somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১/১১/১১ এবং অন্যান্য..........

১১ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১১ নভেম্বর ২০১১। আমরা যেভাবে তারিখ লিখে অভ্যস্ত তাতে আমরা লিখি ১১/১১/১১। ঘটনাক্রমে এ তারিখটি খুবই অল্প লেখা হয়েছে। কারণ আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি বলে সরকারী বেসরকারী সব অফিসই বন্ধ। গ্যাস বিদ্যুতের ঘাটতির কারণে বিভিন্ন কোম্পানীর সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন। ফলে শুক্রবারে বেশ কিছু কারখানা খোলা থাকার কথা ছিলো। কিন্তু ঈদের ছুটির কারণে সেগুলোও হয়তো বন্ধ ছিলো। তারিখটা মূলত: ব্যবহৃত হয়েছে বিভিন্ন দোকান, আড়ত আর মুদি দোকানের রশিদে।

যদিও এই তারিখ নিয়ে দুনিয়াজুড়ে ব্যাপক হৈ চৈ চলছে। হাজার হাজার বিয়ে হয়েছে/হচ্ছে/হবে। কেউ কেউ সিজারিয়ান সেকশনের সাহায্যে সন্তানকে আগাম নিয়ে এসেছেন/আনছেন পৃথিবীতে।

যাদের বয়স চল্লিশের আশেপাশে তারা কয়েকটি দুর্দান্ত তারিখ আর সন উদযাপনের সুযোগ পেয়েছেন-
প্রথমত: তারা দেখেছেন ১৪০০ হিজরী।
দ্বিতীয়ত: তারা দেখেছেন ১৪০০ সাল তথা বঙ্গাব্দ।
তৃতীয়ত: তারা দেখেছেন ২০০০ সাল তথা খৃস্টাব্দ।


এর বাইরে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে দারুন তারিখ লেখার সুযোগ পেয়েছেন/পাবেন।

২০০১ সালের ১ জানুয়ারী লেখা হয়েছে ১/১/১ অথবা ০১/০১/০১।
২০০২ সালের ২ ফেব্রুয়ারী লেখা হয়েছে ২/২/২ অথবা ০২/০২/০২।
২০০৩ সালের ৩ মার্চ লেখা হয়েছে ৩/৩/৩ অথবা ০৩/০৩/০৩।
২০০৪ সালের ৪ এপ্রিল লেখা হয়েছে ৪/৪/৪ অথবা ০৪/০৪/০৪।
২০০৫ সালের ৫ মে লেখা হয়েছে ৫/৫/৫ অথবা ০৫/০৫/০৫।
২০০৬ সালের ৬ জুন লেখা হয়েছে ৬/৬/৬ অথবা ০৬/০৬/০৬।
২০০৭ সালের ৭ জুলাই লেখা হয়েছে ৭/৭/৭ অথবা ০৭/০৭/০৭।
২০০৮ সালের ৮ অঅগস্ট লেখা হয়েছে ৮/৮/৮ অথবা ০৮/০৮/০৮।
২০০৯ সালের ৯ সেপ্টেম্বর লেখা হয়েছে ৯/৯/৯ অথবা ০৯/০৯/০৯।
২০১০ সালের ১০ অক্টোবর লেখা হয়েছে ১০/১০/১০।
২০১১ সালের ১১ নভেম্বর (আজ) লেখা হচ্ছে ১১/১১/১১।
২০১২ সালের ১২ ডিসেম্বর লেখা হবে ১২/১২/১২।


এই তারিখগুলো আবার লেখার সুযোগ মিলবে ২১০১ সাল থেকে ২১১২ সাল পর্যন্ত। প্রতিটি তারিখের জন্য অপেক্ষা করতে হবে ১০০ বছর।

একই সংখ্যার পুনরাবৃত্তিতে সবার সেরা আজকের তারিখটি। কারণ আজ ১ অঙ্কটি লেখা হলো ৬ বার। অন্য তারিখে একই সংখ্যা এসেছে ৩ বার।

০৬/০৬/০৬ তারিখে প্রকাশিত হয়েছে দৈনিক যায়যায়দিন। যায়যায়দিন প্রতি সপ্তাহের মঙ্গলবার বের হতো। কাকতালীয়ভাবে দৈনিক আকারেও বাজারে আসে মঙ্গলবারেই ৬ জুন ২০০৬ সালে (০৬/০৬/০৬)

তারিখের এই মজার খেলাগুলো ভালোই উপভোগ করেন অনেকেই।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×