নজরুলের একটি গানের জন্ম কথা
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন কবি এবং আরো কয়েকজন শিল্পী গ্রামোফোন কোম্পানীতে বসে গল্প করছিলেন-- এমন সময় প্রশ্ন উঠলো লটারীতে হঠাৎ যদি কেউ এক লাখ টাকা পেয়ে যায় তবে সে তার প্রিয়াকে কেমনভাবে সাজাবে। কেউ কমলালয় স্টোর্সে যেতে চাইলেন, কেউ ওয়াসেল মোল্লায়, ( কলকাতার এ দুটি বিশাল দোকান আজকালকার সুপার স্টোরের পূর্বপুরুষ ) কেউ আবার সুইজারল্যান্ড পর্যন্ত যেতে চাইলেন। খাতা কলম নিয়ে এই গানে কবি সাজালেন প্রিয়াকে। গান শেষ করে সুধালেন, কী মহারথীর দল ক টাকা লাগলো প্রিয়াকে সাজাতে ? গানটির সুরকার চিত্ত রায়। প্রথম শিল্পী সত্য চৌধুরী।
সেই বিখ্যাত গানটি হলো-----
মোর প্রিয়া হবে, এস রাণী,
দিব খোঁপায় তারার ফুল।
কর্ণে দুলাব তৃতীয়া তিথির
চৈতি চাঁদের দুল।।
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীন ফিতায় বাঁধিব
মেঘ-রং এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি
আলতা পরাব পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া,
তোমারে ঘিরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল।
Click This Link).mp3.html
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন