নামকরণের পরিবর্তন।
তাহার পর জিয়ার কবরে কাহার লাশ?
অতঃপর জাতীয়তাবাদী সাংসদদিগের মহান সংসদে প্রত্যাবর্তন।
আবার কবরে কাহার লাশ, জিয়া ছিল একটা খুনী...
একদিন পর মুজিবকেও বলা হইল খুনী।
ইহার পর হইতে সংসদ নামের সার্কাস মঞ্চটি ক্রমেই হাডুডু, খোয়াড়, কুস্তির আসরে পরিণত হইল।
স্পিকারের গেটিসবার্গ বক্তব্য। গায়ে তৈলমর্দন করিয়া পল্টনে যান...।
পাঠশালায় আসিলে আমার কথা শুনিয়া পড়ালেখা নিয়াই আলোচনা করিতে হ্ইবে।
তাহার পর মুওদুদের মুখনিঃসৃত মধুর বয়ান। আমরা তাহার অনুসারী তিনি আমাদের নেতা। তাহাকে নিয়া কটাক্ষ করা উচিত নহে (যদিও এই বঙ্গদেশে তাহার নেতা নিয়ত পরিবর্তনশীল। ) আমরাও তেমনি শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করিব না...
মওদুদের অনুসারী অতঃপর তোফায়েল. সুরঞ্জিত, এম কে আনোয়ার।
কত মধুর মধুর কথা... যেন টকশোতে সুশীল সমাজের প্রতিনিধিরা কথা বলিতেছেন। তাহারপরও তোফায়েল, সুরঞ্জিত জিয়াকে ন্যূনতম স্বীকৃতি দিতে নারাজ....
সাংসদগণের এইরূপ আচমকা সুশীল আচরণ আমাদের সন্দিগ্ধ করিয়া তুলিয়াছে। নিকট ভবিষ্যতে তাহাদের যৌথ স্বার্থ সংশ্লিস্ট কিছু আছে নাকি?
আর যদি এই সুশীলভাব অব্যাহত থাকে তবে তো বলতেই হবে... তাহাদের মতির গতি পরিবর্তিত হইয়াছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

