somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় রাকিবুল ?

১১ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল টিভিতে ব্রেকিং নিউজ হিসাবে জানলাম রাকিবুল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্বীকার করা ভালো আমি রাকিবুলের ভক্ত নই। রাকিবুলের প্রতি পক্ষপাতিত্বের জন্য কোচ সিডন্সেরও আমি একজন কড়া সমালোচক।

ইংল্যান্ডের সাথে সদ্যসমাপ্ত সিরিজে তিনি ছিলেন না। টেস্ট দলে ঢুকেছিলেন সামর্থ্যের টেস্ট দিয়ে। তিন দিনের ম্যাচে ১০৭* ও ৫১ রানের দুটি দুর্দান্ত ইনিংসের পুরস্কার হিসাবে। আমি তাঁকে পছন্দ না করলেও যোগ্যতাবলে দলে ঢোকায় খুশি হয়েছিলাম। কিন্তু কাল এই অবসরের ঘোষণায় অন্য সবার মতো আমিও অবাক হয়েছি।

পেছনের ঘটনা জানার জন্য সবাই উদগ্রীব। ক্রিকইনফো জানাচ্ছে বোর্ড নাকি বলেছে আশরাফুল আর রাকিবুলকে যেন দলে রাখা না হয়। বোর্ডের আপত্তি উপেক্ষা করে নির্বাচকরা ভালো খেলার জন্য তাকে দলে রাখেন। অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেও তিনি নেই।

টিমমেটরা, কোচ সিডন্স, তার বাবা-মা কারো অনুরোধই নাকি তিনি শোনেননি। ৭ টেস্টে ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছেন। ৪১টি ওডিআই ম্যাচে ২৯.৩৪ গড়ে ১০২৭ রান করেছেন তিনি।
Click This Link

কিন্তু তিনি এই অভিমানের মাধ্যমে তার ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি ডেকে আনছেন কী ? অতীত অভিজ্ঞতায় এই আশঙ্কা করাই যায়। বাংলাদেশ যখন টেস্ট স্টেটাস পায় তখন আমাদের একজন প্রধান প্লেয়ার ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। ২৭টি ওডিআই ম্যাচে ৪৫৩ (সর্বোচ্চ ৬৮*) আর ২৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৭০৯ (সর্বোচ্চ ২১০) রান করেছিলেন তিনি। অভিমান করায় তার টেস্ট খেলা হয়নি।

৩৩ টেস্টে ১০৫৯ (সর্বোচ্চ ১১১) রান ও ১০০ উইকেট (বেস্ট-৬/৭৭) আর ১২৫টি ওডিআই ম্যাচে ১১৯১ (সর্বোচ্চ ৭৭) রান ও ১২৫ উইকেট ( বেস্ট-৫/৪৭) -এই হচ্ছে মোহাম্মদ রফিকের পরিসংখ্যান। ধারাবাহিকতার প্রতিমূর্তি ছিলেন হাবীবুল বাশার। একপাশ আগলে লড়াই করতেন পাইলট। বুলবুল বাংলাদেশ এবং নিজের ডেব্যু টেস্টে করেছিলেন ১৪৫ রান। তারপরও অকালে ঝরে গেছেন আমাদের জাতীয় দল থেকে।

এদের কারো থেকেই উজ্জ্বল নয় রকিবুলের কেরিয়ার। ফলে এই অভিমানেই শেষ হয়ে যেতে পারে রাকিবুলের কেরিয়ার।

আমরা কি তবে বলতে পারি ''বিদায় রাকিবুল'' ?
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×