আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাবা কেন যুদ্ধে গেল?

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৬

শেয়ার করুন:                   Facebook

বাবা কেন যুদ্ধে গেল?

মাগো, সেই গল্প বলো- বাবা কেন যুদ্ধে গেলো?
গভীর রাতে চিঠি হাতে- একা কেন অশ্রু ফেলো?
আমার মতো অন্য সবার- মায়ের মুখে কত হাসি!
তোমার মুখে কালো ছায়া- অন্ধকার এক সর্বনাশী।

সেদিন নাহয় ছোট ছিলাম- অবুঝ ছিলাম শিশুর মতো,
এখন আমি অনেক বড়- শুনবো বাবার গল্প যতো।
বলো মাগো, বলো এবার- শুনবো সব ভয় কী তোমার?
মুক্তিযোদ্ধার ছেলে আমি- শহীদের রক্ত বুকে আমার।

মুখের ভাষা কাড়বে জেনে- দাদু যেদিন মিছিলে গেল,
সন্ধ্যাবেলায় সেই দাদু মোর- শহীদ হয়ে ফিরে এলো।
বাবার শোকে পাগল ছেলে- বুক ফেটে তার কান্না আসে,
আগুন ঝরে দুই চোখে তার- প্রতিশোধের স্বপ্ন ভাসে।

ছেলের বুকে প্রথম সেদিন- ফাগুনে যে জ্বললো আগুন,
একাত্তরে সেই আগুন আজ- নতুন করে জ্বললো দ্বিগুন।
বললো আমি যুদ্ধে যাবো- খোকাকে তুমি আগলে রেখো,
শত্রুছাড়া করবো এদেশ- স্বাধীন হয়েই ফিরবো দেখো।

ভোর না হতেই বাবা যে তোর- এক কাপড়ে যুদ্ধে গেল,
যাবার আগে আদর করে- তোর কপালে চুমু খেল।
তখন তুই ঘুমিয়ে ছিলি- জানলিনা তার কোন খবর,
আজকে তোকে বলছি শোন- উঠোনে তোর বাবার কবর।

দেশতো খোকা স্বাধীন হলো- লাখো শহীদের রক্ত দানে,
শত্রুরা আজও পালিয়ে আছে- কাছে কোথাও কে জানে?
শহীদ বাবার ছেলে যে তুই- রাখবি মায়ের শেষ সম্মান,
দেশের শত্রু করবি নিধন- ক্ষমা নেই ওদের, করে দে সাবধান!

(বিজয়ের মাসে, শেষ নিবেদন)

 

 

  • ২৫ টি মন্তব্য
  • ৫০৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:১০
comment by: নাদান বলেছেন: অপূর্ব.. দাদা। অসাধারান !!!
২. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৩
comment by: "কুদরত আলী" বলেছেন: কালু এটা ভালা হইসে
৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৯
comment by: বিহংগ বলেছেন:
এইবার স্বমহিমায় ফিরে এসেছেন।
অভিবাদন।
৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫০
comment by: শিবলী বলেছেন: সুনদর... খুব সুনদর।
তবে পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল।

৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৬
comment by: রুবেল শাহ বলেছেন: দাদা ধন্যবাদ আপনাকে দারুন একটা লেখা দেবার
৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৬
comment by: নিবেদীতা বলেছেন: পড়ে কষ্ট হচ্ছে, তবে দারুণ হয়েছে
৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫৩
comment by: শিবলী বলেছেন: আবারো পড়লাম ....।
মনটা বারবার বিষাদে ভরে যাচ্ছে....

খুব ভালো হয়েছে
৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
comment by: পুতুল বলেছেন: দেশতো খোকা স্বাধীন হলো- লাখো শহীদের রক্ত দানে,
শত্রুরা আজও পালিয়ে আছে- কাছে কোথাও কে জানে?
শহীদ বাবার ছেলে যে তুই- রাখবি মায়ের শেষ সম্মান,
দেশের শত্রু করবি নিধন- ক্ষমা নেই ওদের, সাবধান! সাবধান!

প্রতিটি শব্দকে কোড করতে পারতাম। এত ভাল লেগেছে। অনেক দিন পর একটা স্বাধীনতার সুন্দর কবিতা পড়লাম।
৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
comment by: কালপুরুষ বলেছেন: ভাললেগেছে জেনে ভাল লাগলো। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম
১১. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
comment by: মুকুল বলেছেন:
কালপুরুষদা, অসাধারণ!!!


এটা জন্মযুদ্ধ গ্রুপেও দিয়ে দিন প্লিজ।
১২. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: মুকুল, আমার কোন আপত্তি নেই। পিয়াল (অমি) মনে করলে এটা কপি করে জন্মযুদ্ধে রাখতে পারে। আমি সানন্দে রাজী আছি।
১৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কালপুরুষদা ,
অনন্য , অসাধারণ , মুগ্ধ আমি
১৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০২
comment by: দেবতা বলেছেন: আর কাঁদব না
........
++
১৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: অসাধারণ, অসাধারণ.................... খুব ভাল লাগল।
১৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: কবর কবিতার স্বাদ মিশে আছে মনে হলো।।

খুব ভালো লাগলো।।
১৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪২
comment by: অচেনা বাঙালি বলেছেন: অসাধারণ কালুদা।
১৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৪
comment by: কাল্‌বেলা বলেছেন:
কালপুরুষ'দা,
চমৎকার!!!!!!!!!!
১৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৩
comment by: আদনান ফায়সাল বলেছেন: স্টোরীটা চমৎকার, ছন্দও ভাল লাগল।
২০. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারন একটা কবিতা.....খুব ভালো লেগেছে।
শুভেচ্ছা/
২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +++++
২২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৩
comment by: দেবদারু বলেছেন: কালপুরুষ দা, হৃদয়স্পর্শী কবিতাটা দেরিতে পড়লাম বলে দুঃখিত.......
২৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৬
comment by: কালপুরুষ বলেছেন: পড়েছেন তাতেই খুশী।
২৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: কালপুরুষদা খুব ভাল লেগেছে! অনেক ধন্যবাদ আপনাকে।
২৫. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: শয়তান বলেছেন: অসাধারান !!!

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩২৭