somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মরাগমনি

৩১ শে জুলাই, ২০১০ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফিরে এলে দীর্ঘ ভ্রমন শেষে।
গিয়েছিলে অফিসেরই কাজে।
ব্যাংকক হয়ে মায়ানমার,
বার্মা বলেই যাকে আমি চিনি।

ঘরে ঢুকেই বল্লে, 'আনিনি তেমন কিছুই
কি আছে সেখানে যা তুমি কিনোনাই
কক্সবাজার, টেকনাফ থেকে !!
সেই স্যান্ডেল,চাদর, সেই সনেকা' !

তারপরও স্যুটকেস খুলে সবার হাতে তুলে দিলে
টুকটাক কত কত কিছু। সাথে চকলেট।
ছেলেকেও দিলে তার চাওয়া কি যেন জিনিস।
আমি ব্যাস্ত আমার কাজে।তার ফাঁকে দেখছি
তোমার বিলি বন্টন।

হঠাৎ দাড়িয়ে উঠে প্যান্টের পকেটে হাত দিয়ে বল্লে,
'এদিকে এসো নিয়ে যাও তোমার উপহার,
তুমিতো ভাগ্যবতী! ভালো জিনিসটা তোমার জন্যই থাকে।
চেয়ে দেখ তোমার সব চেয়ে প্রিয়'!

দেখি চারকোনা এক ছোট্‌ লাল বাক্স
ঢাকনা খুলে আমার হাতে দিয়ে বল্লে
'এই দেখ বিখ্যাত বার্মিজ রুবী।সুন্দর কি না বলো?
পাশে দেখতে পাচ্ছো ছোট্ট দুটো হীরে'?

দেখি সফেদ সাদা ভেলভেটের বিছানায় আঙটি
সোনার ব্যান্ডে মসৃন কালচে লাল এক পাথর!
এই কি রুবী! প্রাচীন বাংলায় মানিক্য যার নাম!
রাজ রাজড়ার অলংকারে লালচে আলোর জৌলুস ছড়ায়!

গোলাপের পাপড়ির চেয়েও যে গোলাপী
লাল পদ্মের মত যার আভা ছড়ানোর কথা, সে এমন মলিন কেন?
মনটা আমারও মলিন হয়ে গেল, সেকি ঠকে এসেছে সেথায়!
আমার মুখের দিকে তাকিয়ে বল্লো 'কি পছন্দ হয়নি তোমার'?
তাড়াতাড়ি আঙুলে ঢুকিয়ে হাত মেলে বলি
'কি যে বলো তুমি? এত অপূর্ব সুন্দর কখনও তো আগে দেখিনি'!

বিকেলে যাচ্ছি উত্তরা, সামনে তাকিয়ে আছি..
হাতটা কোলের উপর রাখা,পশ্চিমের সুর্য হেলে পড়েছে
আমার গায়ে, আচঁলে ঢাকতে যাবো
হঠাৎ চমকে চেয়ে দেখি রোদ পড়া হাতে,
রক্তের মত জ্বল জ্বলে রঙে জ্বলে উঠছে অনামিকা আমার,
না না রক্ত নয় কবুতরের চোখের চেয়েও লাল!
অপরূপ আলোর আভা ঠিকরে পড়ছে চারিদিকে
একি সেই মানিক্য, শুদ্ধতে নাম যার পদ্মরাগমনি!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
৮৫টি মন্তব্য ৮৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×