গুনীরা বলেছেন, বাঘের লেজে পা দিতে নাই। বাংলাদেশের বাঘেরা ওয়েস্ট ইণ্ডিজের ( এক কালের প্রকৃত বাঘ) সাথে খেলছে দ্বিতীয় এক দিনের ম্যাচ। টিটুয়েন্টি দিয়ে মুশফিকের অধিনায়কত্ব শুরু রূপকথার মতো। একদিনের প্রথম ম্যাচে হারলেও বেশ কিছু প্রাপ্তি আছে। প্রথম ম্যাচে টসে জিতে বোলারদের ওপর আশা করে ফিল্ডিং নিয়েছিলেন। বোলাররা ২৯৮ রান দিয়ে ম্যাচটা শুরুতেই হাতছাড়া করে দেন। যদিও আমাদের সব সাফল্যের প্রধান রূপকার বোলাররা। ব্যাটিংয়ের দীনতা প্রাত্যহিক। আজ টসে জিতে ব্যাটিং নিয়েছেন। কিন্তু এক রানে ৩ উইকেট নাই। টপ অর্ডার তথা টপ ব্যাটাররা ডাব্বা মারলেন।তারপর যা হবার তা হচ্ছিলো। মুশফিক আবার হাল ধরলেন। ৬৯ রান করে আউট হয়েছেন কাপ্তান।
কিন্তু ব্যাটিংটা করছেন বাঘেদের ব্যাটিংয়ের লেজটা।কাপ্তানের সাথে তাদের ব্যাটিংয়ের ফলেই বাংলাদেশের দু'শ পার হলো। ওয়েস্ট ইণ্ডিজ প্রথম ম্যাচে বাঘের লেজেই পা দিয়েছিলো যে !
ব্যাটিংয়ের এই লেজই আবার বোলিয়ের মাথা। বোলিংয়ের সময় আজ যদি বোলাররা নিজের কাজটা ঠিক মতো করতে পারেন তবেই আজ আমাদের আশা আছে। প্রথম ম্যাচে সাকিবের বোলিং কোন কাজে লাগেনি। ব্যাটিংটা ভালো করেছিলেন। আজ ব্যাটিংটা আবার ভুলে গেলেন। এখন বোলিংটা যদি করতে পারেন। রাজ্জাকও আগের ম্যাচে বোলিংটা করতে পারেননি। আজ ব্যাটিংটা ভালোই করলেন। বোলিং কি করেন সেটাই দেখার বিষয়।
আমাদের মনে আছে নিউ জিল্যাণ্ডের সাথে শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা করেছিলেন ১৭৪ রান। বোলাররা ১৭১ রানে কিউইদের উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন !
আজতো আমাদের বোলাররাই ব্যাট করে ২২০ রান তুললেন। নাসের হোসেনের সংগ্রামী ফিফটির সমাপ্তির ভেতর দিয়ে শেষ হয় বাংলাদেশ ইনিংস। বল বাকী ছিলো ৭টি। এখন নিজেদের করা রানটাই যদি ডিফেণ্ড করতে পারেন তাহলে আমরা সিরিজে ফিরতে পারি।
বাংলাদেশের বাঘ, তোমাদের জন্য রইলো শুভ কামনা।
লাইভ স্কোর কার্ড-
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



