আমার প্রিয় পোস্ট

বিদ্যাশ (আঞ্চলিক ভাষায় ছড়া)

২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১১

শেয়ারঃ
0 0 0

দ্যাশের মাইনসের কি যে অইলো থাইকতো চায় না দ্যাশে;
এঁইক্কা করি ভাইগলে ব্যাকে কি যে অইবো শ্যাষে।
বালা খারাপ হাগল ছাগল উইটছে ব্যাকের নিশা;
ইয়ানে যায় হিয়ানে যায় টোগায় খালি ভিসা।
ট্যাঁয়া হইসা উধার করি বেচি ঘডি বাডি;
বেয়ান বিয়াল বদিল্যা দি গাদার মতো খাডি।
দরকার অইলে ট্যাঁয়ার আশায় দইরবো বাপের কলার;
বিদ্যাশে যাই আইনবো টোগাই গরম গরম ডলার !
ব্যাকের আশা এক্কোই দানে মাইরবো খালি ছক্কা;
বইর বাঙ্গনের ডর করে না গোঁচ মারি দ্যায় টক্কা।
বিদ্যাশ বিদ্যাশ করি খালি বেদিশা অই কান্দে;
হাইল্যে মানুষ টিকট কাডি যাইতো চলি চান্দে !


বি.দ্র.- মাইনসের-মানুষের, এঁইক্কা-এমন, ভাইগলে ব্যাকে-ভাগলে সবাই,ইয়ানে-এখানে, হিয়ানে-সেখানে,টোগায়-খোঁজে,ট্যাঁয়া হইসা-টাকা পয়সা,উধার-ধারকর্জ,বেয়ান বিয়াল-সকাল বিকাল, বদিল্যা দি-দিনমজুরি করে, আইনবো টোগাই-খুঁজে আনবে, এক্কোই দানে-একদানে,বইর-পা,গোঁচ-মালকোচা,টক্কা-লাফ,বেদিশা-অস্থির,হাইল্যে-পারলে

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
মুনিয়া বলেছেন: ওয়াও!
আই লাভ ইট!
সরাসরি প্রিয় পোস্টে!!
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। প্রিয় পোস্টে ঠা্ঁই পেলাম জেনে ভালো লাগছে।
ভালো থাকবেন।

২. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: একদম খাঁটি কাথা বলেছেন।

ভালো লাগা থাকলো
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।

৩. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬
ত্রিভুজ বলেছেন: বহুত কষ্টে পাঠোদ্ধার করলাম.. জটিল কবিতা!
২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: এই প্রথম আপনি আমার ব্লগে এলেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।নোয়াখালীর ক্রুড ভাষায় লেখা। তাই অন্য জেলার বাসিন্দাদের জন্য বেশ দুর্বোধ্য। নীচে কিছু শব্দার্থ আছে। তারপরও বেশ কঠিন।দেশ ছেড়ে গিয়ে দ্রুত ধনী হবার যে ক্রেজ নোয়াখালী এলাকায় সেটা খুব প্রবল। তার সুফল হিসাবে নোয়াখালীর বিপুলসংখ্যক লোক ধনীও হয়েছে। তাই নোয়াখালীর ভাষায় লিখলাম।

৪. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৫
ফিরোজ-২ বলেছেন: জটিল ভালো লাগলো।
২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

০৬ ই জুন, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আসলেই আইইএলটিএস ! হা হা হা !

৬. ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৯
জুবায়ের হাসান বলেছেন: বড্ডাই, আন্নের বা.....ই (বাড়ী) কি নোয়াখালীনি। অইলে কোনাই?
১১ ই জুন, ২০১০ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: জ্বে। মাইজদীর হুবে।

 

মোট সময় লেগেছে ১.০১৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ