এই মুহূর্তে ভারত ওয়েস্ট ইণ্ডিজ ম্যাচ চলছে। এই ম্যাচে ভারত হারবে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ নেই। বাংলাদেশের সাথে ওয়েস্ট ইণ্ডিজের অবিশ্বাস্য ব্যবধানে জয় যে একটা ফ্লুক ছিলো সেটা মোটামুটি খোলাসা হয়ে গেছে ইংল্যাণ্ডের সাথের ম্যাচেই। তাই ভারতকে জয়ী ধরে ঠিক করা যাক কোয়ার্টার ফাইনাল লাইন আপ।
(ভারতের খেলা শেষে আপডেট/চূড়ান্ত)
প্রথম কোয়ার্টার ফাইনাল
এ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান বনাম বি গ্রুপ চতুর্থ ওয়েস্ট ইণ্ডিজ
২৩ মার্চ বুধবার বেলা আড়াইটায়-মিরপুর
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
এ গ্রুপ তৃতীয় অস্ট্রেলিয়া বনাম বি গ্রুপ দ্বিতীয় ভারত
২৪ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টায়-আহমেদাবাদ
তৃতীয় কোয়ার্টার ফাইনাল
এ গ্রুপ চতুর্থ নিউ জিল্যাণ্ড বনাম বি গ্রুপ চ্যাম্পিয়ন দ.আফ্রিকা
২৫ মার্চ শুক্রবার বেলা আড়াইটায়-মিরপুর
চতুর্থ কোয়ার্টার ফাইনাল
এ গ্রুপ দ্বিতীয় শ্রীলঙ্কা বনাম বি গ্রুপ তৃতীয় ইংল্যাণ্ড
২৬ মার্চ শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায়-কলম্বো
বি.দ্র.- ভারত যদি অবিশ্বাস্যভাবে অল্প ব্যবধানে হারে তাহলে গ্রুপের তৃতীয় দল হিসাবে আহমেদাবাদে তাদের খেলতে হরে শ্রীলঙ্কার বিপক্ষে। ততোধিক অবিশ্বাস্যভাবে যদি বড়ো ব্যবধানে হারে ভারত (যার কোন সম্ভাবনাই নাই) তাহলে গ্রুপের চতুর্থ দল হিসাবে ঢাকায় তাদের নামতে হবে পাকিস্তানের বিপক্ষে।ভারত যদি শ্রীলঙ্কার সাথে খেলতে যায় তাহলে মিরপুরে অসি প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইণ্ডিজ আর পাকিস্তানের প্রতিপক্ষ হবে ইংল্যাণ্ড। ভারত পাকিস্তানের প্রতিপক্ষ হলেও অসি প্রতিপক্ষ ইংল্যাণ্ড থাকবে। তবে যে লাইন আপ শুরুতে দিলাম এটাকেই চূড়ান্ত ধরে নিতে পারেন ৯৯%। বাকী ১% হলো একেএস স্টিল বারের বিজ্ঞাপনের গাড়ীর মতো মাঝে মাঝে ব্রেক ফেল করার মতো হাস্যকর সম্ভাবনা।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



