একদিন, পার্কে..
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখানে সে বসেছিলো ।
চলে গেছে...
নিজের বাসায় কিংবা
অন্য কোনখানে...
প্রথম দেখেছি তাকে
রমনার পাকা বেঞ্চিতে
তারপর সবুজ ঘাসের বুকে
দুরন্ত বাতাসে ওড়ে
অবাধ্য আঁচল,চুল
শুধুই বিব্রত করে তাকে
অগ্ন্যুৎসবে মাতে
তার মুখের জমিন
সাথে ছিলো কয়েক বান্ধবী
বাতাসের চেয়ে
দুষ্টু ছিলো তারা
বারকয় তো কেঁদেই ফেলেছিলো...
অন্যের দুঃখ দেখে এতো সুখ !
আগে তা জানিনি..
বাসায় বকুনি খেয়ে পার্কে আসি
এসব ভণিতা দেখে
ভারাক্রান্ত মনে লাগে
তুমুল বাতাস...
যখন সে চলে গেলো...
পড়ে গেলো উতল হাওয়া !
ভেতরের, বাইরের...
কী যেন হারিয়ে গেলো !
বুকের কোথায় কী যে
শূণ্য হয়ে গেলো !
কেন হলো ?
ইচ্ছে হলো, তাকেই জানাতে বলি
এসবের গূঢ়ার্থ কী !
কিন্তু সে যে চলে গেছে...
হয়তো বাড়িতে
নয় অন্য কোনখানে
অন্য কারো কাছে...!?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন