somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেরপুরের মধুটিলা ও গজনী পিকনিক স্পট

১৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃটিশ ভারতের বৃহত্তম জেলা ছিলো ময়মনসিংহ। তখন বাংলাদেশ অংশে জেলা ছিলো ১৭টি। সেখান থেকে ভেঙ্গে প্রথম গঠন করা হয় টাঙাগাইল জেলা। (সাথে বাখরগঞ্জ তথা বরিশাল ভেঙ্গে পটুয়াখালী জেলা হলো। ফলে জেলা হলো ১৯টি।) এরপর হলো জামালপুর জেলা। ( সাথে পার্বত্য চট্টগ্রাম ভেঙ্গে হয়েছিলো বান্দরবান। জেলা হলো ২১টি।)। ১৯৮৪ সালে যখন ৬৪ জেলা হয় তখন জামালপুর জেলা থেকে হলো শেরপুর জেলা। ময়মনসিংহ থেকে গঠিত জেলার সংখ্যা দাঁড়ায় ৬টি-ময়মনসিংহ,নেত্রকোনা,কিশোরগঞ্জ,জামালপুর,শেরপুর ও টাঙ্গাইল। ভৈরব জেলা হলে তখন হবে ৭টি।

মধুটিলা ইকো পার্ক

গারো পাহাড়ের পাদদেশে উত্তরের এই জনপদের উত্তরপ্রান্তে নালিতাবাড়ী উপজেলায় বনবিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে মধুটিলা ইকো পার্ক। সবুজ বনের ভেতর সুন্দর এই ইকোপার্কটি অবস্থিত। একাধিক স্পটে একাধিক দল একত্রে পিকনিক করতে পারবে সেখানে। স্টার ব্রিজ নামে ছোট জলাশয়ের ওপর সুন্দর একটি ব্রিজ আছে। এই ব্রিজে অনেক সুটিং হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার এবং সিড়ি বেয়ে পাহাড়ে উঠে দূরের পাহাড়ের সারি আর বিস্তৃত সমতলের প্রকৃতি একত্রে দেখার সুবিধা আছে সেখানে। ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। ঢাকা থেকে ময়মনসিংহ ও জামালপুর হয়ে সেখানে যাওয়া যায়। ময়মনসিংহ থেকে মধুটিলা যেতে দুই ঘণ্টা লাগবে। ঢাকা থেকে ৫ ঘন্টার মতো লাগবে। সেখানে রাত্রি যাপনে নিষেধাজ্ঞা আছে। কারণ প্রায়ই মেঘালয়ের বনাঞ্চল থেকে হাতির দল নেমে আসে। গারো,কোচ আর স্থানীয় অধিবাসীদের ক্ষেতের ফসল নষ্ট হয় হাতির উৎপাতে। কাছেই আছে সাদামাটি। এই মাটি সিরামিক শিল্পে ব্যবহৃত হয় কাপ,প্লেট ইত্যাদি তৈরীর কাজে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: সহকারী বন সংরক্ষক, শেরপুর। ফোন নং-০৯৩১-৬২৪৩৭ বর্তমান বন সংরক্ষকের সেল ফোন নং- ০১৭১২-৯৮৪৫০০।

গজনী অবকাস

ঝিনাইগাতি উপজেলায় পাহাড়ের পাদদেশে বনের ভেতর জেলা প্রশাসন, শেরপুরের তত্বাবধানে তৈরী ও ব্যবস্থাপনায় পরিচালিত হয় গজনী অবকাস কেন্দ্রটি। এটিও খুব সুন্দর একটি পিকনিক স্পট। এখানেও আছে পর্যবেক্ষণ টাওয়ার। পাহাড় এবং সমতলের বিস্তার দেখার সুবর্ণ সুযোগ। সুন্দর একটি কৃত্রিম লেক ( বর্তমানে পুন:নির্মানাধীন), ঝুলন্ত ব্রিজ, নৌকা চড়ার সুবিধা আছে। গজনীতে যাবার পথে বনের ভেতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাবার বাড়তি সুযোগও আছে। ঢাকা থেকে যাবার পথে বিস্তৃত সবুজ মাঠের নয়নশোভন বিস্তারতো রইলোই।

যোগাযোগ: এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর; ফোন নং- ০৯৩১-৬১৫১৩। বর্তমান এনডিসির সেল ফোন নং- ০১৭১১-৯৮০১৬৪।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×