ঈদে বাড়ি যাচ্ছে সবাই। আমিও আগামীকাল ভোরে যাবো। আজ হরতালের কারনে অনেকে যেতে পারেন নি। আমার সাথে ইচ্ছে করলে ৩ জন যেতে পারেন। প্রায় বিনা খরচে। আমার রুট : ঢাকা-মাওয়া-মাদারীপুর-বরিশাল।
শর্ত সমুহ :
১। তিনজনে মিলে আমাকে এক প্যাকেট বেনসন সিগারেট কিনে দিতে হবে।
২। একটা মাম পানি দিতে হবে।
৩।মাওয়া পৌছে আমাকে সকালের নাস্তা খাওয়াতে হবে।
৪।আমার সাথে মাঝে মাঝে কথা বলতে হবে।
সুবিধা সমুহ
১। যারা আমার সাথে যাবে,তারা যাতে নির্বিগ্নে বন্ধু/বান্ধবীর সাথে কথা বলতে পারে, তেমন প্রয়জনে আমি ড্রাইভারের পাশে,সামনের সিটে বসবো।
২। কারো সিগারেট খেতে ইচ্ছে হলে- গাড়ির মধ্যেই খেতে পারবে।আমারা ছোট বড় চার ভাই একে অন্যের সামনে খাই।
আমি রওয়ানা দিব :
আগামী কাল সকাল ৭ টায়। পুরান-পল্টন মোড় হতে।
উপকারটা হবে আমার: কারন আমি একা যাচ্ছি।
একলা কতা কমু কি ভুতের লগে ?
অ:ট: এই পোষ্ট টা - এখন (১৫:১১:২০১০ বিকাল ৪:১০) হতে আমাকে গুতা দেবার কাজে ব্যবহার করতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

