somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় মিশুক স্যার !

১৪ ই আগস্ট, ২০১১ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

ওপরের লিঙ্কের ১নং কমেন্টের জবাবে গত ১ আগস্ট ফটোগ্রাফী ক্লাস নিয়ে মিশুক স্যারের ( শহীদ মুনীর চৌধুরীর মধ্যমপুত্র আশফাক মুনীর) কথা উল্লেখ করলাম। তখন স্বপ্নেও ভাবিনি এর দু'সপ্তাহের মধ্যে স্যারকে চির বিদায় জানিয়ে পোস্ট লিখতে হবে। সাথে হারাতে হবে তারেক মাসুদের মতো অনন্যনির্মাতাকেও।

দু'জনের আজীবন বন্ধুত্ব সহমৃত্যু দিয়ে চিরকালীন পরিণতি পেলো !

মিশুক স্যারের সারাটা জীবন গেছে পরিশ্রম করে। পিতাকে অকালে হারিয়ে কৈশোর কাল থেকেই লেখাপড়ার পাশাপাশি টাকা রোজগারের দিকেও যেতে হয়েছে। মুনীর চৌধুরীর বাসাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পরিবারকে থাকার জন্য দিয়েছিলো। খাবার জন্য, লেখাপড়াসহ অন্যান্য প্রয়োজন মেটাবার জন্যতো টাকা দরকার।

লেখাপড়া শেষ করে মিশুক স্যার জাতীয় জাদুঘরের অডিওভিজ্যুয়াল বিভাগের প্রধান হিসাবে কাজ করছিলেন। আমরা যখন মাস্টার্স ফাইনাল ইয়ারে তখন মিশুক স্যার আমাদের সাংবাদিকতা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। তিনি আমাদের পড়াতেন ইলেক্ট্রনিক সাংবাদিকতা। তার অংশ হিসাবে পরে ফটোগ্রাফির ক্লাসও নিতেন। আমেরিকার সাউদার্ন এলিনয় বিশ্ববিদ্যালয় ( কার্বনডেল) আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় ডকুমেন্টারী মুভি প্রডাকশনের ওপর এক মাসের একটা বিশেষ কোর্সে অংশ নিই আমি। সেই কোর্সের প্রস্তুতি হিসাবে মিশুক স্যার ফটোগ্রাফির ওপর আমাদের (কোর্সের জন্য মনোনীত যারা) মাস খানে বিশেষ ক্লাস নেন। সেই কোর্সকে ঘিরে স্যারের সাথে আন্তরিক একটা সম্পর্ক গড়ে ওঠে।

ধীরে ধীরে জানলাম ১৬ মিলিমিটারে স্যার দেশের সেরা ক্যামেরাম্যান (স্যার সম্প্রতি বলতেন ক্যামেরা পারসন)। তারেক মাসুদের আদম সুরতের সাথে স্যার নানাভাবে যুক্ত ছিলেন। ক্যামেরা ছাড়াও ইংরেজী ধারাবর্ণনা দিয়েছিলেন স্যার।

কথা বলতেন খুব সুন্দর করে। পিতার এই গুনটি তিনি ভালোভাবেই পেয়েছিলেন। তখনই হাইডেফিনিশন টিভির আভির্ভাব ঘটে। এশিয়া উইকে পড়ে এসে স্যারের সাথে আলোচনা শুরু করলাম। স্যার দেখলাম বিষয়টার কারিগরী দিক পুরোই ওয়াকিফহাল। তাঁর নানা বিষয় জানার তীব্র একটা আকাঙ্খা ছিলো।

এরপর কর্মজীবনে ঢুকে প্রায় পনেরো বছর আমি ঢাকার বাইরে কাটাই। ফলে অনেকের মতো স্যারের সাথেও যোগাযোগের সূত্রটি কেটে যায়। আর কখনো স্যারের সাথে দেখা বা কথা হয়নি।

এটিএন নিউজের প্রথম প্রধান ছিলো আমার সহপাঠী মঞ্জুরুল ইসলাম। ওর কাছে শুনেছি স্যর কানাডা আছেন। এর মধ্যে মঞ্জু আবার আমেরিকা চলে গেছে শুনেছি। মঞ্জুও চৌদ্দ পনেরো বছর আমেরিকা ছিলো। সেখান থেকে এসে এটিএন নিউজে যোগ দেয়। তার আগে ও এটিএন-এ একটা টক শো উপস্থাপন করতো। এর মধ্যে স্যার বেসে যে মঞ্জুর জায়গায় ঢুকেছেন সেটা জানতাম না। জানলাম কাল টিভিতে দেখে।

এই জানার জন্য আমি মোটেও তৈরী ছিলাম না।

ভালো থাকুন স্যার। হাসিখুশী থাকুন। বিদায় !
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১১ সকাল ১১:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×