somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনে আপনাদের জন্য এক মজাদার থাই স্ন্যাক্সের রেসিপি ।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টং মুয়ান

নিত্যকার এক ঘেয়ে নাস্তা বিশেষ করে বিকেল বেলার সেই বিস্কিট অথবা ছোলা- মুড়ি, পেয়াজু- ডালপুরির কথা বলছি তা ছেলে বুড়ো কারই বা ভালো লাগে প্রতিদিন। মাঝে মাঝে মুখ বদলে নিতে সবারই ইচ্ছে করে। তাই তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম থাইল্যান্ডের জনপ্রিয় দারুন মজাদার এক মুচমুচে ভাজা স্ন্যাক্স, নাম তার টং মুয়ান ।

টং মুয়ান বানানোর প্রনালীঃ

উপকরণঃ
১।ময়দা ৮৫০ গ্রাম।
২।চিনি ৬০০ গ্রাম ।
৩।হাসের ডিম ৫টি ।
৪।নারকেল কোরোনো ১ কেজি।
৫।সুগন্ধী/ভ্যানিলা এসেন্স আধা টেবিল চামচ ।
৬।সামান্য কালো তিল ।
৭। সামান্য তেল।

কি করে তৈরী করবেনঃ
প্রথমেই কোরানো নারকেল সামান্য পানি দিয়ে চিপে রস বের করে নিন, তারপর মাঝারী আচে চুলোয় বসিয়ে দিন যতক্ষন না একটু ঘন হয়ে আসে।
এরপর ময়দার সাথে চিনি মিশিয়ে নিন এখন তাতে সেই নারকেলের দুধ আস্তে আস্তে মেশাতে থাকুন যতক্ষন না পর্যন্ত তা ময়দার সাথে গলে মিশে যায় । একটি পাত্রে ডিম ভেঙ্গে বিটার/চামচ দিয়ে ভালো করে ফেটে এবার তার সাথে ময়দা আর তিল ভালো ভাবে মিশিয়ে নিন। গোলাটা একটু পাতলা হবে । ইচ্ছে করলে অল্প লবন ও দিতে পারেন। এবার সমান একটি লোহার পাত্রে একটু তেল দিন । এটা বানানোর জন্য রোটি কিং এর মত ছাঁচও কিনতে পাওয়া যায় সেখানে।


টং মুয়ান বানানোর ছাঁচ।

এখন এই পাত্র গরম হয়ে উঠলে তাতে চামচ দিয়ে পরিমান মত সেই মিশ্রনটি ঢেলে পাতলা চ্যাপ্টা করে রুটি বা আমাদের চাপটির মত বিছিয়ে দিন। দুদিক হলুদ করতে চাইলে উলটে দিন ।ভাজা হয়ে গেলে গরম থাকতে থাকতেই গোল করে ফেলুন । হয়ে গেল মজাদার মুচমুচে টং মুয়ান । আমি তো সেখানে গেলে প্রায়ই খাই। আপনারাও আজ বিকেলে বানিয়ে খেয়ে দেখুন, আশাকরি ঠকবেন না ।

বিঃদ্রঃ ময়দার পরিমান কিছুটা কমিয়ে তার সাথে আপনি কাসাভার গুড়োও ব্যাবহার করতে পারেন ।
হাসের ডিমে অনেকের আপত্তি থাকায় ইচ্ছে করলে আপনি মুরগীর ডিম ও ব্যাবহার করতে পারেন ।


খাবার জন্য তৈরী মচমচে কুড়কুড়ে মিষ্টি স্বাদের টং মুয়ান



আমার সাময়িক নিবাসের সামনে চারতলা গাড়ী পার্কিং এর নীচ তালায় সপ্তাহে চার দিন বসে এই মার্কেট, যেখানে রয়েছে ঘর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র । সেখানেই এই হাসি খুশী দোকানীর টং মুয়ানের আমি হচ্ছি এক নিয়মিত ক্রেতা ।

ছাঁচের ছবিটি বাদে সব ছবি আমাদের ক্যামেরায় তোলা ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

×