সিক্স টু টেন যখন মিশনারী হোষ্টেলে ছিলাম তখন সারাটাদিন এত কথা বলতাম আর হাহা,হিহি করতাম যে বেশীরভাগ সময়ই শাস্তি পেত হত বেশী কথা বলার জন্য। হোষ্টেলের ইনচার্জরা শেষে নতুন নিয়ম করলো প্রতি মাসের ২য় শুক্রবারে হোষ্টেলের মেয়েরা সকাল থেকে বিকাল পর্যন্ত একটা দিন নীরবতা পালন করবে। নতুন নিয়ম করলে কি হবে হাই ভলিউমে কথা না বললে ও লো ভলিউমে অর্থাৎ ফিসফিস করে সেই নন-স্টপ কথা চলতো। শুধু হোষ্টেলেই না আমরা হোষ্টেলবাসীরা স্কুলে গিয়ে ও আমাদের ঐতিহ্যবাহী স্বভাব বজায় রেখে কথা বলতাম বলে আমাদের স্কুলের আন্না ম্যাডাম খুবই বিরক্ত ছিলো । উনি কখনো বলতেন আমরা নাকি হাসের মতন প্যাঁকপ্যাঁক করি আবারো বেশী বিরক্ত হলে বলতেন আমরা নাকি যেখানে থাকি সেখানে নাকি কথা বলার জন্য মাইকের অভাব হবে না। কথা বলার জন্য দেখা গেল সবাইরে শাস্তি হিসেবে ৩০ মিনিট নীলডাউন করিয়ে রাখলো, নয়তো বাথরুম পরিস্কার করতে হত আর সবগুলো বাথরুমের পানির হাউস ভর্তি না হওয়া পর্যন্ত টিউবওয়েল থেকে পানি উঠাতে হত। গরমের সময় আবার টিউবওয়েল পানি কম উঠত ,চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যেত কিন্তু পানি উঠত না তাও এত বেহায়া ছিলাম যে শাস্তি পেয়ে ও হাসতেই থাকতাম। ক্লাশ এইটে উঠে দেখি ইনচার্জরা আরেকটা নতুন নিয়ম করেছে নীরবতার দিনে কথা বলতে পারবো কিন্তু বাংলায় না, যা বলবো সব ইংরেজীতে। তখন স্কুলের ইংরেজীতেই পাশ করতে গিয়ে হাড্ডি মাংস কাবাব হয়ে যেত সেখানে সারাদিনে কিভাবে বাংলার বদলে ইংরেজীতে বলি....??
আগে যেখানে একটাদিনই নীরব থাকতে পারতামনা সেখানে আজকাল কেন জানি প্রতিটা দিনই নীরব থাকতে মন চায়। কিন্তু চাইলেই কি নীরব থাকা যায়? কতদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করেছি আজ সারা দিনে একটাও কথা বলবোনা,মোবাইল ও অফ রাখি.... তাও চুপ থাকতে পারিনা। যেদিন ঠিক করি নীরব থাকবো দেখা গেল রিয়েল লাইফের মতন ভার্চুয়াল লাইফেও ব্লগে অফ থাকি। একটা-দুইটা কমেন্টস করেই অফলাইন হয়ে যাই। এই সপ্তাহটা কেন জানি বোবা হয়ে আছি,একান্তই দরকার না পরলে কথা বলিনা। আজ বিকেলে কারেন্ট যাবার পর বাইরে হাঁটতে গেলাম পরে এলাকার এক আন্টির সাথে অনেকদিন পরে দেখা। অন্যসময় এড়িয়ে যাই আজ ইচ্ছা করেই কথা বললাম। উনি প্রায় আধঘন্টা রাস্তায় দাঁড়িয়ে গত দেড় বছরের সব খবর নিয়ে নিল। উনার কথা শুনতে শুনতে এতটাই কাহিল যে রাস্তায় দাঁড়িয়েই ঠিক করলাম আরো কয়েকটা দিন কাউরে হাই-হ্যালো বলবোনা। নীরবতার মুডটাই নষ্ট। আর নিজেরে মনে মনে বললাম নীরবতাই ভালো...........বেশী ক্যাঁচরপ্যাঁচর করবো ও না........শুনবো ও না .........!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

