হারানো প্রেম
০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো প্রেম
দেখতে তুমি ভাল জানি,
তার চেয়ে বেশী অভিমানি;
দুষ্টুমিতে ভরা দু’চোখ,
দেয় যে আমায় হাতছানি।
বলনা কথা সামনে এলে,
তাকাও শুধু দু’চোখ মেলে;
মুখের হাসি আড়াল করে,
পালিয়ে যাও একলা ফেলে।
পরনে সেদিন ছিল শাড়ী,
বেশতো ছিল রঙ বাহারি;
আঁচল টেনে যেই ধরেছি
মুখ বাঁকিয়ে বললে আড়ি।
পাঁচটি বছর পরে দেখা
আমি তখন দাঁড়িয়ে একা,
হঠাৎ এলে মৃদু পায়ে,
কপালে তোমার সিঁদুর রেখা।
আমার চোখে জল ছিলনা,
বললে তুমি ভুল বুঝোনা;
এ যে আমার ভাগ্যলেখা,
“ভাবছো বুঝি সব ছলনা”।
চাওয়া-পাওয়ার হিসেব নিকেশ,
যতই করো হবেনা শেষ;
হৃদয় মাঝে লুকিয়ে আছে,
হারিয়ে যাওয়া প্রেমের রেশ।
(পুরোনো খাতার পাতা থেকে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন