২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে। এখন ২০১১ সাল। ক্ষমতা গ্রহনের ২ বছর ইতিমধ্যে শেষ। এই ২ বছরের হিসাব নিকাশে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। এটা স্বাভাবীক। কারন আমাদের দেশে কোন সরকারই সফল হয়নি। তাই তাদের না হওয়ারই কথা।
সফল না হোক তারা যে এভাবে ক্ষমতার মুল অংশ বি এন পি কে দিয়ে তা আমরা ভাবি নাই। ধরুন আজকের আমাদের প্রধান মন্ত্রীর বক্তব্য। তিনি বল্লেন আমাদের বিরোধী দলের কারনেই নাকি দেশে দ্রব্য মূল্যের উর্ধগতী, শেয়ার বাজার অস্থিরতা হচ্ছে। দ্রব্য মূল্য ও শেয়ার বাজারের মত দেশের গুরুত্বপূর্ন দুটি বিষয় যদি বিরোধী দল নিয়ন্ত্রন করে তাহলেতো তারাই দেশ চালাচ্ছে। শুধু তাই নয় দেশের সন্ত্রাস,নৈরাজ্য, হত্যার জন্যও বিরোধী দলকে প্রতিনিয়ত দায়ী করা হয়। শুধু তাই নয় আরিয়াল বিল, পারিবারীক হত্যা কান্ড, ডাকাতী সহ যোকোন অভিযোগ বিরোধী দল কে দায়ী করা হয়।
আমার দুঃখ এখানে বি এন পির যদি এতই ক্ষমতা থাকে তাহলে তো তাদের বিরেধী দলে মানায় না। তাদেরতো সরকারী দলেই মানায়। আর আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রামে বিশ্বাসী, তাদের রাজপথেই মানায়। সুতরাং বি এন পি যদি সরকারী দলে যায় তাহলে আর শেয়ার বাজার কেলেংকারী হবে না, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তাই আসুন আমরা আজ থেকে বি এনপিকে সরকারী দল আর আও্য়ামী লীগকে বিরোধী দল ভাবী (কারন ভাবতেতো দোষ নাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


