somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসির মূল্য - ১

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস দুয়েক আগে আমি আমার ফেইসবুকে “পার্ট অফ লাইফ!” শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটাতে অনেকে মন্তব্য করেছেন এবং “লাইক” দিয়েছেন। তাতে বুঝলাম, জীবনের এ ধরনের অভিজ্ঞতাগুলোর হয়তো একটা সার্বজনীন আবেদন আছে। লেখাটা ছিল আজ থেকে চল্লিশ বছর আগে আমার বাংলাদেশ মিলিটারী একাডেমীতে (বিএমএ) জেন্টেলম্যান ক্যাডেট (জিসি) হিসেবে প্রশিক্ষণ চলাকালীন একটা ঘটনা নিয়ে।

বিএমএ লাইফে আমরা সাধারণতঃ কোন ছোটখাট অপরাধের জন্য যখন "এক্সট্রা ড্রিল" (ইডি) পেতাম, তখন সেটা কী অপরাধে পেতাম তা আগে থেকেই জানতাম। একদিন হঠাৎ কোন কারণ ছাড়াই ইডি তালিকায় নিজের নাম দেখে বিস্মিত হ'লাম। যথারীতি প্রস্তুত হয়ে ইডিতে হাজির হয়ে দেখি, ইডি পরিচালনা করবেন ১ নং প্লাটুনের এনসিও প্রশিক্ষক হাবিলদার আলী আকবর জোয়ারদার, ই বেঙ্গল (বর্তমানে মরহুম, আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে বেহেস্ত নসীব করুন!)। আমি ছিলাম ২ নং প্লাটুনের। বিএমএতে তখন এটা একটা প্রতিযোগিতার মত শুরু হয়ে গিয়েছিল যে এক প্লাটুনের ওস্তাদরা সুযোগ পেলেই অন্য প্লাটুনের জিসিদের টোকাই করতেন। তাতে তাদের নিজেদের প্লাটুনের শ্রেষ্ঠ প্লাটুন বিবেচিত হবার সম্ভাবনা বেড়ে যেত। আমি তাঁকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমাকে কী অপরাধে ইডি দেওয়া হয়েছে? উনি পকেট থেকে একটা ছোট্ট নোটবই বের করে আমাকে দেখালেন। দেখলাম, তাতে লেখা আছে- "GC 139-ED For LOV"। GC 139 আমারই জিসি নম্বর ছিল। আমি বুঝতে পারছিলাম না LOV বলতে কি উনি লাভ টাভ জাতীয় কোন কিছু বুঝাচ্ছেন নাকি? তখন তো আমাদের ব্যক্তিগত চিঠিপত্রগুলো সেন্সর করা শুরু হয়ে গেছে। কিন্তু সেটা করলেও তো করবেন এ্যাডজুট্যান্ট স্যার, কোন এনসিও তো নয় নিশ্চয়। তাই তাঁকে আবার LOV এর অর্থ জিজ্ঞেস করলাম। তিনি বিরক্ত হয়ে বললেন, "ভিহিক্যালে (Vehicle এ) উইঠ্যা এত হাসেন ক্যান?" ইডি পাইছেন "লাফিং অন ভিহিকাল" এর জন্য।

বুঝলাম, মিলিটারী যানবাহনে উঠে হাসাহাসি করা একটা অপরাধ, আর সে অপরাধের নামই তাহলে "লাফিং অন ভিহিকাল" বা LOV!

মনে পড়লো, একদিন বহিরাঙ্গণ প্রশিক্ষণ থেকে ফেরার সময় আমি বসেছিলাম একটা খোলা ৩ টন লরীর একেবারে শেষে, টেইল বোর্ড ঘেঁষে। আমাদের ট্রাকটার ঠিক পেছনেই আসছিলো ১ নং প্লাটুনের ট্রাক, যেটার ফ্রন্ট সীটে বসা ছিলেন ওস্তাদ (হাবিলদার) আলী আকবর জোয়ারদার। তাঁর সাথে আমার কয়েকবার চোখাচোখিও হয়েছিলো। ফেরার সময় সতীর্থ ফিরদাউস আহমেদ (আর্মি দলের এবং পরে জাতীয় হকি দলেরও, নামকরা গোল কীপার ছিলো একসময়ে) আমার পাশে বসেই দারুণ একটা জোক বলেছিলো। আমি হাসিতে ফেটে পড়েছিলাম, আর ওস্তাদ আলী আকবর জোয়ারদার পেছনের ট্রাকের ফ্রন্ট সীটে বসে সেটাই লক্ষ্য করেছিলেন। আর যাই কোথা! সাথে সাথে তিনি সেটা তার নোটবুকে টুকে নিয়েছিলেন।

একটা নির্দোষ, নির্মল প্রাণখোলা হাসির জন্য এরকম একটা মূল্য আর কোথাও দিতে হয় কিনা জানিনা, কিন্তু তখন ওগুলোই ছিলো আমাদের পার্ট অফ লাইফ!

ঢাকা
১৪ অগাস্ট ২০১৫
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×