আমার প্রিয় পোস্ট
- স্বাধীনতার রক্ত ঝরা দিন গুলোতে একুশের গান ও এক জন গনসংগীত শিল্পীর ডায়েরী ২য় পর্ব। - জুন
- ডিসেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন - দূর্যোধন
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- রক্তে গ্লুকোজ লেভেল ঠিক রাখতে সাহায্য করে যেসব খাবার.. - ডোরা রহমান
- " সামু সিটি কর্পোরেশন নির্বাচন ২০১১!"
[সাসিক-২০১১, অংশগ্রহনে- সামুর হেভিওয়েট ব্লগাররা] - জাহাজী পোলা
- ঢাকাভংগের পর দেবার বাংলায় আগমন এবং ডেবদ্যাশের অজানা উপাখ্যান !! (একটি নষ্ট রম্য) - ইশতিয়াক আহমেদ চয়ন
- কিং খান শাকিব খান অভিনীত ছবি--হৃদয় আমার নাম --রিভিউ

- দূর্যোধন
- সমুদ্রের নীচের দৈত্যপুরী * মারিয়ানা ট্রেঞ্চ - আহমেদ জী এস
- আমার সাথে দেখা হওয়া কিছু ব্লগার সম্পর্কে ট্যাগ (কিছু না দেখা ব্লগারও) - শিপু ভাই
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - শেষ পর্ব - বিলাশ বিডি
- এক পোষ্টে সকল বাংলাদেশী মাছঃ মাছ নিয়ে ব্যাপক গবেষণা, সবার অবশ্য পাঠ্য!! - হিবিজিবি
- শুদ্ধতম পরকীয়া (উপন্যাসিকা) - আহমেদ জী এস
- ঘোলা ছবি পরিস্কার করুন এক সেকেন্ডে!!! (আকর্ষনীয় সব নতুন ফিচারে)

- হাসান জোবায়ের
- দূর্যোধন কথন-০২ - দূর্যোধন
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- আমাদের বাগানের কিছু ফুল, ব্লগের খুব প্রিয় কিছু আপুদের জন্য - টিনটিন`
- দূর্যোধনের দৃষ্টিতে অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-১(পাক্ষিক) - দূর্যোধন
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- /// একটি আক্ষরিক বর্ষপূর্তি পোস্ট /// - সীমানা পেরিয়ে
- এসব ব্লগার কেন আমার প্রিয় . ব্লগে আমার ৫ বছর - জসিম
- ভূমিকম্পে ব্লগারদের প্রতিক্রিয়া - ইশতিয়াক আহমেদ চয়ন
- কেমন হয় যদি আপনার মরিচ গাছে একসাথে পাঁচশত মরিচ ধরে, তাও একেকটি ছয় ইঞ্চি লাম্বা সারা বছর জুড়ে । - ময়নামতি
- আমার না লেখার বর্ষপূর্তি ও আমার যত প্রিয় ব্লগার-
- মুকুট বিহীন সম্রাট
- [অভিনন্দন] ব্লগার জুনের লেখা গল্প আজ ছাপা হল দৈনিক আমারদেশ পত্রিকায় - রাইসুল জুহালা
- খুঁজছি বিকেল - মহাবিশ্ব
- ইতিহাসের ডাই-হার্ডেরা.....মৃত্যুদূত বার বার যাদের কাছে হেরে ভূত হয়ে গিয়েছিলো.. - সারওয়ার ইবনে কায়সার
- জলহস্তী - অতন্দ্র তওসিফ
- ঝরা বকুলের সনে - anisa
- প্রেমকাব্য - ৫ - অনিক
- সামহ্যোয়ারে আমার জীবনের শ্রেষ্ঠ একটি বছর - জুন
- মৌসুমি ফলে রূপচর্চা - রহমত
- রোদে পোড়া ভাব দূর করতে - রহমত
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- একজন ব্লগার ও ফেসবুক কন্যা। - শূণ্য উপত্যকা
- বর্ষপূর্তি এবং দূর্যোধনের প্রিয় ব্লগারেরা
- দূর্যোধন
- আমাদের জাতীয় জীবনে একুশের প্রেরণা - জুল ভার্ন
- তোমাদের আমাদের পার্থক্য অনেক। আমরা শহীদ জননী জাহানারা ইমাম এর আত্মার সন্তান। - জিসান শা ইকরাম
- ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা
- সোহানুর রহমান
- আজব চুরি - মহাবিশ্ব
- ১০ জন প্রতিভাধর ব্যক্তিঃ আবিষ্কার যাদের জীবনে কাল হয়ে দাড়িয়েছিল(লেখাটি সামহোএর জনপ্রিয় ব্লগার জুনকে উৎসর্গ করা হলো) - রামন
- ডিম বেগুন ভর্তা টমেটো ভর্তা - সুরঞ্জনা
- এক বার শুধু ছুঁয়ে যাও - মহাবিশ্ব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- ‘কাম অন বেবি লাইট মাই ফায়ার...’ ও পুরোনো কবিতা'রা - ফাহাদ চৌধুরী
- মেঘজলে দেখি তোমার প্রতিচ্ছবি বর্ষা কিংবা বসন্ত দুপুরে......... - সকাল রয়
- বলিউড নায়িকার ভীড়ে!! মোটকী ময়ূরী কি করে?? হালকা ১৮+) - পাহাড়ের কান্না
- ২০১০ এ পাওয়া আমার প্রিয় সামু মুখগুলো
- শায়মা
- চলতি বছরের শীর্ষ দশ নতুন ব্লগার - আজিব পোলা
- ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত) - অন্যমনস্ক শরৎ
- সামহয়ারইন ব্লগে আমার করা কয়েকটি পিডিএফ ই-বুক
(আপডেটেড) - ~স্বপ্নজয়~
- কণা এবং তার প্রিয় বন্ধু ডায়েরি - হাসান মাহবুব
- পছন্দের কিছু মন্তব্য - ২ (চতুর্থ কিস্তি) - মে ঘ দূ ত
- নিরন্তর মনে যারা শিশু পোষেন নিজেকে, কিংবা ইতিমধ্যে যারা শিশুর বাবা-মা, তাদের জন্য : ছড়া-কাহিনী/চিত্রনাট্য, তিথিমনির বনরাজ্যে সবার নিমন্ত্রন - মতিউর রহমান সাগর
- স্বপ্ন দিলাম ছড়িয়ে, তুমি নিও কুড়িয়ে.......... - অরুদ্ধ সকাল
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- আরো কিছু টিপস্ এবং সহজ শর্টকাট রেসিপি... - মানবী
- কবিতা: এই তো............ - অরুদ্ধ সকাল
- আমি সমুদ্র দেখেছি - মেরিনার
- গল্প: মৃত্তিকা এবং সামান্য ঘৃণা - স্বদেশ হাসনাইন
- somewherein...... মাই লাভ, মাই প্যাশান!!! - বাবুয়া
- জুন-কে জন্মদিনের শুভেচ্ছা
(উপঢৌকনসহ) - মে ঘ দূ ত
- আমি তোমাকে কবিতা বুঝতে শেখাব - নিউটন
- হাওয়াই জাহাজ - ফেরারী পাখি
তুমি আসবে ?
২১ শে মে, ২০১০ সকাল ৯:৪৪
![]()
তুমি আসবে! সত্যি কি তুমি আসবে?
এই প্রচন্ড রৌদ্রে পূড়ে যাওয়া ভর দুপুরে!
নাকি শেষ বিকেলের নরম আলোয়
নরম সবুজ ঘাসের গালিচা বিছানো
সেখানে, যেখানে চড়ুইয়ের নিত্য কিচিমিচি!
কি পরবো বলোতো শাড়ী নাকি অন্যকিছু?
কি পড়লে তোমার কল্পনায় মিশে যাবো আমি?
সেই নীল ডুড়ে শাড়ীটা, নাকি লাল কালো কমলার
অন্তরংগ আল্পনা আঁকা, মাঝে মাঝে কাঁচের ঝিলিক ?
শ্যাম্পু করা চুল গুলো বাতাসে উড়ছে
তুমি কি মিষ্টি কোন গন্ধ পাচ্ছ তাতে?
মেহেদীতে রাঙাতে চেয়েছিলাম হাত
সে তো দেরী হয়ে যাবে, বড্ড অভিমানী তুমি
ফিরে যাবে সেই ভয়ে,নেলপলিশের রঙেই নখগুলো
গোলাপী হলো কি? না গোলাপীতো নয়! মভ কালার।
অনামিকায় পান্না আর হীরে বসানো আঙটি ঝিলিক দিচ্ছে
আমার চোখের তারার মত।
তোমার দিকে হাত মেলে জানতে চাইলাম,
'দেখতো কেমন লাগছে?
তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি'।
যদিও ধরোনি হাত,শুধু বল্লে খুব সুন্দর তো,
জানো খুশীতে হারিয়ে গেলাম আমি তেপান্তরের মাঠে।
২১ শে মে, ২০১০ সকাল ৯:১৬
*****
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা লেখার প্রয়াস ;
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ নিউটন।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
"তেপান্তরের মাঠে......
বধুঁ হে,
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলে
তারি ধুলা মাখি
একা বসে থাকি.................."
দারুন হয়েছে কবিতাটা!!
লেখক বলেছেন: হ্যামেলিন এর বাঁশিওয়ালা,
তোমার প্রশংসা আমার খুব ভালোলাগলো।
মাসুম আহমদ ১৪ বলেছেন:
সুন্দর কবিতা পাঠ করলাম
লেখক বলেছেন: মাসুম আহমদ ১৪, আপনাকে অনেক ধন্যবাদ
আপনি খুশি হয়েছেন জেনে আমারও খুশি লাগছে।
লেখক বলেছেন: নিউটন আমার খুশীতে তুমি খুশি হয়েছো জেনে ভীষন খুশী হোলাম।
লেখক বলেছেন: চাচামিঞা আপনি তো খুশী হবেন চেহারাটা এমন হোলো কেনো ?(fun)
অনেক ধন্যবাদ আপনার আগমনে।
করবি বলেছেন:
কবিতা পড়ছি আর চোখে ভাসছে তেপান্তরের মাঠে নীল শাড়ী পড়া তরুনীর উচ্ছল হেঁটে যাওয়া।
কবিতা ভালো লাগলো আপু।
লেখক বলেছেন: করবি, কবিতা ভালোলাগলো শুনে আমি খুব খুশী হোলাম।
তেপান্তরের মাঠে নীল শাড়ী!!
তুমি নব নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে বরণে এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে
এসো চিত্তে সুধাময় হরষে
এসো মুগ্ধ মুদিত দু’নয়ানে।।
মনে পড়ে গেল কত কথা! খুব ভাল লেগেছে!
লেখক বলেছেন: রাত্রি২০১০ কি মনে কি পড়ে গেল ?
ভালোলাগায় খুব খুশী খুশী লাগছে।
মাহবু১৫৪ বলেছেন:
+++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাহবু১৫৪ + এর জন্য।
কালপুরুষ বলেছেন:
শুভ সকাল। ভাল লাগলো তোমার আবেগী লেখা। সে এসে দেখুক কেমন সেজেছো তুমি তার মনের মতন। আরো কিছু বলতে ইচ্ছে করছিল। অন্য সময় অন্য কোন লেখায় লেখা যাবে।
ভাল থাকা হোক। শুভ কামনা রইলো।
লেখক বলেছেন: কালপুরুষ আপনার জবাব দিতে গিয়ে সকাল গড়িয়ে গেলো কি !!
শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
'আরো কিছু বলতে ইচ্ছে করছিল'
তা কখন বলবেন শুনি !!
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন:
শুভ কামনা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর কীর্ত্তিপুর নওগাঁ.শুভ কামনার জন্য।
এন ইউ এমিল বলেছেন:
গুড গুড
লেখক বলেছেন: এন ইউ এমিল খুশী খুশী খুশী
আমি ছাড়া সবাই ভাল বলেছেন:
বলি, তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি।যদিও ধরোনি হাত, খালি বল্লে খুব সুন্দর তো,
জানো খুশীতে হারিয়ে গেলাম আমি তেপান্তরের মাঠে।
মেয়েরা এমনি অল্পতেই অনেক খুশি হয়।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন মেয়েরা একটুতেই আবেগী হয়ে পড়ে,
আর অল্পতেই খুশি হয়।
কালপুরুষ বলেছেন:
নাহ্ সকাল গড়ায়নি। এখনো হাতে ৩৭ মিঃ সময় আছে। এই লেখা নিয়েই কিছু বলার ছিল- সময় করে বলা যাবে। আগ্রহটা তোলা থাক অন্য সময়ের জন্য।
লেখক বলেছেন: কালপুরুষ আপনার আবার আসার জন্য অশেষ ধন্যবাদ।
আগ্রহটা তোলাই থাক অন্য সময়ের জন্য।
এখন কি শুভ সকাল বলবো !!
লেখক বলেছেন: কবিতা ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ফাহাদ চৌধুরী।
আমি খুব খুশি হোলাম।
মামন বলেছেন:
খুব ভাল লেগেছে +
লেখক বলেছেন: মামন অনেক ধন্যবাদ ভাল লেগেছে জেনে।
+এর জন্য ও ধন্যবাদ।
মানবী বলেছেন:
"সেই নীল ডুড়ে শাড়ীটা, নাকি লাল কালো কমলারঅন্তরংগ আল্পনা আকা মাঝে মাঝে কাঁচের ঝিলিক ?"
"ফিরে যাবে সেই ভয়ে,নেলপলিশের রঙেই নখগুলো
গোলাপী হলো কি? না গোলাপীতো নয়!মভ কালার।"
"তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি।
যদিও ধরোনি হাত, খালি বল্লে খুব সুন্দর তো,"
- নীল অথবা কালো কমলা শাড়ির সাথে মভ নেইল পলিশ..
Fashion disaster! সেজন্য হাত ধরেনি বোধহয়!!... Just kidding
ভালো লেগেছে কবিতাটি পড়ে, ধন্যবাদ জুন।
লেখক বলেছেন: না মানবী শাড়ী পরে নি তো !!
দেরী হয়ে যাবে যে!চুল বাধা টিপ দেয়া কত্ত ঝামেলা!!
সালোয়ার কামিজ তাতে গোলাপি বা মভের ছোয়া ছিলো হয়তো।
ভালোলাগার জন্য অনেক খুশী হোলাম।
লেখক বলেছেন: শাহ্রিয়ার খান আগের পিকটা নিয়ে আবার কারো কারো আপত্তি।
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।
জাফরিন বলেছেন:
কী মিষ্টি প্রেম!
লেখক বলেছেন: আসলেই প্রেমতো মিষ্টি ই থাকে জাফরিন,
পরে যখন ভেঙ্গে যায় তখন হয় তেতো।
হাসান মাহবুব বলেছেন:
দারুন আবেগী আর রোমান্টিক কবিতা। ভালো লাগলো।
লেখক বলেছেন: হাসান মাহবুব তোমার প্রশংসা আমার প্রেরনা হয়ে থাক।
ভালোলাগলো বলে আমারও ভালোলাগলো।
সুরঞ্জনা বলেছেন:
বাহ! আবেগে থর থর এক কবিতা। অনেক ভালো লেগেছে কবি।তুমি কবি হয়ে উঠছো, আমার খুব ভালো লাগছে জুন।
লিখতে থাকো, এ ভাবেই। কবিতায় নিয়ে যাও প্রেমের অচিনপুরে।
তোমার চোখেই দেখি নাহয় সেই তেপান্তরের মাঠ।
অনেক ভালো থেকো। শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন:
সুরঞ্জনা সুরঞ্জনা শোনো আমার সব লেখাই তো তোমার ভালোলাগে।
তোমার কথায় আমি এগিয়ে যেতে চাই আর একটু খানি।
তুমিও ভালো থেকো।
সায়েম মুন বলেছেন:
সাজুগুজু কবিতা ভাল লাগল।।
তারে মাইনাচ কেন সে হাত ধরলো না, শুধু বললো খুব সুন্দর তো।
লেখক বলেছেন:
সাজুগুজু কবিতা ভালোই বলেছেন সায়েম মুন ।
আসলেই মাইনাস হাত ধরেনি বলে।
লেখক বলেছেন: কিছু বলবেনা এ কেমন কথা বাবুনি !!!
আচ্ছা ঠিক আছে পড়।
খুশী হোলাম
অনেক।
লেখক বলেছেন: রাজসোহান
প্রথম প্লাসতো দুরের কথা কোনো প্লাসই দাওনি!!
আমি যে তোমার সাপের পোষ্টে ডড়াইতে ডড়াইতে প্লাস দিয়া আইছি,
ঐডা ফিরত দাও!
লেখক বলেছেন: ওহ্ সোহান তুমি পারো ও বটে ।
আমিতো দুষ্টুমী করেছিলাম তোমার সাথে।
লেখক বলেছেন:
পাহাড়ের কান্না বলেছেন:
তোমার দিকে হাত মেলে জানতে চাইলাম
দেখতো কেমন লাগছে?
খুব সুন্দর লাগছে
রোমান্টিক লেখা।+++
লেখক বলেছেন:
আমি খুব খুশী যে আপনার মতন একজন কবির ভালোলেগেছে আমার কবিতা প্রচেষ্টা।
লেখক বলেছেন:
ওহ্ পাহাড়ের কান্না অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
হ্যা শিরীষ দারুণ সেজেছিল সে----
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
খুব সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আলী প্রাণ।
মে ঘ দূ ত বলেছেন:
ছবিটা বেশ। মনে হচ্ছে যেন কালিদাসের কোন এক অভিসারিকা অধীর হয়ে প্রহর গুনছে কখন রাত নামবে, আধাঁর রাতে কখন যাবে সে তার প্রিয়তমের কাছে। কখন সে আসবে, কখন হবে মৃদু-মন্দ আলাপন। একটা গান মনে পড়ছে। লতা মঙ্গেশকারের। শুনে দেখতে পারেন।
বৃষ্টির সাথে আলাপনের সময় লিখা রাখা কটা লাইন -
আসবেনা জানি তবু পথ চেয়ে থাকি
নিজেরি অজান্তে যদি আসো চুপি চুপি
মনঘুড়ি তখন ভাসে যদি অন্য কোথাও
যদি নেই ভেবে চলে যাও
মান ভাঙ্গেনি যদি ধরে নাও
যদি না পারি সাদরে বরণ করতে তোমাই
মনের দুয়ার মেলে চেয়ে আছি তাই
তুমি আসবে সেই অনন্ত প্রতিক্ষায়।
...
পোষ্টে প্লাস দিয়েছি
লেখক বলেছেন: মে ঘ দূ ত গতরাত থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে।
ভাবছিলাম শুধু মেঘগুলোই পাঠিয়ে দিলো দূতের কি হোলো !!
+ এর জন্য অনেক ধন্যবাদ।
ছবিটা রাজা নল ও দময়ন্তীর পৌরানিক কাহীনির দময়ন্তী।
ভারতের এক বিখ্যাত শিল্পীর আঁকা।
শাহ্রিয়ার খান বলেছেন:
কোন লেখক কখনোই কোন পাঠককে সন্তুষ্ট করতে পারবেনা যতক্ষণ লেখক নিজে সন্তুষ্ট না হবেন।একটা লেখার বহুমাত্রিক দিক থাকবে,থাকবে একি লেখার হাজারও মানে,একি ইমেজের নানার অর্থ।
লেখক নিজে একটা লেখা থেকে বড়জোর দুইটা মানে মাথায় রেখে লিখে যাবে কিন্তু সচেতন পাঠক তা থেকে হাজার মানে বের করে নেবে যেখানে লেখক অসহায়।সুতরাং লেখক লিখবে আগে নিজের জন্য সে যখন লেখার নির্ঝার পানে সন্তুষ্ট তথা তনু মন ভরিয়ে নেবে তার পর সেটা পাঠক নেবে নিজের মত করে,
এখানে কিছু পাঠকের মন ভরবে কিছু পাঠকের ভরবেনা,অথবা কোন পাঠকের মন ভরবেনা,তথাপিও লেখক তার গন্তব্যে ঠিক থাকবে।
এটাই নিয়ম।
পন্ডিতির জন্য মাফ করবেন।
লেখক বলেছেন: শাহ্রিয়ার খান, আমার মত নতুন লেখক যারা সারাক্ষন দোলাচলে থাকে,
তারা হয়ত গন্তব্যে স্হির থাকতে পারেনা।
হার মেনে যায় কারো কারো অনুরোধের কাছে।
আমিও আপনার কাছে ক্ষমাপ্রার্থী।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমি আসুম, খালি কইয়া দেখেন আইতে। কই আইতে হৈবে কন। চুলে শ্যাম্পু করন লাগবো না, মিন্দি বাটা লাগানোও লাগবো না। খালি আইতে কন। আমি 'আই আইজকা' কইয়া কাছা বাইন্ধা চইল্যা আইতেছে
লেখক বলেছেন: ঠিকই বলেছেন স্বপ্নচারী এত্ত ঝামেলা ভালো লাগেনা।
তারপরও হাতটা ধরলো না!!
আপনারে খপর দিমুনে সুমায় মত !!!
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
সুমায় মত খপর দয়িনে কিন্তুক। ভুইল্যা যায়েন না। আমি চইল্যা আসুমনে। টেনছন কইরেন না কইলাম। লেখক বলেছেন: না না ভুলবো কেনো?
আর আপনিও কোনো টেনশন কোরবেন না!
সময় মত খবর পৌছে যাবে তার ব্যাবস্হা করছি!!
আর.এইচ.সুমন বলেছেন:
বাহ্ !!!!! ছবি এবং "কবি + তা " সবই সুন্দর হয়েছে....(কবি + তা)= কবি এবং কবিতা...।
লেখক বলেছেন: আর.এইচ.সুমন বাহ্ আপনিও খুব সুন্দর করে বলেছেন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শায়মা বলেছেন:
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "তেপান্তরের মাঠে......
বধুঁ হে,
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলে
তারি ধুলা মাখি
একা বসে থাকি.................."
লেখক বলেছেন: না শায়মা একা না, সে এসেছিল তবে হাত ধরেনি এই যা ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
লেখক বলেছেন: সায়েম মুন আপনার ব্লগে যেয়ে আমি মুগ্ধ ।
মন্তব্য করে প্লাসও দিয়ে এসেছি।
লেখক বলেছেন:
প্রিয় ভাঙ্গন, আপনার সুন্দর লাগার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।
খুশী হোলাম।
লেখক বলেছেন: চতুষ্কোণ আসলেই রোমান্টিক আর মিষ্টি কবিতা।
তবে সায়েম মুন তাকে মাইনাস দিয়েছে হাত ধরেনি বলে হা হা হা।
নীল ভোমরা বলেছেন:
"তোমার দিকে হাত মেলে জানতে চাইলাম
দেখতো কেমন লাগছে?
তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি।
যদিও ধরোনি হাত, খালি বল্লে খুব সুন্দর তো"
বাহ... সুন্দর-তো!
লেখক বলেছেন:
নীল ভোমরা আপনার কাছে সুন্দর লাগায় আমি খুশী হয়েছি।
ধন্যবাদ।
জুল ভার্ন বলেছেন:
একান্ত কামনা-তিনি অবশ্যই আসবেন......। এমন সুন্দর ভাবনাগুলো সত্যি হোক।নিরন্তর শুভ কামনা।
+
লেখক বলেছেন: আহ্ জুল ভার্ন আমার জন্য আসার তো দরকার নেই!
আর কারো জন্য আসুক, সত্যি হোক।
আপনার জন্যও রইল শুভ কামনা।
+ এর জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
উদাসী স্বপ্ন বলেছেন:
বলেছিলে এই আকাশের মেঘ ছুয়েঅথবা এই সাগড়ের ঢেউয়ে চেপে
অথবা চাদের গায়ে জোৎস্না ছুয়ে
অথবা দখিনা হাওয়া কানে কানে
বলবে কত ভালোবাসি!
আমি শুনবো বলে বসে আছি
ঐ দূর পাহাড়ে
তোমার আকাশ ছুবো বলে
চাদের গায়ের গায়ের জোৎস্না পেতে
দখিনা হাওয়ার সুরে সুরে
অথবা ঐ দূর সাগরের ঢেউ গুনে
সময় তবু থাকেনি থেমে
জীবন আজ শেষের পথে
তবু ভাবি বলবে তুমি
তোমায় কত ভালোবাসি!
কিছু কিছু অপেক্ষা বড়ি মধুর, আমার মতো অভাগার কপালে সেই অপেক্ষাটাও নাই!
প্রিয়তে!
লেখক বলেছেন: উদাসী স্বপ্ন আপনি কোথায় ছিলেন বলুন তো এতদিন?
আমি ব্লগে খুজেছি মিষ্টি হাসির প্রো পিক লাগানো
দুষ্ট ছেলেটিকে!!ভালো আছেন তো?পরীক্ষা শেষ?কেমন হলো?
আপনার অপেক্ষা শেষ হবে নিশ্চয়ই।
প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হ আইসেন!
তয় কখন কুতায় হেইডাতো আমিও অহন আচ্মকা কইতে পারুমনা।
নতুন কইরা পোগ্রাম করন লাগবো!!
কথক পলাশ বলেছেন:
নাকি শেষ বিকেলের নরম আলোয়
নরম সবুজ ঘাসের গালিচা বিছানো
সেখানে, যেখানে চড়ুইয়ের নিত্য কিচিমিচি!এই উপমার তুলনা হয়না।
লেখক বলেছেন: পলাশ, এতদিন পরে এসে তুমি ঘাসের প্রশংসা করছো!
আর আমি যে সেজেছিলাম, নেলপলিশ দিয়েছিলাম তার কথাতো বল্লেনা কিছু!!
অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল
কথক পলাশ বলেছেন:
আপু নেলপলিশের রঙ তো বদলানো যায়। ঘাসের রঙ কি যায়? যাই হোক, হয়তো আপনার হাতের নেলপলিশের চেয়ে, আপনাকে দেখাতেই সে ব্যস্ত ছিল!
লেখক বলেছেন: পলাশ আমাকে তো নয় নায়িকাকে দেখছিলো।
আর তাকেই বা দেখলো কখন!
নেলপলিশ দেখে সুন্দর বলার সাথে সাথেই তো হারিয়ে গ্যালো সে
তেপান্তরের মাঠে !!
লেখক বলেছেন:
শূণ্য উপত্যকা বলেছেন:
আমি আসলাম এবং + দিলাম ও পড়লাম
লেখক বলেছেন: আমি খুশী হোলাম অনেক আপনি আসলেন বলে
আর + প্লাস ও পড়ার জন্য ভালোলাগলো, শূণ্য উপত্যকা
ফুল পরী বলেছেন:
পান্না আর হীরে বসানো আংটিটা কে দিয়েছিল? তাও আবার অনামিকায়! দেখা হওয়ার আগেই অনামিকায় আংটি পরে নিলে! এটা কেমন হল?কবিতাটা অনেক রোমান্টিক হয়েছে। আমারও একেবারে তেপান্তরের মাঠ হয়ে যেতে ইচ্ছে করছে এখন
লেখক বলেছেন: ফুল পরী, পান্না আর হীরে বসানো আংটিটা অনামিকায়
তবে ডান হাতে পরেছিলো না কি বাম তাতো জানিনা !!!
আর আমিতো সে নই না না আমি নই!!
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
তোমার এত ভালো ভালো মন্তব্যে মধ্যে আমাকে কি দেখা যাবেতোমার সর্ব মঙ্গল কামনা করি আপু।
লেখক বলেছেন: মুকুট বিহীন সম্রাট, এতদিন পর আসলে আমি ভাবলাম ড:র কি sick !!
আর এসে কি বল্লে ! তোমাদের অনুপ্রেরনায় এইটুকু আসা আমার।
তোমার সব মন্তব্যেই আমার ভালোলাগে।
ভালো থেকো।
লেখক বলেছেন:
না ভাই আমি জবাব দিন মুছতে গিয়ে মুছে ফেলুনে ক্লিক করে ফেলেছি। sorry.
লেখক বলেছেন: মাইনাস দিছেন ভালো!
স্মৃতি হয়ে থাকুক আমার ব্লগ জীবনের প্রথম মাইনাস, ব্লগ ধামাকা!!
লেখক বলেছেন:
কার লেন্জা দেখা যাচ্ছে ব্লগ ধামাকা !!!
লেখক বলেছেন:
সাগর, রোমান্টিক প্রেমকাব্য ভালোলাগলো বলে খুব ভালোলাগলো।
দুঃখ আমার ভালোলাগেনা, তাই বলে দুঃখ কি নেই!
সুবিদ্ বলেছেন:
আবেগটা খুব সুন্দর ফুটে উঠেছে........
লেখক বলেছেন: সত্যি কি তাই !প্রশংসার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ডিজিটালভূত প্রশংসা ও প্লাসের জন্য।
স্বদেশ হাসনাইন বলেছেন:
ভাল লাগলো।
ছবিতে অরিয়েন্টাল ধাচে আঁকা মেয়েটার সেই নবাবী সময়ে সেজেছে, খোলা পায়ে ম্যাচ করা শেডের নেলপালিশের বদলে টুকটুকে আলতা,কৃত্রিম ফরাসী শ্যাম্পুর সৌরভের বদলে কোন প্রসাধনী তেল, খোলা লনের বদলে অন্দর মহলে বন্দী একটি মেয়ে । কবি আর সেই পটের নারীটির মধ্যে অনেক পার্থক্য কিন্তু দুই নারীই তার প্রিয় পুরুষের মধুর স্পর্শের প্রত্যাশায় ।
সময় পাল্টে যায়, প্রযুক্তি রসায়ন পাল্টায়, তন্তুর বুনন বদলায়...বদলায় সঙ্গীর রুচিও। শুধু ভালবাসাটা রয়ে যায় একই রকম।
লেখক বলেছেন: হাসনাইন তোমার তুলনাটা সত্যি সুন্দর। ছবিটা নেট থেকে নেয়া।বিখ্যাত শিল্পী রবি বর্মার আকা।রাজা নলের জন্য দময়ন্তীর প্রতীক্ষা।
কবিতার থিমের সাথে মিলে যায়।
ঠিকই বলেছো ভালোবাসা বদলে যায়না।
সিস্টেম বলেছেন:
অনুভুতির চরম বহিঃপ্রকাশ অত্যান্ত সাবলীল ভাবে । খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: ভালোলাগলো বলে অনেক ভালো লাগলো সিস্টেম....ধন্যবাদ
হুপফূলফরইভার বলেছেন:
জানো খুশীতে হারিয়ে গেলাম আমি তেপান্তরের মাঠে।আমিউ হারাতে ছাই তেপান্তরের মাঠে~
জোস্না দেখে ক্লান্ত হব ছোট্ট পুকুর ঘাটে~
লেখক বলেছেন: নিকুন্জের পাশে রানওয়ের কিনারে একটা মাঠ এখনো আছে হুপ।তাড়াতাড়ি যাও নাহলে ওখানেও হয়তো বাড়িঘর উঠে যাবে
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
তোমার দিকে হাত মেলে জানতে চাইলাম,'দেখতো কেমন লাগছে?
তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি'।
যদিও ধরোনি হাত,শুধু বল্লে খুব সুন্দর তো,
জানো খুশীতে হারিয়ে গেলাম আমি তেপান্তরের মাঠে।
---------------------------------------------------------
আপু, জটিল হইচেগো......
লেখক বলেছেন: হুম ভীষন জটিল হালিম।
মহাবিশ্ব বলেছেন:
শেষ বিকেলের নরম আলোয় ভরে যায় সবুজ ঘাসের গালিচা... তার মাঝে অন্তরঙ্গ আল্পনার ছবি... মেহেদী কিম্বা গোলাপী... ছড়িয়ে যাওয়া চুলের সুবাস... চোখের তারায় ঝলকে ওঠে খুশীর হীরে...
খুব সুন্দর জুন,
তেপান্তরের মাঠ জুড়ে শুধুই আলোকিত ভালোবাসার সুর...
সুপ্রভাত, ভালো থাকবেন বন্ধু
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মহাবিশ্ব ।
হু ভালো থাকার চেস্টাই চালিয়ে যাচ্ছি দিনরাত ।
আপনিও ভালো থাকুন আর এমন সুন্দর মন্তব্য করে আমার পোষ্টগুলোকে অলংকৃত করে তুলুন অবিরত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























