ফাঁদ
মাটির দেহ তোমার আমার মানুষ নামে দেই পরিচয়,
ধর্ম হলো জীবন বিধান পাপ পূণ্যের বিচার কী হয়?
তুমি আমি মরলে জানি সাজবে চিতা খুঁড়বে কবর,
মাটির দেহ মিশবে ধরায় কে রাখে আর কার খবর?
কর্মফলের হিসাবটুকু কষবে না কেউ অংক খাতায়,
ভিটেমাটির হিসেব হবে আমরা রব স্মৃতির পাতায়।
ধর্ম নিয়ে যুদ্ধ যেদিন তোমায় আমায় করলো পর,
তুমি আমি এপাড় ওপাড় দেখছি চেয়ে পুড়ছে ঘর।
মানুষ ছিলাম তবে কেন হঠাত অমন বদলে গেলাম,
জাত ধর্ম করতে বিচার রক্ত ছাড়া আর কী পেলাম?
রাজনীতি আজ বিশ্বজুড়ে সূক্ষ্ণ চালের দাবার খেলা,
ধর্ম নিয়ে খেলছে মানুষ লক্ষ্য তাদের ফাঁদে ফেলা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



