somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটে কোচ ম্যানেজমেন্ট মতভেদ ?!

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমকালের শিরোনাম দেখেই আশঙ্কাটা জাগলো-''উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন সিডন্স'' Click This Link

ফুটবলে কোচ ডিডো আর বোর্ড কর্তাদের মতভেদের ফলতো হাতে হাতে মিলেছে। আমাদের টিমটিমে আশাভরসার একমাত্র অবলম্বন ক্রিকেটে কোন হতাশার কথা মনেও আনতে চাইনা আমরা।

গতকাল সব পত্রিকার খেলার পাতার অন্যতম প্রধান শিরোনাম ছিলো আইসিএল ফেরৎ শাহরিয়ার নাফিস,আফতাব আহমেদ,অলোক কাপালি আর ধীমান ঘোষের আসন্ন তিনজাতি ক্রিকেটের ২৬ জনের প্রাথমিক দলে ডাক পাবার খবরটি। মিডিয়ার সাথে আমরাও একে স্বাগত: জানিয়েছিলাম।
কিন্তু একদিন না যেতেই কোচ জেমি সিডন্সের কথা শুনে বুকের ভেতর ছ্যাঁৎ করে উঠলো ! কারণ কোচ সিলেক্টার মতভেদ হলে মাঠে তার কুফল ফলতে দেরী হয় না।

সিডন্স একা নন সাধারণত: উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। তাহলে নতুনদের ডাকা কেন ? কিছু অদল বদল আসলে বাধ্য হয়েই করতে হবে। কারণ অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা এখনো সুস্থ হননি। তামিম ইকবালও এখনো ফিট নন। ১৮ ডিসেম্বর স্ক্যান করার পর বোঝা যাবে ৪ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় তিনজাতি টুর্নামেন্টে ( বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা) তিনি খেলতে পারবেন কিনা। তিনি খেলতে না পারলে শাহরিয়ার নাফিসকে ওপেন করতে পাঠাতে অসুবিধা কোথায় ?

ডাক পাওয়া আফতাবও হামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। উইকেট কিপার মুশফিকও ঘাড়ে আঘাত পেয়েছেন। সে জন্যই আইসিএল ফেরৎ ধীমান ঘোষকে ডাকা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তাই সিডন্সের ভালো না লাগলেও প্রয়োজনের তাগিদেই কিছু অদলবদল করতে বাধ্য হতে পারেন নির্বাচকরা।

কাল কোচ যেভাবে আইসিএল ফেরাদের প্রতি নিস্পৃহতা দেখালেন তাতে দলে ফিরলে না আবার ঠাণ্ডা লড়াই শুরু হয়। প্রিমিয়ার লীগের পারফমেন্সকে তিনি গুরুত্ব দিতে নারাজ। আইসিএল পূর্ব ফর্মের প্রসঙ্গও তুলেছেন কোচ। ফলে তামিমের স্থানে শাহরিয়ার নাফিসকে মেনে নিলেও রকিবের জায়গায় আফতাবকে মানতে চাইবেন না। কারণ রকিবুলের ওডিআই গড় ৩০.৫০ আর আফতাবের ২৫.৩২। সে ক্ষেত্রে আশরাফুলের জায়গায় আসতে পারেন আফতাব। কারণ আশরাফুলের গড় ২৩.৭৮। আশরাফুলের জন্য এই দু:সংবাদ জানাচ্ছে আশরাফুলভক্ত প্রথম আলো।
http://www.bangladesh.net/prothom-alo.html

আমরা ক্রিকেটভক্তরা খুব দ্রুত এই রশি টানাটানির ইতি চাই। আগামী ২২ ডিসেম্বর তিনজাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষনার কথা রয়েছে।

তিনজাতি টুর্নামেন্টের সময়সূচি ( দিবারাত্রি/মিরপুর,ঢাকা )
৪ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
৫ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা
৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত
৮ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
১০ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা
১১ জানুয়ারি বাংলাদেশ-ভারত
১৩ জানুয়ারি- ফাইনাল


৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×