সবাই দেন।
==================================
ব্যাথাতুর দিনের .........
--------------------
দিনের শুরুটা ছিল এমন ভাবনায়।
স্বপ্নীল চোখে ভাসে শুন্য উপত্যকা,
ছুটন্ত ঘোড়া...
একাকি ছুটছে...
ছুটছে...
চোখ হতে চশমা টেবিল এ রাখতে গিয়ে দু্র্ঘটনা।মেঝেতে পড়ে গিয়ে দুই ভাগ
আমার অনেক প্রিয় চশমা।২৪ ঘন্টার ১৮ ঘন্টার সাথী। কত দেশ ঘুরেছে আমার সাথে।
কত কিছু পড়েছি,কত প্রিয়জনকে দেখেছি,
আকাশ নদী সাগর গাছ ফুল পাখী ...সব ভুবন ওর মাঝ হতে দেখেছি।
কখন যেন শরীরের একটা অংশ বনে গিয়েছিল।
ওটাই ভেংগে গেল ? আর আমি ওটা চোখে পরতে পারবোনা ?
জীবনের প্রয়জনটা অনেক বেশী।ইচ্ছা অনিচ্ছায় জীবনটা হয়ে যায় বহতা নদী ।
দিনের শেষে নতুন চশমা কিনেছি।
ওটা চোখে দিয়ে পুরানো চশমার কথা লিখছি।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



