যখন আমি আকাশ ছোঁবো বলে
জানালা গলে হাত বাড়ালাম
বুনো কাঁটায় বিদ্ধ হল হাত।
যখন আমি অসীম পানে
পা রেখেছি, দিগন্তটাকে দেখব বলে
পায়ে পায়ে বাড়ি খেল।
যখন আমি হৃদয়ের দ্বার খুললাম
উজাড় করে ভালোবাসব বলে
রক্তের ঝাপটা এসে লাগল বুকে।
তাই আর আমি আকাশ দেখিনা
দিগন্তকে হার মেনেছি যেতে
ভালোবাসারাও আর স্পর্ষ করে না......
শুধু পরিহাস,স্বপ্নেরা লুটোপুটি খায়
আজও কেন তবু এ বেচেঁ থাকা।
আমি কান পেতে শুনি,কে তুমি?
যেন দূর থেকে সুধু ডাকে আর ডাকে
উদাসী সে সূর করুন, হাহাকার
আমি জেগে আছি, অপেক্ষার প্রহর গুনে
কখন আসবে নিতে এ অভাগাকে,
তবে কি তা ওপারের হাতছানি?
আমি তাকে আলিংগন করি হাসিমুখে।
২০১০ সালের কোন একদিন কবিতাটা লিখেছিলাম,একটা ছোট্ট সাদা কাগজে।কোন তারিখ দেওয়া নাই,শিরনামও দেওয়া ছিল না।আজ ডায়েরীর পাতা উল্টাতে যেয়ে কবিতা সমেত কাগজটা বের হল।ভাবলাম শেয়ার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


