somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোলাপাইনের অভিভাবক হবার বিপদ !

২২ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন স্কুলে (বিশেষত: ঢাকার) যাদের পোলাপাইন লেখাপড়া করে তাদের অভিভাবকরা নানা ধরনের বিপদের মধ্যে থাকেন। ভর্তির ইঁদুর দৌড়ে করুন বিজয়ের পর পোলাপানকে স্কুলে পঠানো, সেখান থেকে নিয়ে আসা রীতিমতো সংগ্রামের কাজ। নিরপত্তার ভয় তো আছেই।

এরপর আছে কোচিং যন্ত্রনা। সর্বত্র টাকার শ্রাদ্ধ। বই খাতা কোন কোন স্কুল থেকে আগুন দামে কিনতে বাধ্য করা হয়। বোর্ড পুরা বই ফ্রি দিলেও ১০০ টাকা দাও হওয়া উচিৎ এমন বই ৪/৫ শ টাকায় নির্ধারিত লাইব্রেরী থেকে কিনতে হয়। এই সব অবৈধ পাঠ্যবইয়ের কোন ছাপানো তালিকা স্কুল থেকে দেয়া হয় না। ক্লাসের ব্ল্যাক বোর্ডে লিখে দেয়া হয়। কেউ যদি আগের কোন এডিশন ব্যবহার করতে চায় তারও উপায় নেই। নতুন এডিশনে কিছু এদিক সেদিক করে দেয়া হয়। পরীক্ষার সিলেবাসে পৃষ্ঠা উল্লেখ করা হয়। ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই না দেখলে ক্লসে মারধোর করার রেকর্ডও আছে।

স্কুল ড্রেস বা জুতার একটু হের ফের হলে এসেম্বলীতে সবার সামনে অপমান করা বা গেটের বাইরে আটকে দেয়ার ঘটনা ঘটে প্রায়ই। ট্রাফিক জ্যামের জন্য দূর থেকে কোন ছাত্রছাত্রী এলে গেটে আটকে দেয়া হয়। অসুস্থতার জন্য স্কুলে না এলে মেডিক্যাল সার্টিফিকেট (টাকা দিতে হয় ডাক্তারকে) দিতে হয়।

স্কুলের অনেক তথ্য বাচ্চারা ঠিক মতো বলতে পারে না। এসব জানতে বা অন্যকোন কারণে অভিভাবককে স্কুলে যেতে হলে ঢুকতে দিতে চায় না। বলে পরে আসেন। অভিভাবক যদি চাকরীজীবী হন তাহলে এ কারণে তার অফিসে যেতে দেরী হয়। ফলে খেতে হয় বসের হালি। বাবা মা দু'জনে চাকরীজীবী হলে কাহিনী আরো করুন হয়ে ওঠে। দেখা করতে যাওয়া অভিভাবকদের সাথে প্রধান শিক্ষক/শিক্ষকবৃন্দ প্রায়ই অপমানজনক ব্যবহার করেন। মাঝে মাঝে পিয়ন/দপ্তরীরাও দুর্ব্যবহার করেন অভিভাবকদের হাতে। স্কুলটি যদি সরকারী হয় তাহলে দুর্ব্যবহারের মাত্রা আরো বেড়ে যায়। সরকারীরা অভিভাবকদের মানুষের মধ্যে গন্য করেন না।

মাঝে মাঝে কিছু অভিভাবকও একই আচরণ করেন। যদি দেখেন অভিভাবকের ঠ্যালা বেশী তখন চুপ মেরে থাকেন। ভদ্র অভিভাবকদের ওপর তার শোধ তোলেন তারা। সন্তানের মুখের দিকে চেয়ে সবাইকে সব হজম করতে হয়। শিশুদের প্রতি তাদের নিষ্ঠুরতারও বহু ঘটনা ঘটছে।

বড়োই অসহায় অবস্থা অভিভাবকদের।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×