somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ দেশে দেশে

২১ শে মে, ২০১১ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের সাথে মানুষের সম্পর্ক গুলো অদ্ভুত।
জীবনে হয়ত প্রথম দেখা, কাটিয়েছি একসাথে কিছুদিন।
এরপর আর ইচ্ছে করেও যায়না ভোলা এমন কিছু মানুষকে।
সম্পর্ক গুলো ধীরে ধীরে আন্তরিক হয়ে যায়।
খুব কাছের একজন মানুষ হয়ে যাই সবাই।
যেখানে দূরত্ব,ধর্ম,বর্ন কোন বাধাই নয়।


নেপাল
যাবার আগেই নেট ঘেটে বার করি ভীকেন্দ্র কে। মাস খানেক মেইল আদান প্রদান। কাঠমান্ডু ৪ দিন থাকার পর গেলাম পোখারা। বিমান বন্দরে গাড়ি নিয়ে হাজির। এতটা আমি নিজেও আশা করিনি। ইকরাম ডাকে আমকে। সারাদিন সঙ্গ দিয়ে দেখিয়েছে , আমার দেখা সবচেয়ে বাসযোগ্য পোখারা কে। মাত্র কয়েকদিন। কিন্ত বিদায়ের সময়, ওর চোখে পানি দেখেছি আমি।







মালয়েশিয়া
কুয়ালালামপরের সাজুকে ভুলবো কিভাবে ? ওর বাবার পরিচিত আমি। শুধু এই সুত্রে যে কদিন আমি ছিলাম ওখানে, নিজের বিশ্ববিদয়ালয়ের ক্লাসের পর পরই ছুটে আসতো আমার কাছে। ওর হাত ধরেই আমার কুয়ালালামপুরকে জানা। দেখেছি ওখানে আমার দেশের সোনার ছেলেদের দুরাবস্থা। প্রতারিত হবার বেদনাদায়ক অনেক কাহিনী।





থাইল্যান্ড
২০০৩ এ ব্যাংকক নিজের চিকিৎসার জন্য প্রথম যাওয়া। এর পর ওখানে আমার জন্য অপেক্ষা করে এমন একজন, যার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে আমার স্ত্রী একটি ছাতা , একটি ঘড়ি , কিছু জামাকাপড় , হাতে বানানো পিঠা পাঠাতে বাধ্য। মায়ের দেয়া ছাতাতে নাকি শীতলতা বেশি, মায়ের পাঠানো ঘড়ি হাতে দিলে নাকি, সময়কে অতিক্রম করা যায়। হসপিটালের কেবিনে আমার অচেতন মুখের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে একটি মুখের কথা আমি ও আমার পরিবারের কেউই ভুলতে পারব না।









কানাডা
টরেন্ট বিমান বন্দরের বাইরে আসতেই দেখি হাসি মাখা রাজা ভাই আমাকে নিতে এসেছেন। একা যাবার কথা থাকলেও আমার সাথে আরো ৪ জন। উঠেছিলাম ছোট ভাই সম নজরুলের বাসায়। থাকা খাওয়া দাওয়া সব নজরুলের বাসায়ই। নাগরিক ব্যাস্ততার ফাকে এবং ছুটির দিনে / অতিরিক্ত ছুটি নিয়ে দিনের পর দিন , এরা দুজন আমাকে চিনিয়েছেন, টরেন্ট ও নায়াগ্রাকে। ওখানেই দেখা রাজনৈতিক কারনে দেশত্যাগী মোহন ভাইএর সাথে।









মন্ট্রিলের সময় গুলো কেটেছে বজলু ভাই ও তার পরিবারের সাথে। প্রথম পরিচয়। কিন্ত একটি মুহুর্তেও মনে হয়নি তা।





উত্তর কোরিয়া
ছোট বেলায় রাশিয়াকে নিয়ে স্বপ্ন ছিল আমার। নিজের নামে লাল পত্রিকা আসতো প্রতি মাসে। সুন্দর নিখুত দেশটায় যদি একবার যেতে পারতাম ! যাওয়া হয়নি। রাশিয়া ভেঙ্গে যাবার পর আগ্রহটা আর ছিল না। তবে একটি কম্যুনিস্ট দেশ দেখার আগ্রহটা ছিলই। সুযোগ আসা মাত্র লুফে নিলাম। ২০০৯ এ প্রথম গেলাম উত্তর কোরিয়া। পরিচয় হল ওখানকার পুক কুম ইল, লী জং হোয়া । রাশিয়ার ওলগা , পাকিস্তানের বরকত , জাভেদ , চেকস্লভাকিয়ার গ্যালিনা ধান্সিনার সাথে। ২০১১ তে গিয়ে আবার পেলাম এদেরকে। কত আবেগ দিয়ে একে অপরকে আলিঙ্গন করেছি , বুঝানো যাবেনা। হারানো কোন আত্মীয়কে ফিরে পাবার অনুভুতি।











চীন
যেখানে গিয়েছি গ্রেট ওয়াল এর আকর্ষনে। ২০০৯ এ প্রথম , এ বছর আবার। ওখানকার মানুষ সম্পর্কে ধারনা নিয়ে ফিরেছি । ২০০৯ এর বেজিং মানুষ আর এখনকার বেজিং মানুষ এর মাঝে বেশকিছু পার্থক্য লক্ষ করেছি।











ইহা একটি সামান্য ভ্রমন কাহিনীর সূচীপত্র মাত্র :)



সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ সকাল ৭:৩৯
৮৮টি মন্তব্য ৮৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×