প্রতিদিন রাতে কোনো এক সময়ে তুমি আমাকে বলো 'বাসায় ঢুকছি, বাই '
আমি মনে মনে বলি বন্ধু, চারিদিকে দেয়াল আর মাথার উপরে ছাদ থাকলেই কি বাসা হয় ! বাসাতো হয় ভালবাসা আর মমতায় ঘেরা শান্তির নীড় ।যেখানে মানুষ নিশ্চিন্তে প্রবেশ করে আনন্দ ভালবাসার আশায় ।
কিন্ত তোমার কোথায় প্রবেশ বন্ধু ! ওটাতো জাহান্নাম বল্লেও কম বলা হবে।প্রতি রাতেই প্রচন্ড তান্ডব আর উন্মত্ততার ভেতরে তোমার গৃহ প্রবেশ। ঘর ভর্তি লোক কিন্ত কি হয় তারা তোমার ?
শুধু স্বর্গের পারিজাত দুটো ফুল যারা কিনা তোমারই আত্নজা ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে তোমার হাত চেপে ধরে কোন এক সাহসের আশায়, কোন এক আশ্বাসের আশায়। যার মধ্যে ভেঙে পড়া মাথা টাকে উচু করে তুলে ধরতে চেষ্টা করে যাও বারবার, কিন্ত হার মেনে যাও সেই প্রচন্ড ভয়ংকরের কাছে।
তুমি নিজেই বল মরে বেচে আছ । আমার শক্তি নেই প্রচন্ড সেই ভয়ংকর আগুনের লেলিহান শিখা থেকে তোমাকে টেনে বের করার ।
কি অসহায় দুজনেই ।
সুতরাং আর কোনদিন বাসা বোলোনা বন্ধু ।
বোলো 'দোজখে ঢুকছি, বাই'
শেষ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

