সময়-অসময়
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখনি ঋতিকে ডাকি-
শুনে যাও
সে বলে সময় নেই !
তখন সজেদে বলি
একটু দাঁড়াও !
রেগে বলে, শোননি সময় নেই !
আকুতিতে ডুবে বলি
এদিকে তাকাও !
অত:পর শীতল জবাব-
ইচ্ছে করে না যে !
এরপর কার ইচ্ছে করে
বহুদিন ভেবে লেখা
সেই চিঠি দিতে ?
ভিন্ন কোন স্বপ্নলোকে
হাতধরে হারাবার
স্বপ্নতো স্বপ্নই থাকে....
এভাবে অনেক দিন....
এক কথা, এক অজুহাত
সময় নেই !
ইচ্ছে করে না যে !
তাই বলে প্রেমতো থাকে না থেমে
একজন ঠিকই সাড়া দিলো !
লোকেরা সভয়ে যাকে 'মৃত্যু' বলে ডাকে !
গভীর প্রশান্তি নিয়ে
মৃত্যুর নীলাভ ঠোঁটে
চুমু খাবো বলে
ঠোঁট বাড়ালাম !
হঠাৎ পেছনে শুনি
ঋতিটার ডাক !
একটু থমকে যাই-
ইচ্ছে হলো
আমিও ঋতিকে বলি
সময় নেই
ইচ্ছে করে না যে !
তারপর-
কিছুই না বলে
ডুব দিই চুমুর আবেশে......!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন