাড়ি পানি চুলায় বসিয়ে মরার ঘুম দিলাম। দেড় ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি পানি ফুটতে ফুটতে শেষ হয়েএক মগ ও পানি হবে কিনা সন্দেহ। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো পানির তলানিতে এত এত ময়লা জমে আছে। ছোট ভাই হাসতে হাসতে বলে সব রোগ-জীবাণু মরে স্যুপ হয়ে গেছে।এরপর আবারো পানি চুলায় বসালাম এরপর গরমে রান্না ঘরেই বসে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম। এমনিতেই পানি টানতে কষ্ট তার উপর ফুটাতে দিয়ে যদি সব স্যুপ হয়ে যায় তাহলে তো মরার উপর খাড়ার ঘা। পানির কষ্টের সেই চার সপ্তাহের মধ্যে আরো কয়েকবার এমন হয়েছিলো খালি মরার ঘুমের কারণে। ঐসময় আরেকটা কাজ করতাম নিচে থেকে পানি তুলেই পানিতে ডেটল মিশিয়ে রাখতাম । পানির সমস্যা শেষ হবার পর মনে মনে ঠিক ও করেছিলাম ডেটলের ফ্যাক্টরীতে গিয়ে এক ড্রাম ডেটলের মধ্যে ডুব দিয়ে আসবো।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ দুপুর ১:৪৪
৪৭টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×