somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মেয়ে- কাঁদছো কেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মেয়ে- কাঁদছো কেন?

এই মেয়ে- কাঁদছো কেন? তোমার কী আজ মন খারাপ? ভীষণ খারাপ! কী হয়েছে, বলবে আমাকে? কে তোমাকে কষ্ট দিল? কষ্ট পেলে মন খারাপ হয় জানি। মন তো খারাপ হতেই পারে। মন খারাপ হলে অনেক সময় কান্না পায়। কিন্তু আমিতো তোমাকে কখনও কাঁদতে দেখিনি। কতদিন তুমি তোমার কষ্টের কথা, হতাশার কথা, ভালবাসার কথা, ভাললাগার কথা, মায়ের সাথে ঝগড়ার কথা। কত কথাইতো বলেছো। কিন্তু কখনো এমন করে কাঁদোনি। আজ তোমার কী হলো? অমন করে কাঁদছো কেন? তোমার ভালবাসার মানুষ কী তোমাকে দুঃখ দিল? ও কী তোমাকে সবসময় কষ্ট দেয়? তবে কেন তাকে ভালবাসতে গেলে? কত রাতের পর রাত তুমি আমাকে ফোন করে কত কথা বলেছো। কিছু হলেই তুমি আমাকে ফোন করতে। কিন্তু কখনো কাঁদোনি। আজ তবে কাঁদছো কেন? কী তোমার কষ্ট আমাকে বলবে কী? তোমার ভেতরের সব কথা আমাকে খুলে বলো। বললে মনটা হাল্কা হয়। কষ্ট কমে যায়।

আহা, তবুও তুমি কাঁদছো? প্লীজ! আমাকে সব খুলে বলো। তুমিতো সবই আমাকে বলো। কিছুইতো লুকাওনি কখনো। তোমার মনের সব কথাইতো আমার জানা। তবে আজ কেন আমাকে বলছোনা? তোমার কান্না আমাকে ভীষণ কষ্ট দেয়। তুমি কী সেটা বুঝতে পারো? তোমার কান্না দেখে আমারো কান্না পাচ্ছে। প্লীজ! আর কেঁদোনা। কান্না তোমাকে মানায় না। তুমি না অনেক বড় হবে! অনেকের মধ্যে সেরা হবে! সবাই তোমাকে দেখে বলবে, “দেখ! দেখ! ঐ মেয়েটাতো দারুন! জানিস ঐ মেয়েটা একটা জিনিয়াস। আহ্ আমরা যদি ওর মতো হতে পারতাম!” আমিও সেরকমই একটা স্বপ্ন দেখি। তুমি একদিন অনেক বড় হবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। একা একাই একটা সংসারের হাল ধরে জীবনে প্রতিষ্ঠা পেতে যাচ্ছো। সবাই এখন থেকেই তোমার মধ্যে একজন সফল নারীর প্রতাচ্ছবি দেখতে পাচ্ছে। আমার ভাবতে ভাল লাগে। আমি তোমাকে নিয়ে সবসময় এমনটাই স্বপ্ন দেখি। জানি আমার সেই স্বপ্ন একদিন সফল হবেই। তবে আর কান্না কেন? এবার কান্না থামাও সোনা মেয়ে। এইতো! দ্যাটস্ লাইক এ গুড গার্ল।

সাত সকালে ঘুম ভাঙ্গলো। মনটা ভীষণ খারাপ। মনে হলো জীবনের ছন্দ কোথায় যেন হারিয়ে গেছে। সব থেকেও কেন জানি এক শুন্যতা। এক ধরণের হাহাকার মনের গভীরে? কিসের সেই শুন্যতা? নিজেও ঠিক জানিনা। বলেও কাউকে বোঝাতে পারিনা। এক সরকারী অফিসের বড় কর্মকর্তা আমি। সৎ উপার্জনে চলি। কখনো কোন অন্যায় বা অবৈধ কিছু করিনি এবং তা প্রশ্রয়ও দেইনি। লোভ নেই আর লোভে পড়ে কখনো পথভ্রষ্ট বা নীতিভ্রষ্ট হইনি। সংসারে অভাব নেই। তেমন কোন দায়দেনাও নেই। দুজনেই চাকরি করি। বউ সরকারী কলেজের প্রফেসর। নজরে পড়ার মতো সুদর্শন দুটো ছেলে। দুজনেই চার্টারড্ একাউন্ট্যান্সী পড়ছে। আদর্শ পরিবার বলতে যা বোঝায় সবইতো বর্তমান। তবে আমার আবার শুন্যতা কিসের?

আমার বাড়ী নেই, গাড়ী নেই, ব্যাংক ব্যালান্স নেই- সেটা নিয়ে আমার কোনদিন মন খারাপ হয়নি। কখনো আফসোস করিনি। তবুও মনের কোথায় যেন একটা কষ্টের ছায়া। আমার কোন মেয়ে নেই সেটাই কী আমার কষ্টের কারণ? হতেও পারে আবার না’ও হতে পারে। তবে একটা মেয়ে থাকলে আমার মনে হয় আমার বাবা হওয়াটা পূর্ণতা পেত। কারণ একটা মেয়ে তার বাবাকে যেভাবে যতটুকু ভালবাসে একটা ছেলে হয়তো সেভাবে পারেনা। কারণ মায়ের যে মমতা সেই মমতা একমাত্র মেয়েই তার অন্তরে লালন করে। যদিও মায়ের কাছে তার সন্তান চিরকালই একিরকম। তবুও বয়সকালে একটা মেয়েই মনে হয় শৈশবে পাওয়া সেই মায়ের অভাব পূরণ করে। আমার ধারণা, একজন আদর্শ বাবা হতে গেলে অবশ্যই তার ঘরে একটা মেয়ে থাকা আবশ্যক।

(ভার্চুয়াল ডাইরী)

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৮
২১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×