১৫০০ ফিট পায়ে হেটে উপরে উঠে দেখলাম পথের পাশে ফুটে থাকা লাল টুকটুকে রডোড্রেনডনকে।
এই প্রিয় রংয়ের ফুলটার নাম জানি না।
দশ হাজার দু শ ফুট উপরে দোচু লা রিসোর্টের বারান্দা থেকে দেখছি নীচে মেঘের খেলা।
পথের ধারে ফুটে থাকা হলুদ ক্যাকটাস। ।
ভুটানের রাজার বাড়ীর উল্টোদিকে পার্লামেন্ট ভবনের পাশ থেকে তোলা, স্হলপদ্ম কি !
দোচু লা রিসোর্টে দুদিন ছিলাম, বেশিরভাগ সময় কেটেছে কাঁচ ঢাকা বারান্দায় বসে। অনেক নীচে মেঘে ঢাকা পথ, তার মাঝে চলছে ট্রাক।
পথের ধারে ফুটে আছে নাকফুল এর মত অজস্র সাদা সাদা ফুল
নাম না জানা ফুল
মেঘের খেলা সকাল সন্ধ্যা।
পথের ধারে নীল তারা ফুল।
রোদের আলোয় পাতাহীন গাছে বেগুনী ফুল ঝিলমিল করছিল অপুর্ব শোভায় যা ছবিতেও ফুটে উঠেনি।
মেঘের খেলা সারা বেলা ।
সারা পাহাড় জুড়ে ফুটে থাকা হলদে ফুল ! আমি তো তোমার নামই জানি না !
সবশেষে ব্লগার পুরাতনের জন্য প্যাশন ফল সহ গাছ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


