আমরা আমাদের বাড়ীতে অচেনা অতিথি, আগন্তুক, ফেরিওয়ালা, বুয়া, অচেনা ড্রাইভার প্রমুখ ব্যক্তিবর্গের প্রবেশ সীমিত করতে এবং তাদের আসা যাওয়ার গতিবিধি ঘরে বসে লক্ষ্য করার জন্য অনেকসময় গৃহপ্রবেশ পথে এবং গৃহের চারিদিকে সিসিটিভি লাগাই এবং তার লিখিত ঘোষণা সদম্ভে এখানে ওখানে সাঁটিয়েও রাখি - 'এই ভবনের প্রতিটি কোণা সিসিটিভি'র আওতাভুক্ত'। মাঝে মাঝে নীচের গ্যারেজে অবস্থানরত কিছু দোষী ব্যক্তির অপরাধ চিহ্নিতও করে ফেলি। কখনো তা প্রকাশ করি, কখনো করিনা, শুধু রেকর্ডে রাখি পরবর্তীতে তাকে মওকা মত ধরার জন্য। কিন্তু আমরা ভুলে যাই যে শুধু গৃহের চারিদিকেই নয়, আকাশ থেকে শক্তিশালী এক সিসিটিভি আমাদের গৃহাভ্যন্তরে তাক করে বসে আছেন এক ওপরওয়ালা, যা দিয়ে তিনি শুধু গৃহের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোণই নয়, মনের সূক্ষ্ম কোণে সযত্নে রক্ষিত আমাদের চিন্তাগুলোকেও দেখতে পান। এমনকি কোন কিছু ভালো বা মন্দ কাজ করার সুদূর পরিকল্পনাটুকুও তিনি দেখতে পান। তিনিও আমাদের দোষগুলো কখনো কখনো প্রকাশ করে দেন, আবার কখনো করেন না, শুধু রেকর্ড করে রাখেন। অবশ্য তিনি আমাদের মত মওকার অপেক্ষা করেন না, তিনি অপেক্ষা করেন বান্দার অনুশোচনার, কখন অপরাধী বান্দা তার দোষ স্বীকার করে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করবে! তবে অপরাধী অনুতপ্ত না হলে তিনি তাকে সময়মত পাকড়াও করেন/করবেন এবং সে পাকড়াও থেকে তাকে কোন শক্তিই রেহাই দিতে পারেনা বা পারবেনা।
অদৃশ্য সিসিটিভি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন
//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//
নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।