হুমায়ূনের জন্য ভালোবাসা
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রিয় লেখকদের একজন হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর রূহের মাগফিরাত কামনা করি। আজ তাঁর স্ত্রী শাওন আজ একটা স্বপ্নের কথা বলেছেন। তিনি স্বপ্ন দেখেন হুমায়ূনের নামে কোন একটা রাস্তা বা চত্বরের নামকরন করা হবে কোন একদিন। আমি শাওনের এ স্বপ্নটা সমর্থন করি। আজ থেকে আমিও সে স্বপ্ন দেখতে শুরু করলাম। হুমায়ূনের পাঠকপ্রিয়তা প্রবাদপ্রতীম। কিন্তু সমালোচকভাগ্য করুন। সাহিত্য সমালোচকরা তাঁর নাম উল্লেখই করেন না। উল্লেখ করলে নন্দিত নরকে আর শঙ্খনীল কারাগার এ দুটি বইয়েরই শুধু নাম নেন। নাম নিলেও একথা বলতে ভোলেন না কালের বিচারে হুমায়ূনের লেখা টিকবে কিনা তা তাদের সন্দেহ হয়। কালের করাঘাত সয়ে টিকে থাকা নিয়ে নিয়ে যারা গর্ব করেন তাদেরকে একটা জুৎসই জবাব দিয়েছেন আরেক জনপ্রিয় লেখক অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- 'টিকিয়া থাকাই সব নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।'
তবে আশার কথা হুমায়ূনকে নিয়ে প্রকৃত সমালোচনার সূত্রপাত করেছেন অর্থনীতিবিদ ড.বিনায়ক সেন। তাঁর দুটি লেখা আগেও শেয়ার করেছিলাম। আজ আবার করলাম। কারণ আর তেমন কোন সমালোচনা আমার চোখে পড়েনি-
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30227217
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30227809
লিঙ্কগুলো এখানে কাজ করছে না বলে নীচে আবার দিলাম-
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
.jpg)
আমাদের এলাকাতে অনেকগুলি কদম গাছ ছিল একসময়। এলাকা থেকে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ২৪ নূর, ৩৫ নং আয়াতের অনুবাদ-
৩৫। আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর নূর। তাঁর নূরের দৃষ্টন্ত যেন একটি দীপদানি, যার মধ্যে আছে একটি প্রদীপ।প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত।...
...বাকিটুকু পড়ুন

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন