আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রণমী তোমায়

১৮ ই জুন, ২০০৭ রাত ১১:৩৬

শেয়ারঃ
0 0 0

প্রণমী তোমায়

দুষ্টু তুমি, মিষ্টি তুমি, সৃষ্টি তুমি তুলনাহীনা;
তোমায় নিয়ে সুর সাধনায়, মগ্ন আমার হাতের বীণা।
সত্যি তুমি, মিথ্যে তুমি, বিশ্বাস তুমি অন্তরে;
তোমায় আমি খুঁজে বেড়াই মনের সকল বন্দরে।

শক্তি তুমি, ভক্তি তুমি, সাহস তুমি প্রবল ঝড়ে,
তোমায় আমি আঁকড়ে ধরি, নতুন করে বাঁচার তরে।
শ্রান্তি তুমি, ভ্রান্তি তুমি, মরিচিকা তুমি মন সাহারায়;
তোমায় দেখে যাই ছুটে যাই বুকভরা সে কোন পিপাসায়?

ঘরে তুমি, বাইরে তুমি, সকল কাজের মাঝে তুমি,
তোমায় নিয়ে গর্ব আমার, তাইতো তোমার ললাট চুমি।
দেহ তুমি, আত্মা তুমি, মৃত্যু তুমি এক জনমের;
তোমায় নিয়ে সৌধ গড়ি, তুমি আমার সব প্রণমের।

 

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে জুন, ২০০৭ রাত ১:১৮
মৈথুনানন্দ বলেছেন: স্বপ্নস্বলা আকাশের নীচে
লেবাননী হাড়ের চিতা,
ফিনিক্স-সাহস বুকে নিয়ে
ভূমিষ্ঠ বিপ্লবী নচিকেতা -
নন্দীগ্রাম-ভিয়েতনাম ইতিহাস-পঙ্কিল-পথ ঘুরে
সার্থক জনম মাগো - ফেরা চেনা নীড়ে।
৩. ১৯ শে জুন, ২০০৭ সকাল ৮:৫৭
কালপুরুষ বলেছেন: মৈথুন, দারুন হয়েছে। বর্ধিত অলঙ্করণে তৃপ্ত।
৫. ২০ শে জুন, ২০০৭ সকাল ৯:৩১
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ।
কোন না কোন মানবী পেছনে না থাকলে এমন কবিতা কী করে লিখি?
৭. ২০ শে জুন, ২০০৭ রাত ১১:৫৬
কালপুরুষ বলেছেন: ভাল আছি। আপনার খবর কী? বহুদিন পর দেখলাম।
৮. ২১ শে জুন, ২০০৭ দুপুর ১২:৪৯
মানবী বলেছেন: সত্যি ভালো কবিতা, তৃতীয়বার পড়েছি। তবে ভেবেছিলাম বাংলাদেশ কে নিয়ে লিখেছেন! আপনার স্ত্রী'র জন্য শুভেচ্ছা!
১০. ২১ শে জুন, ২০০৭ দুপুর ১২:৫৭
কালপুরুষ বলেছেন: কল্পনায় যে কাউকে বসিয়ে দিলেই হয়। নারী, মাটি, মানুষ, দেশ ..... ভাবনার উৎসগুলো সবই মনে হয় এক জায়গাতেই কেন্দ্রীভূত। দেখা আর বোঝা ... নিজের মত করে ভেবে নেয়া।
১৩. ২২ শে জুন, ২০০৭ রাত ১২:২৮
ত্রিভুজ বলেছেন: কালপুরুষ দা দেখি আবার ফর্মে..... ঝাকাস হইছে


আরে....... 'সাইমুম' ভাইও দেখি..... পুরা সাইমুম ঝড়ের মতই আসেন আর চলে যান... বিষয় কি?
১৪. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৫
ঝরা পাতা বলেছেন: তুমি জীবন তুমিই মরণ- সর্বনাশী ঝড়,
তুমি আকাশ, তুমিই বাতাস, তুমি আপন-পর।

অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম। ভালো লেগেছে।
১৫. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৬
কালপুরুষ বলেছেন: ঝরা, বাড়তি উপহারটুকু গ্রহন করলাম। ধন্যবাদ।
১৬. ২২ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: কালপুরুষ আপনি আমার ব্লগে একটি মন্তব্য দিয়েছিলেন। সেটার উত্তর পেতে নিচের লিংকে যান:
Click This Link
১৮. ২৩ শে জুন, ২০০৭ বিকাল ৪:২৬
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ।
মনের কাব্য মেঘনা এমনি করেই যেন বয়ে চলে চিরদিন। এটাই কাম্য।
১৯. ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:১৬
আবু সালেহ বলেছেন: দারুন হইছে....@ কালপুরুষ দা...
২০. ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৭
নীলাঞ্জনা বলেছেন: অসাধারণ!!
এই নিয়ে বেশ কয়েকবার পড়লাম। চমৎকার ছন্দবিন্যাস।
২২. ২২ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:০৮
প্রিয়তি বলেছেন: মন ভাল করে দেয়ার মত কবিতা।
২৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
মাহবুবা আখতার বলেছেন: ইস কি সুন্দর কবিতা! আমি কবিতা লিখতে পারি না :(................ শুধু ৫ দিতে পারি।

 

মোট সময় লেগেছে ০.৯৪২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই