প্রিয় ব্লগার ভাই আপনাদের সবাইকে সালাম ......
আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবো এখন .... যে কথার জন্য অনেক মাইনাস হয় তো পাব .... তবুও না বলে থাকতে পারলাম না ....
ব্লগ জীবন শুরু করার আগে থেকেই মাঝে মাঝে এই সাইট ও অন্যান্য কিছু সাইটে প্রবেশ করতাম মাঝে মাঝে আপনাদের লেখা পড়ার জন্য ..। সেই অভিজ্ঞতা থেকে বলছি ......
অনেক ব্লগার দেখি দেশের সমসাময়িককালে ঘটা নানা রকম সমস্যা বা বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে পেজের পর পেজ পোস্ট দিয়ে যান .. কোন কোন পোস্ট এ গুন গাওয়া হয় আবার কিছু পোস্ট এ তাদের কাপড় খুলে নিতে শুধু বাকি থাকে ....
আমরা গত ৪০ বছর ধরে বাংলাদেশে এই ২টি সরকার এর আশা যাওয়া দেখে আসছি .... আমরা তাদের প্রকৃতি বা আচরণ সম্পর্কে অনেক ভাল জানি.. তারা ভাল না খারাপ তা ৩/৪ বছরের বালক বালিকাদের মাঝেও আলোচনা হয়....।
কিন্তু কথা হল আমরা জেনে শুনে বুঝে পোয়াল গাদায় ষাঁড় লাগিয়ে দিচ্ছি বারবার .... সেখানে দোষ টা কি ওদের না আমাদের বেশি ......
যে সরকারই আসুক তারা কেউই তো দেশের উন্নতি করে না .. বরং ক্ষতি করে বেশি .....
আমাদের দেশের পর্যটন শিল্প অবহেলা আর অযত্নে ধ্বংস হয়ে যাচ্ছে , বিদ্যুৎ জ্বালানী গ্যাস ইত্যাদি নিত্য প্রয়োজনিয় জিনিসের অভাবে শিল্পকারখানা ও জনজীবন সব কিছুই সমস্যার সম্মুখীন ...
এই সব বিষয়ে তাদের কারও মাথা ব্যাথা তেমন একটা দেখা যায় না ....
দেশে হাজার হাজার ছেলে মেয়ে না খেতে পেয়ে পুষ্টিহীনতায় মারা যায় , শিক্ষার অভাবে দেশের উন্নত মানের আবর্জনায় পরিনত হয় .. টোকায় নামে প্রথমে পরিচিতি থাকলেও পরবর্তীতে ছিনতাইকারি , সন্ত্রাসী , চাঁদাবাজ , আরও নানা নামে পরিচিতি পায় ...
লেখা পড়া শিখতে গিয়ে ছেলে মেয়েদের হাতে কলম এর বদলে অস্ত্র ও লাঠিসোঠা তুলে দেওয়া হয় ...
দলীয় ছাত্ররা আন্দোলন করলে খুব ভাল .... আর সাধারণ ছাত্ররা আন্দোলন করলে রাস্তায় ফেলে বেদম প্রহার করা হচ্ছে ...
ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার কথা মনে হলে অনেকেই ভয় পায় .... কারণ শুধু অনার্স শেষ করে বের হতে প্রায় ৭ বছর লাগে ...
এখন বলেন ওরা দোষী না আমরা ....
ভাই আপনাদের ঐ দুই বিশ্বসুন্দরী আন্টির কথা শুনলে ভোট না দিয়ে থাকতে পারেন না ....
এখন তবে এমন করছেন কেন....????
আন্টিদের কথা ব্লগের পাতায় ফাঁস করার কি দরকার ....???
ভোট কি আপনারাও ওনাদের মত টাকা খেয়ে দিয়েছিলেন .......????
আসুন আমরা আবার মানুষ হয় ..... আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বসবাস যোগ্য দেশ গড়ে রেখে যায়......
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




