নদী এসে ঘর বাঁধে
আমাদের গ্রামে গ্রামে
বাড়ীর আঁচলে !
কখনো সে চুপচাপ শুয়ে থাকে
কখনো সে ডানা মেলে ওড়ে
কখনো সে নড়েচড়ে
কখনো সে ওঠায় ছোবল !
নদীকে জড়িয়ে ধরে
বেঁচে থাকে মাঝি
বেঁচে থাকে মালোপাড়াবাসী
বেঁচে থাকে হাজার কৃষক
আর বাঁচে কবি ও গায়ক
মাঝে মাঝে প্রেম
এখন বাঁচে না দেখি
কাকচক্ষু জলের নদীরা !
ঘোলা জল হয়ে যায়
লাল নীল কালো ও হলুদ
সোঁদা ঘ্রান হয়ে যায় কেমন বিকট !
একদিন সেই ঘ্রান মিশে যায়
চিরতরে
ধোঁয়াটে বাতাসে !
জীবন মরন তাই
প্রাণীদের একাকী খাবার নয়
নদীরাও তার সাথী আজ !
আলোচিত ব্লগ
কবিতাঃ পতনের অপেক্ষায়...

(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন
=ইদানিং কিছু্ই ভালো লাগে না=
ফেসবুক খুললেই ইদানিং নানা দুঃসংবাদ জাতীয় খবর আসে। অল্প বয়সের কিছু নারী পুরুষ ক্যান্সার আক্রান্ত এর সংবাদ দেখছি ফেসবুকের পাতায়। মনটা বিষণ্ণ হয়ে যায়। এই তো নুরজাহান নামে একজন বয়স্ক... ...বাকিটুকু পড়ুন
রটেন টমেটোদের সাথে সম্পর্ক রাখবেন না, প্লিজ!
আমি চাকরীর রিক্রুটমেন্টে কাজ করেছি বেশ কয়েক বছর। কোন চাকরী প্রত্যাশীর সিভি হাতে পেলে তার সম্পর্কে যখন খোঁজ-খবর নেওয়া শুরু করি, তখন সবার আগে সেই প্রার্থী স্যোশাল মাধ্যমে কি পোস্ট... ...বাকিটুকু পড়ুন
ডায়োজেনিস সিন্ড্রম

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।