somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাসার পাশের রাস্তায় ফুটে থাকা কমলা পলাশের ফুলে বসে আছে সবুজ টিয়া ।

অনেক আগে একজোড়া চিল আর শালিকের গল্প শুনিয়েছিলাম । আজ আমার চড়ুই এর গল্প সাথে অন্য কিছু টুকটাক ।
একটু সবুজ দেখার আশায় ছোট্ট বারান্দার কোনে কোনে কিছু গাছ লাগিয়েছি। আর তাতে সারাদিনই আসে কিছু চড়ুই, শালিক, বুলবুলি দোয়েল আর ফিঙ্গে।


অপেক্ষারত কাক

মাঝে মাঝে একটা কাক ও এসে উকি ঝুকি মেরে ওদের জন্য দেয়া খাবার নিয়ে ফুরুৎ করে উড়ে যায় পাশের বাড়ীর উচু ছাদে। বুলবুলিগুলো খাবারের ব্যাপারে বড্ড খুতখুতে। ফল ছাড়া যেন কিছুই তাদের মুখে রোচে না । তাই তাদের জন্য আসে পাকা কলা, পেপে আর আমের দিনে আম।


বুলবুলি বসে আছে ফল পাকুড় খেয়ে , জানালার ভেতর থেকে তোলা

চড়ুইগুলো ছাড়া অন্য পাখিগুলো ভারী চালাক । যে ভাবেই ছবি তুলতে চাই না কেন ঠিকই টের পেয়ে পালিয়ে যায় । তাই ছবি তোলা হয় শুধু চড়ুই এর ।
এই হলো আমার পাখী আর বারান্দায় কিছু গাছ ।


নিঃসঙ্গ এরিকা পাম


সেই টবের মাটিতে কি যেন খুটে খাচ্ছে দুষ্ট চড়ুই


টবে বোনা পাম


ফার্নের সারি , খোলা আকাশ নেই , মাটি নেই , পানি নেই এখানে ফার্ন ছাড়া আর কি বা হবে ?


কিছু সবুজ, এখানে আসে সেই অন্যান্য পাখির দল


এক কোনায় কিছু গাছ তাতে আছে নাইন ও ক্লক
ঠিক ঠিক নটাতেই নাইন ও ক্লক নামের এই ফুল ফোটে কি না এ নিয়ে ছেলেবেলায় ভীষন কৌতুহলী ছিলাম । স্কুলে যাবার সময় ভালো করে নজর দিতাম লনে অযত্নে অবহেলায় ফুটে থাকা এই জংলী ফুলের দিকে।


সবুজ বাটিতে কাউনের চাল দিয়ে রেখেছি, তাতে ওনারা দুজন এসেছে মধ্যানহ ভোজে


ওরা এখন আর আমাকে ভয় পায় না, এখন ই আমার পাশে এসে চিক চিক করে ডাকছে


মাঝে মাঝে ছানা পোনা সহ আসে আর মুখে তুলে খাইয়ে দেয় সেই অস্থির বাচ্চাগুলোকে


গিন্নী খাচ্ছেন আর কর্তা একটু উপরে বসে চৌকিদারি করছেন


এই ফার্নটি আমি এনেছি শ্রীমঙ্গলের মাধবপুর লেকের পাশ থেকে


সবুজ টিয়ার আরেকটি ছবি


মেহগনি গাছের আড়ালে বসে থাকা শালিক । কাচের জানালার ভেতর থেকে তোলা । তাই আমাকে দেখতে পায়নি ।


খেয়ে দেয়ে বিশ্রামে বসে থাকা চড়ুই


সবই একটু একটু করে বুনেছি , দেখা যাক কি হয় ?

সব ছবি আমার ট্যাব নেক্সাস নাইনে তোলা, তাই তেমন আহামরি কিছু হয়নি । তবে ওদের মুল্য আমার কাছে অপরিসীম ।

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
৭৯টি মন্তব্য ৭৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×