somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে আমার পোষ্টে অনেক মন্তব্য আসে । কাউকে বলবেন না প্লিজ......

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্ট:১
কোন ভুমিকায় না গিয়ে আসল কথায় যাই। আমি দুই ভাবে আমার পোষ্ট মন্তব্যের বন্যায় ভাষিয়ে দেই :)
ব্লগিংটা যেদিন থেকে সিরিয়াসলি নেই, সেদিনই এই সু-বুদ্ধিটা মাথায় আসে।
মন্তব্যের বন্যা প্রকল্প - ১
আমার এখানে যে সমস্ত ব্লগারের মন্তব্য আসে তা আসলে সবই আমার নিজের নিক। কিভাবে শুরু করলাম এটা ? মোবাইলের কথোপকথন দিলাম এখানে ।

জিসান : হ্যালো নাফিস ভাই ?
নাফিস : হ্যা জিসান ভাই কেমন আছেন ? কি খবর ?
জিসান : আপনার নামে সামুতে একটি নিক খুলতে চাই। খুব হিট করে দেব আপনার নিকটা :)
নাফিস : সামু মানে কি ? হিট মানে কি ( খুব চিন্তিত ভাব )
জিসান : সামু মানে হলো........ । হিট মানে হলো ............।
নাফিস : ঠিক আছে :) আমার নিকটি যেন সেরা হিট হয় ।
জিসান : চিন্তা করবেন না। এখন রাখি, আরো অনেককে ফোন দিতে হবে।

জিসান : হামা ভাই ?
হামা : কি খবর জিসান ভাই ?
জিসান : আপনার নামে সামুতে একটি নিক খুলতে চাই।
হামা : ঠিক আছে। আপনার উপর আমার আস্থা আছে। আমার নামে যখন নিক খুলছেন, আমি যে টাইপের লেখা পছন্দ করি , তাই যেন পোষ্ট দেন।
জিসান : ওকে :) বাই :)

জিসান : হ্যালো জুলভার্ন ভাই বলছেন ?
জুলভার্ন : হ্যা , জিসান ভাই কেমন আছেন ? কি খবর ?
জিসান : আপনার নামে সামুতে একটি নিক খুলতে চাই।
জুলভার্ন : সামু সম্পর্কে শুনেছি আগেই। আপনার উপর আস্থা আছে । দেখবেন আমার সুনামের কোন ক্ষতি না হয়।
জিসান : আস্থা রাখার জন্য ধন্যবাদ। চিন্তা করবেন না। ভালো থাকবেন।

জিসান : হ্যালো জানা আপা , কেমন আছেন ?
জানা : ভালো আছি, কেমন আছেন জিসান ভাই ? কি খবর ?
জিসান : আপনার নামে সামুতে একটি নিক খুলতে চাই।
জানা : সামু আবার কি ?
জিসান : সামু মানে .......... ( সামু সম্পর্কে সব বুঝিয়ে বললাম, ব্যান কি তাও শিখালাম )
জানা : ঠিক আছে । কিন্তু আমার নিকটা যেন কখনো ব্যান না হয়। সেদিকে খেয়াল রাখবেন।
জিসান : আপনি একটুও চিন্তা করবেন না। সামুতে আমার শেয়ার আছে।
জানা : তাই নাকি ? এতো খুবই খুসির খবর :)
জিসান : এখন রাখি আপা, আরো কয়েকশত জনের সাথে কথা বলতে হবে।
এমনি ভাবে ব্লাগার কালপুরুষ, ক্যামেরাম্যান,কৌশিক,শা মসির , আইরিন সুলতানা, নাজনিন খলিল ,সবাক, রুদ্র-প্রতাপ, রাতমজুর, মনসুর ,রাজসোহান, রেজওয়ানা, সায়েমমুন, আরিয়ানা, নাআমি, দেশীপোলা , রাষ্ট্রপ্রধান,জুন, শায়মা,মাহি ফ্লোরা ,শিপু ভাই, স্পেলবাইন্ডার,ময়নামতি, ছোট মির্জা,নোহাল,দুপেয়ে গাধ,শুভ্রতা, আর এইচ সুমন সহ কয়েকশত নিক নিজের নামে করি। যাদের মন্তব্য আমার বিভিন্ন পোষ্টে আছে। শুধু নাম লিখতে গেলেও কয়েকপাতা দরকার হবে।
আমি একটি পোষ্ট দেবার পরেই বিভিন্ন নিক দিয়ে নিজে নিজেই , এই সব আমার পোষ্টে মন্তব্যের বন্যায় ভাসিয়ে দেই। সব পাসওয়ার্ড আমার কাছে আছে এখনো। সবাইকে জানিয়েও দিয়েছি আমি। মাঝে মাঝে ওনরা নিজেরাও ব্যবহার করেন।

অ:ট: লিষ্টের ক্রম কোন মতেই গুরুত্ব বহন করেনা।

মন্তব্যের বন্যা প্রকল্প - ২
সিংগারা, বিরিয়ানী,চাইনিজ উপ-প্রকল্প।
মোবাইলের কথোপকথন:
জিসান : নাফিস ভাই , আমি একটি পোষ্ট দিয়েছি। মন্তব্য করবেন প্লীজ :)
নাফিস : আচ্ছা দেব। কিন্তু আগে যে মন্তব্য দিয়েছিলাম , সিংগারা কোই ?
জিসান : সিংগারা খাবো , শাহাবাগ আসেন।
নাফিস : আচ্ছা আসতেছি :)

জিসান : হামা ভাই। শাহাবাগ আসেন। চটপটি সিংগারা খাবো একসাথে।
হামা : ওকে , ক্যাব ভাড়া আপনি দিবেন কিন্তু :)

জিসান : জুলভার্ন ভাই , আজ ঢাকা আসলাম। আসেন একসাথে আড্ডা দেই। সেই চাইনিজে আছি :)
জুলভার্ন : পোষ্ট দিয়েছেন বুঝি ? :) মন্তব্য টা দিয়েই আসতেছি।

জিসান : জানা আপা , আমি একটা নতুন পোষ্ট দিয়েছি। দেখেছেন ? :)
জানা : না দেখবো না। গতবার হাজির বিড়িয়ানী খাওয়াবার কথা বলে, শাহাবাগের পচা সিংগারা খাইয়েছেন X((
জিসান : এবার আর ভুল হবেনা। আসুন হাজীর বিরিয়ানীতে :)
জানা : ওকে আসতেছি। মন্তব্যটা তাহলে দিয়েই আসি :)

আরিয়ানা : হ্যলো জিসান ভাই, সবাইকে সিংগারা , চাইনিজ, হাজির বিরিয়ানি খাওয়াচ্ছেন , আমারটা কই?
জিসান : আপনার এ্যাকাউন্ট চেক করুন। আপনার আর নাআমি,হোদল রাজার টা একসাথে পাঠিয়েছি। করবীকে দিয়ে যা খুসি বানিয়ে খাবেন।

দেশী পোলা : ঐ দেশী, বরিশালের আলেকান্দার মনুষকে গায় লাগেনা ? কল্লা কাইট্টা হালামু X(( X((
জিসান : ভাই রাগ কইরেন না, বাংলাদেশ থেকে মেক্সিকো টাকা পাঠানো একটু ঝামেলা । আগামী কালের মধ্যে পেয়ে যাবেন আশা করি :) এখন মন্তব্যটা দেন প্লিজ।

পোষ্টের এই অংশ টুকু উৎসর্গ করলাম উল্যেখিত ব্লগারগন সহ আর শতশত প্রিয় ব্লগারগনকে, যারা আমাকে বিভিন্ন ভাবে উৎসাহ যুগিয়েছেন।

আমি এখানে সবাইকে সহ ব্লগার হিসেবেই লিখেছি। আশাকরি বুঝবেন সবাই আমাকে।
============================================
পার্ট : ২
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে , অনেক অবুঝ শিশু। যারা কিছু না বুঝেই , অনেক ঔষদের ক্যানভাস করে জীবিকা নিরবাহ করে থাকে। সবসময়ই এই সব ঔষদ ক্ষতিকর। তারপরো এই সব শিশুদের মুখের দিকে তাকিয়ে বা প্রচারনায় মোহিত হয়ে, কিছু জনগন এই সব কিনে প্রতারিত হন বা আরো কঠিন অসুখে পরেন। ট্রেডমার্ক হীন এসব ঔষধ থেকে সাবধান হওয়া উচিত আমাদের। আমরা যেন এই সব ঔষধকে না বলি। শিশুটিকে নয়। আমাদের চেষ্টা থাকবে , এদেরকে সঠিক পথে আনা ও বুঝিয়ে এই ক্যানভাসারের পেশা থেকে ফিরিয়ে আনা।


এই অংশ উৎসর্গ করা হল দেশের সকল অবুঝ ও পথহারা শিশুদেরকে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৬
১২৫টি মন্তব্য ১২৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×