চিকনমিয়া
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিকনমিয়া
(ব্লগার চিকনমিয়াকে উৎসর্গ)
চিকনমিয়ার চিকন গড়ন
বেশভূষায় সে ঢিলেঢালা
সবাই যখন ডাকে চিকন
বলে আমার কানে তালা।
চিকনমিয়ার বুদ্ধি চিকন
খরচ করে যখন তখন
কেউ যদি চায় বুদ্ধি ধার
করে তার গুষ্টি উদ্ধার।
চিকনমিয়ার চিকন কদম
না হেঁটেই সে ফেলে দম
খায় পেলে সে আলুর দম
তারে দেখলে ডরায় যম।
চিকনমিয়ার চিকন হাঁটু
ঠকঠকিয়ে কাঁপে শীতে
কথায় কথায় লাগায় গিট্টু
জুড়ি নেই তার বাগড়া দিতে।
চিকনমিয়ার চিকন স্বভাব
ঘরে নেই তার ভাতের অভাব
খেলে নাকি সে মোটা হবে
রাতভর তাই উপোস রবে।
চিকনমিয়ার চিকন হাড়
সইতে নারে দেহের ভার
কোনরকমে আছে টিকে
উদাসীন সে নিজের দিকে।
চিকনমিয়ার চিকন জবাব
পেছনে লাগা তার স্বভাব
পোষায় যদি থাক তবে
সহ্য করলে সবই হবে।
চিকনমিয়ার চিকন হাসি
কেউ বলেনা ভালবাসি
চিকনমিয়ার দুঃখ চিকন
কপালে নাই প্রেম লিখন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন